বিষয়বস্তুতে চলুন

বাবা নসিবউদ্দিন গাজী

বাবা নসীব উদ দীন গাজী

সুফি
بابا نَصیٖب الدّین غٲزی
উপাধিاَبوْالّفُقرا (আবুল-ফুকরা)
ব্যক্তিগত তথ্য
জন্ম১৫৫৮ (৯৬৫ হিজরি)
মৃত্যু১৬৩৭ (১৩ মুহাররম ১০৪৭ হিজরি)
সমাধিস্থলবিজবেহারা৩৩°৩৯′১৪″ উত্তর ৭৫°০৯′২৫″ পূর্ব / ৩৩.৬৫৪° উত্তর ৭৫.১৫৭° পূর্ব / 33.654; 75.157
ধর্মইসলাম
পিতামাতা
  • মীর হাসান রাজি (পিতা)
  • জামিলা বিবি (মাতা)
যুগশাহ মীর যুগ
আখ্যাসুন্নি
তরিকাসোহরাওয়ার্দিয়া
ছদ্মনামনসীব বা মিসকিন
আত্মীয়শেখ শামস-উদ-দীন (মাতৃসূত্রে ভাই), 'বাবা' শেখ শামস-উদ-দীন (ভাই)
মুসলিম নেতা
শিষ্য
যার দ্বারা প্রভাবিত
  • হামজা মখদুম,শেখ উল আলাম,মীর সাইয়্যিদ আলী হামাদানি। বাবা দাউদ খাকি

নাসার-উদ-দিন, বাবা নসিব-উদ-দিন গাজী নামে পরিচিত। একজন সুফি শিক্ষক ছিলেন। তিনি সোহরাওয়ার্দীয়া তরিকার অনুসরণ করতেন। তিনি শ্রীনগরে জন্মগ্রহণকারী কবি এবং লেখক। জীবনে তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন। তাকে " আবুল-ফুকরা " [] (সকল ফকিরের পিতা) উপাধিতেও ডাকা হয়। তিনি বিখ্যাত সুফি সাধক বাবা দাউদ-ই-খাকির খলিফা ছিলেন। [][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

তিনি রাওয়ালপেন্ডির থেকে এসেছিলেন এবং তার বাবা মীর হাসান রাজীর সাথে কাশ্মীরে এসেছিলেন। ৭ বছর বয়সে তিনি আধ্যাত্মিক শিক্ষা অর্জনের জন্য সুলতান উল আরিফীন শেখ হামজা মখদুমের কাছে যান। পরে তার শিষ্য হন। [] পরে মখদুম বাবা নাসিবকে শেখ বাবা দাউদ খাকির হাতে সোপর্দ করেন। []

কর্মজীবন

[সম্পাদনা]

বাবা নসিব একজন দক্ষ ফার্সি এবং কাশ্মীরি লেখক ছিলেন। ইসলাম প্রচারের সময় বাবা নসিব উদ্দিন গাজী সেই সময় বেশিরভাগ দুর্গম এলাকা পরিদর্শন করেছিলেন। যার মধ্যে তিব্বত, ইসকারদু, কর্ণা, দারদিস্তান, বালতিস্তান, কিশ্ত্বার, ডোডা, বদেরওয়া, পুঞ্চ, রাজৌরি, নওশেরা, বুদগাম, ( চেওদারা ) [] ইত্যাদি ছিল। তিনি ১২০০টি মসজিদ, গোসলখানা, মুসাফিরখানা, সেতু নির্মাণ করেছেন। যেখানেই গেছেন সেখানে রাস্তার দুপাশে গাছ লাগিয়েছেন। যাতে মানুষ ইসলামের শিক্ষা সম্পর্কে জানতে পারে। ধর্ম প্রচার ও জনকল্যাণমূলক কাজের জন্য তিনি "গাজি" উপাধি লাভ করেন। "নাসিব" উপাধিটি তিনি নিজের জন্য গ্রহণ করেছিলেন (কখনো কখনো তিনি মিসকিন বা নাসিব কাশ্মীরি নামও ব্যবহার করতেন)।তার আধ্যাত্মিক প্রচারের কারণে বিপুলসংখ্যক অনুসারী তার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ফকিরদের পিতা নামে পরিচিত হন। তাই তাকে লোকেরা "আবুল-ফুকরা" বলে ডাকত। []

বাবা নসীবউদ্দিন গাজী একজন সম্মানিত সুফি সাধক ও পণ্ডিত ছিলেন। তার অনেক শিষ্য ছিল। তার সবচেয়ে বিখ্যাত শিষ্যদের মধ্যে কয়েকজন হলেন শেখ মোমিন, হাজ বাবা, বাবা আব্দুল্লাহ গুজারইয়ালি, মোহাম্মদ আমিন সোফি, মুলা জেহরি কাশ্মীরি, খাজা মোহাম্মদ আমিন গাজী এবং মুল্লা তায়ুব তাহিরি। এই শিষ্যরা তাঁর শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং তাঁর উত্তরাধিকার অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রতিবেদন অনুসারে, বাবা নাসিব-উদ-দিন গাজি প্রায় ২২টি বই লিখেছেন। যার মধ্যে বেশিরভাগই আরবি এবং ফারসি ভাষায় লিখেছেন। []

  • নূর নামাহ [][১০] (ফার্সি ভাষায় নুন্দ রিশির জীবনী)।
  • রেশি নামাহ [১১]

মৃত্যু

[সম্পাদনা]

আবুল ফকরা ১৩ মহররম ১০৪৭ (হিজরিতে) [১২] পৃথিবী ত্যাগ করেন। কাশ্মীরের পুরাতন বিজবেহারা শহরে তাকে সমাহিত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১৩ মহররমে উরস পালিত হয়। তার সমাধি বাবা মহল্লায় অবস্থিত। এটি চতুর্ভুজ কাঠামোতে নির্মাণ করা হয়েছে।[১৩][১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Aḥmad, Miyān̲ Ak̲h̲lāq (১৯৭৭)। Taz̲kirah-yi K̲h̲vājah-yi K̲h̲vājgān Ḥaz̤rat Sayyid K̲h̲āvind Maḥmūd ...: al-maʻrūf bah Ḥaz̤rat Īshān̲ (উর্দু ভাষায়)। Miyān̲ Ak̲h̲lāq Aḥmad। পৃ. ৩০।
  2. versionn), Sayyid Ashraf Shah (English version) & Abdul Qayuum Rafiqi (Urdu (২৮ ফেব্রুয়ারি ২০২২)। Glory of Kashmir (ইংরেজি ভাষায়)। Ashraf Fazili। পৃ. ২৫৬।
  3. Wani, Nizam-ud-Din (১৯৮৭)। Muslim Rule in Kashmir, 1554 A.D. to 1586 A.D. (ইংরেজি ভাষায়)। Jay Kay Book House। পৃ. ২৪২।
  4. Shah, Sayid Ashraf (২৮ নভেম্বর ২০২১)। My Musings (Part I): Current Events (ইংরেজি ভাষায়)। Ashraf Fazili। পৃ. ২৫৯।
  5. "Places of Religious Interest | District Anantnag, Government of Jammu & Kasmir | India" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১
  6. "Urs of Sufi saint Baba Naseeb celebrated in J&K's Anantnag | News - Times of India Videos"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১
  7. Shah, Sayid Ashraf (৬ ডিসেম্বর ২০২১)। Flower Garden: Posh-i-Chaman (ইংরেজি ভাষায়)। Ashraf Fazili। পৃ. ২৫২।
  8. Kapur, Manohar Lal (১৯৭১)। A History of Medieval Kashmir, 1320-1586 A.D. (ইংরেজি ভাষায়)। A.R.B. Publications; sole distributors: Sterling Publishers, New Delhi।
  9. Shah, Sayid Ashraf (৬ ডিসেম্বর ২০২১)। Flower Garden: Posh-i-Chaman (ইংরেজি ভাষায়)। Ashraf Fazili। পৃ. ১৮৩।
  10. Shah, Sayid Ashraf (২৮ নভেম্বর ২০২১)। My Musings (Part I): Current Events (ইংরেজি ভাষায়)। Ashraf Fazili। পৃ. ১৫১।
  11. Shah, Sayid Ashraf (৬ ডিসেম্বর ২০২১)। Flower Garden: Posh-i-Chaman (ইংরেজি ভাষায়)। Ashraf Fazili। পৃ. ৪২৩।
  12. محمد, اصلح،; الدىن, راشدى، حسام (১৯৬৯)। تذکره شعراى کشمىر: تکمله تذکره شعراى کشمىر محمد اصلح مىر (ফার্সি ভাষায়)। اقبال اکادمى،। পৃ. ১৯২৪।
  13. Aḥmad, Iqbāl (২০০৭)। Kashmir Under the Hindu Rajas (ইংরেজি ভাষায়)। Gulshan Books। পৃ. ১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-৮৩৩৯-০৭৫-০
  14. Aḥmad, Iqbāl (২০০৭)। Kashmir Archeology (ইংরেজি ভাষায়)। Gulshan Books। পৃ. ৪৭। আইএসবিএন ৯৭৮-৮১-৮৩৩৯-০৬০-৬