বানিজ অন দ্য বায়ু
বানিজ অন দ্য বায়ু হল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই স্বেচ্ছাসেবী সংস্থা প্রতি বছর ইস্টার রবিবারের দিন একটি বার্ষিক সমাবেশ এবং তহবিল সংগ্রহের অনুষ্ঠানের আয়োজন করে। [১] বানিজ অন দ্য বায়ু সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত টেক্সাসের, হিউস্টন অঞ্চলে বসবাসকারী এলজিবিটি সম্প্রদায়ের সদস্যদের দ্বারা গঠিত। প্রাথমিকভাবে এই সংস্থা এলজিবটি সম্প্রদায়ের মানুষদের সেবা করে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, সংগঠনের মূল লক্ষ্য হল, বিভিন্ন দাতব্য, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক কর্মসূচির জন্য তহবিল সংগ্রহ করা যা এলজিবিটিকিউ সম্প্রদায়ভুক্ত মানুষদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং একইসাথে বৃহত্তর হিউস্টন অঞ্চলে শিক্ষা এবং ব্যক্তিগত মানবাধিকার সম্পর্কে সচেতনতা প্রচার করতে সহায়ক হবে। [২] এই তহবিল সংগ্রহের অনুষ্ঠান্টি হিউস্টনের বৃহত্তম বহিরঙ্গন অনুষ্ঠানগুলির মধ্যে একটি। এই অনুষ্ঠানকে শহরের বৃহত্তম বার্ষিক বহিরঙ্গন ককটেল পার্টি বলা হয়। [২][৩]
ইতিহাস
[সম্পাদনা]এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানের সূত্রপাত হয় ১৯৭৯ সালে, যখন ক্লে স্ট্রিটের একটি আবাসনের প্রাঙ্গনে একদল বন্ধু ইস্টার উদযাপনের জন্য একটি সমাবেশের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয় এবং পরের বছর আরও বেশি মানুষজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিনোদনের জন্য সংগীত ও বাজনার ও ব্যাবস্থা করা হয়। [২] ১৯৮০-এর দশকে এইচআইভি/এইডস মহামারীর সময় এই অনুষ্ঠানের আয়োজকরা স্থানীয় দাতব্য সংস্থাগুলিকে খাবার প্রদান করার জন্য আগত অতিথিদের কাছ থেকে সাহায্যের আবেদন করতে শুরু করে। সময়ের সাথে সাথে, অনুষ্ঠানটির প্রচার বৃদ্ধি পেতে থাকে এবং তারা শুধু খাদ্যের জন্য নয় বরং সংস্থায় আর্থিক সাহায্যের জন্যও তহবিল সংগ্রহ করতে শুরু করে। [২] ১৯৯০-এর দশকে অনুষ্ঠানের সঞ্চালক দলটি আনুষ্ঠানিকভাবে একটি স্বেচ্ছাসেবী সংগঠনে পরিণত হয় যার নাম রাখা হয় বানিজ অন দ্য বায়ু। [৪]
১৯৯০ সাল থেকে হিউস্টন শহরের কেন্দ্রস্থিত ওয়ার্থাম সেন্টারে বানিজ অন দ্য বায়ু সংস্থার তহবিল সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। [২][৩] ২০২২ এবং ২০২৩ সালে এই অনুষ্ঠানটি সেসকুইসেনটেনিয়াল পার্কে অনুষ্ঠিত হয়েছিল। [৫][৬]
কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। [৭] মহামারীর কারণে দুই বছরের বিরতির পর, ২০২২ সালে আবারও এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। [৮]
অনুষ্ঠান
[সম্পাদনা]বানিজ অন দ্যা বায়ু
[সম্পাদনা]বানিজ অন দ্যা বায়ু সংগঠনের বৃহত্তম বার্ষিক অনুষ্ঠান ইস্টার রবিবারে অনুষ্ঠিত হয়, যা আসলে একটি বিশাল বহিরঙ্গন সমাবেশ। [১] এই অনুষ্ঠানে সাধারণত সঙ্গীত এবং ডিজে-র পাশাপাশি বিভিন্ন ড্র্যাগ নৃত্য পরিবেশনাও হয়ে থাকে। [৯][১০] ড্র্যাগ নৃত্য পরিবেশনায় পুরুষেরা নারীদের ন্যায় পোশাক পরে এবং নারীদের আদব-কায়দা নকল করে লাস্যময়ী নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করে। অনুষ্ঠানের দর্শকরা বানি বা খরগোশের ন্যায় কানের আবরন পরিধান করে যা এই অনুষ্ঠান ও সংস্থার প্রতীক।[৪][৫][১০]
অন্যান্য ইভেন্ট
[সম্পাদনা]বানিজ অন দ্যা বায়ু সারা বছর ধরে অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে, যার মধ্যে রয়েছে শীতকালীন স্নো খরগোশ,[১১][১২] গ্রীষ্মের বানিজ অন দ্যা হিট,[১৩] হানি খরগোশ, বাস্কেট ব্যাশ এবং একটি বার্ষিক ভিআইপি পার্টি। [১]
তহবিল সংগ্রহ
[সম্পাদনা]বানিজ অন দ্যা বায়ু সংস্থার দ্বারা সংগৃহীত তহবিল হিউস্টনের এলজিবিটিকিউ এবং অন্যান্য সামাজিকভাবে অংরসর সম্প্রদায়ের সেবা প্রদানকারী দাতব্য প্রতিষ্ঠানগুলিতে বিতরণ করা হয়;[৫] যাদের মধ্যে রয়েছে এইডস ফাউন্ডেশন হিউস্টন, মন্ট্রোজ গ্রেস প্লেস, হ্যাচ ইয়ুথ এবং অন্যান্য কিছু দাতব্য সংস্থা। [৪][৬][৫] প্রতিষ্ঠার পর থেকে তারা স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানের জন্য ১.৭ মিলিয়ন ডলারেরও বেশি সংগ্রহ করেছে। [৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "FAQ › Bunnies on the Bayou" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।
- 1 2 3 4 5 "About"। Bunnies on the Bayou, Inc.। ৩১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
Our Purpose: Bunnies on the Bayou, Inc. is a 501(c)3 organization dedicated to the raising and distributing of funds for various charitable, educational and cultural programs that seek to improve the quality of life for individuals in the LGBT community and promotes education and awareness of individual human rights within greater Houston area.
- 1 2 "2013 Bunnies on the Bayou"। CultureMap Houston। ৩১ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- 1 2 3 "Party with a purpose: Bunnies on the Bayou returns to Houston after two-year break"। khou.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।
- 1 2 3 4 5 "Bunnies on the Bayou 44 - OutSmart Magazine"। www.outsmartmagazine.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।
- 1 2 "Bunnies on the Bayou raises more than $200K for LGBTQ+ community at annual fundraiser"। khou.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।
- ↑ "Bunnies 41 Cancelled - Support Our Beneficiaries"। Bunnies on the Bayou (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Khan, Ana (১৫ এপ্রিল ২০২২)। "Bunnies on the Bayou returns with Houston's largest outdoor cocktail party"। Preview (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।
- ↑ "Bunnies on the Bayou 44 - OutSmart Magazine"। www.outsmartmagazine.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।"Bunnies on the Bayou 44 - OutSmart Magazine". www.outsmartmagazine.com. 2023-04-11. Retrieved 2023-06-16.
- 1 2 "Bunnies on the Bayou Marks 44 Years of Fun – and Fundraising - OutSmart Magazine"। www.outsmartmagazine.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।
- ↑ "Snowbunnies at ReBar Houston - OutSmart Magazine"। www.outsmartmagazine.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।
- ↑ "Queer Things to Do in Houston This Weekend: January 12 – January 15, 2023 - OutSmart Magazine"। www.outsmartmagazine.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।
- ↑ "Bunnies in Heat - OutSmart Magazine"। www.outsmartmagazine.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩।