বাণেশ্বর মহাদেব মন্দির
| বাণেশ্বর মহাদেব মন্দির | |
|---|---|
वाणेश्वर महादेव मंदिर | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
| জেলা | কানপুর দেহাত |
| অধীশ্বর | শিব |
| উৎসবসমূহ | মহাশিবরাত্রি, শ্রাবণ সোমবার |
| অবস্থান | |
| রাজ্য | উত্তরপ্রদেশ |
| দেশ | ভারত |
উত্তরপ্রদেশে অবস্থান | |
| স্থানাঙ্ক | ২৬°২৯′ উত্তর ৭৯°৫৩′ পূর্ব / ২৬.৪৮° উত্তর ৭৯.৮৯° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | হিন্দু মন্দির স্থাপত্য |
বাণেশ্বর মহাদেব মন্দির হলো দৈতরাজ বাণাসুর কর্তৃক প্রতিষ্ঠিত এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির।[১] এই মন্দিরটি ভারতের উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার দেরাপুর মহকুমার জিনায়ি গ্রামে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]ইতিহাসবিদ লক্ষ্মীকান্ত ত্রিপাঠির মতে, সিতাউপুরওয়া (শোণিতপুর) ছিল দৈতরাজ মহাবলীয় পুত্র দৈতরাজ বাণাসুরের রাজধানী। বাণাসুর এই মন্দিরে একটি বিশাল শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। পরবর্তীতে শ্রী কৃষ্ণ এবং বাণাসুরের মধ্যে যুদ্ধের পর মন্দিরটি ধ্বংস হয়ে যায়। পরীক্ষিতের পুত্র জনমেজয় এটি সংস্কার করার পর স্থানটির নাম রাখা হয় বাণপুরা জনমেজয়। কিছু সময়ের জন্য হিন্দিতে এর নাম বাণীপাড়া জিনায়ি হিসেবে বজায় ছিল। মন্দিরের কাছে একটি পুকুর, ঊষা বুর্জ এবং ভগবান বিষ্ণুর একটি মূর্তি রয়েছে। এগুলো পৌরাণিক কাহিনীর সত্যতার প্রমাণ বহন করে।[২]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]উত্তর মধ্য রেলওয়ের অন্তর্গত রুড়া রেলওয়ে স্টেশন সড়কপথে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া আম্বিয়াপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি সড়কপথে কানপুরের সাথেও যুক্ত।
শিবলিঙ্গ
[সম্পাদনা]১ মিটার উঁচু একটি বেদির (অর্ঘ্য) ওপর ভগবান শিবের একটি ৫০ সেন্টিমিটার বিশিষ্ট শিবলিঙ্গ স্থাপিত রয়েছে।
মেলা
[সম্পাদনা]প্রতি বছর মহাশিবরাত্রি পর্ব উপলক্ষে এখানে পনেরো দিনব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হয়। কানপুর দেহাত, জালৌন, হামিরপুর এবং বান্দা জেলার ভক্তরা লোধেশ্বর (বারাবাঁকি) থেকে ফেরার পথে গঙ্গাজল দিয়ে বাণেশ্বরের ভগবান শিবের পূজা ও জলাভিষেক করেন।[১]
চিত্রশালা
[সম্পাদনা]- বাণেশ্বর মহাদেব (অভ্যন্তরীণ দৃশ্য)
- বাণেশ্বর মহাদেব মন্দির (পূজার দৃশ্য)
- বাণেশ্বর মহাদেব মন্দির (পূজার দৃশ্য)-১
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "?"। kandpurdehat.nic.in। ৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২১।
- ↑ "पौराणिक शिव मंदिरों में उमड़ती है आस्था" [Faith rises in mythological Shiva temples]। jagran.com (Hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)