বাণী ত্রিপাঠি
বাণী ত্রিপাঠি | |
|---|---|
| জন্ম | ৪ জুলাই ১৯৭৯[তথ্যসূত্র প্রয়োজন] নতুন দিল্লি, ভারত |
| পেশা | অভিনেতা, রাজনীতিবিদ |
| রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
বাণী ত্রিপাঠী হলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জাতীয় সম্পাদক এবং একজন ভারতীয় অভিনেতা যিনি চলতে চলতে ও দুশমন-এর মতো ছবিতে অভিনয় করেছেন।[১][২][৩][৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বাণীর পরিবার উত্তরাখণ্ডের বাসিন্দা এবং তাঁর বাবা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ২০১৩ সালের অক্টোবরে তিনি গুরগাঁও-ভিত্তিক কাশ্মীরি ব্যবসায়ী হেমন্ত টিকুকে বিয়ে করেন।[৫]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]বাণী ত্রিপাঠী ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জাতীয় সম্পাদক। তিনি এমন একজন কর্মী যিনি যুব ও মহিলাদের সাথে সম্পর্কিত বিষয়গুলি বিভিন্ন ফোরামের নজরে আনেন। তিনি ভারতে ও বিদেশে বেশ কয়েকটি কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি পেশায় একজন অভিনেত্রী।[৬][৭][৮]
বাণী তাঁর প্রচার অভিযান এবং জনসম্পর্ক কর্মসূচিগুলি রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করার ওপর ভিত্তি করে তৈরি করেছিলেন। বিজেপির একজন সেলিব্রিটি প্রচারক হিসেবে, তিনি দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতো শহরগুলি সহ ভারতের বিভিন্ন অংশে প্রচারণা পরিচালনা করেছেন, বিশেষ করে বেশ কয়েকজন মহিলা প্রার্থীর জন্য।[৯][১০]
চলচ্চিত্র জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]বাণী দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইব্রাহিম আলকাজির পাশাপাশি ব্যারি জন এবং মায়া রাওয়ের মতো থিয়েটারের খ্যাতিমান ব্যক্তিত্বদের সাথেও কাজ করেছেন। তিনি মহেশ ভাট, তনুজা চন্দ্র এবং কুন্দন শাহের মতো পরিচালকদের সাথেও কাজ করেছেন। বাণী থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশনের সাথে গভীরভাবে জড়িত এবং ভারতে ও বিদেশ উভয় স্থানের প্রকল্পে কাজ করেছেন।[১১][১২]
বাণী কয়েক বছর ধরে নতুন দিল্লিতে অবস্থিত ন্যাশনাল স্কুল অফ ড্রামার থিয়েটার ইন এডুকেশন কোম্পানিতে একজন অভিনেতা-শিক্ষিকা হিসেবেও কাজ করেছেন। বাণী ত্রিপাঠী মধ্যপ্রদেশ স্কুল অফ ড্রামার (এমপিএসডি) সাথে সক্রিয়ভাবে জড়িত।[১৩] তিনি জাতীয় নেটওয়ার্কে এহসাস এবং অগ্নিপথে অভিনয় করছেন।[১৪]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০০৬ | দিল সে পুছ... কিধার জানা হ্যায় | আলিয়া | হিন্দি | |
| ২০০৪ | ইন্তেকাম: দ্য পারফেক্ট গেম | বাণী ত্রিপাঠি | হিন্দি | |
| ২০০৩ | চলতে চলতে | হিন্দি | বন্ধু হিসেবে বিশেষ উপস্থিতি | |
| ২০০০ | ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি | ছোট | হিন্দি | |
| ১৯৯৮ | দুশমন | সুনন্দা ত্রিপাঠী | হিন্দি | |
| ১৯৯৭ | নেল প্রোফোণ্ডো পেসে স্ট্রানিয়েরো | প্রোস্টিটুটা ইণ্ডিয়ানা | হিন্দি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nilima Pathak (১ মে ২০১০)। "Tripathi urges youth to care, not criticise"। Gulf News। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "Vani Tripathi's b'day bash"। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১২।
- ↑ "Vani Tripathi's b'day bash in Delhi"। The Times of India। ৭ জুলাই ২০১২। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
- ↑ Chitra Subramanyam (১০ জুলাই ২০০৯)। "Armed to go: Wonder Woman — Who are you today?"। Wonderwoman.intoday.in। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ "BJP Leader and Actress Vani Tripathi marries Kashmiri Businessman"। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৩।
- ↑ "Vani Tripathi at the BJP national president Nitin Gadkari's son's wedding reception, held at hotel Ashoka, New Delhi on July 02, 2012"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
- ↑ "TV actress Vani Tripathi poses for the shutterbugs"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
- ↑ "Vani Tripathi at Puneet-Felicia's wedding in Delhi"। Photogallery.indiatimes.com। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ "Modi's Four Favourite Women"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
- ↑ "BJP demands Rajasthan Chief Minister Ashok Gehlot's resignation"। ১৩ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১২।
- ↑ "Metro Plus Delhi / Profiles : No candy floss this time"। The Hindu। ১৬ ডিসেম্বর ২০০৬। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ "Vani Tripathi, Murli Manohar Joshi during Shahnawaz Hussain Eid party celebrated at Pant Marg in Delhi"। Photogallery.indiatimes.com। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ "Delhi rape case: The incident is spine chilling, says Vani Tripathi"। The Times of India। ২৩ ডিসেম্বর ২০১২। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ "The Sunday Tribune — Spectrum — Television"। Tribuneindia.com। ১৮ এপ্রিল ২০০৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২১শ শতাব্দীর ভারতীয় রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- ১৯৭৯-এ জন্ম
- নয়াদিল্লির রাজনীতিবিদ
- দিল্লির ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ
- দিল্লির রাজনীতিবিদ
- নয়াদিল্লির অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- দিল্লির রাজনীতিতে নারী
- ভারতীয় অভিনয়শিল্পী-রাজনীতিবিদ
- জীবিত ব্যক্তি