বিষয়বস্তুতে চলুন

বাজার্দুজু পর্বত

বাজার্দুজু পর্বত
শাহদাগ পর্বত থেকে দৃশ্যমান বাজার্দুজু
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৪,৪৬৬ মিটার (১৪,৬৫২ ফুট)[]
সুপ্রত্যক্ষতা২,৪৫৪ মিটার (৮,০৫১ ফুট)[]
বিচ্ছিন্নতা২৫৯.০৮ কিলোমিটার (১৬০.৯৮ মাইল) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থানাঙ্ক৪১°১৩′২৮″ উত্তর ৪৭°৫১′৩০″ পূর্ব / ৪১.২২৪৪৪° উত্তর ৪৭.৮৫৮৩৩° পূর্ব / 41.22444; 47.85833[]
ভূগোল
বাজার্দুজু পর্বত ককেশাস পর্বতমালা-এ অবস্থিত
বাজার্দুজু পর্বত
বাজার্দুজু পর্বত
আজারবাইজানে বাজার্দুজু পর্বতের অবস্থান
বাজার্দুজু পর্বত ইউরোপ-এ অবস্থিত
বাজার্দুজু পর্বত
বাজার্দুজু পর্বত
আজারবাইজানে বাজার্দুজু পর্বতের অবস্থান
বাজার্দুজু পর্বত আজারবাইজান-এ অবস্থিত
বাজার্দুজু পর্বত
বাজার্দুজু পর্বত
আজারবাইজানে বাজার্দুজু পর্বতের অবস্থান
অবস্থানআজারবাইজান–রাশিয়া সীমান্ত
দেশআজারবাইজানরাশিয়া
পর্বতশ্রেণীবৃহত্তর ককেশাস পর্বতমালা
আরোহণ
প্রথম আরোহণমে ১৮৪৯
সের্গেই তিমোফিয়েভিচ আলেক্সান্দ্রভ

বাজার্দুজু পর্বত (আজারবাইজানি: Bazardüzü dağı বাজার্দুজু দাগু, আজারবাইজানি উচ্চারণ: [bɑzɑrdyˈzy]; লেজগিয়: Кичӏен сув কিচি’য়েন সুভ [kiˈtʃʼe suv]; রুশ: Базардюзю বাজার্দ্যুজ্যু, রুশ উচ্চারণ: [bəzərdʲʉˈzʲu]) হলো আজারবাইজানরাশিয়ার (দাগেস্তান) সীমান্তে অবস্থিত বৃহত্তর ককেশাস পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪৬৬ মিটার (১৪,৬৫২ ফুট) উচ্চতায় অবস্থিত এই শৃঙ্গটি আজারবাইজান ও দাগেস্তান উভয়েরই সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি কুসার অঞ্চলে অবস্থিত। দাগেস্তানের (এবং সেই সূত্রে রাশিয়ার) সর্বদক্ষিণের স্থানটি এই শৃঙ্গটির প্রায় সাত কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। আজারবাইজানি ভাষা থেকে অনুবাদ করলে, বাজার্দুজু শব্দের অর্থ হলো "বাজার চত্বর", বা আরও সঠিকভাবে বললে "হাট-বাজারের মোড়" নির্দেশক একটি নির্দিষ্ট চিহ্ন। মধ্যযুগে এই চূড়ার পূর্বে অবস্থিত শাহনাবাদ উপত্যকায় প্রতি বছর বড় বড় বহুজাতিক মেলা অনুষ্ঠিত হতো।

আরোহণ

[সম্পাদনা]
আজারবাইজানের কাবালা থেকে বাজার্দুজু পর্বতের দৃশ্য

জি. পি. বেকার ও জি. ইয়েল্ড ছিলেন প্রথম ব্যক্তি যারা ১৮৯০ সালে এই পর্বতে আরোহণ করেন এবং তাঁদের প্রথম আরোহণ নথিভুক্ত করা হয়। গ্রীষ্মকাল এই চূড়ায় আরোহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয়।[] এই পর্বতে পৌঁছানোর দুটি পথ রয়েছে: একটি উত্তর-পূর্ব দিক থেকে এবং অন্যটি দক্ষিণ-পশ্চিম দিক থেকে। উত্তর-পূর্ব দিক থেকে খিনালুগ (কুবা জেলা) এবং লাজা (কুসার জেলা) গ্রাম থেকে আরোহণ শুরু করা যেতে পারে। দক্ষিণ-পশ্চিম দিকের পথটি কাবালা জেলার কেন্দ্রস্থলে অবস্থিত দুটি গ্রাম থেকে শুরু হয়: লাজা (কুসার জেলার গ্রামের নামের সঙ্গে অভিন্ন) ও কামার্ভান। ইয়াতাকদারা নদীর প্লাবনভূমি হলো ২৮০০ মিটার উচ্চতায় অবস্থিত চূড়াটির পাদদেশ।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "European Russia and the Caucasian States"। Peaklist.org। Gora Bazardyuzi। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১২
  2. "Bazarduzu"। peakware.com। ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮
  3. "Mount Bazarduzu"www.traildino.com। ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]