বিষয়বস্তুতে চলুন

বাইফোরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাইফোরিয়া হল ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবস্থিত উভকামী সম্প্রদায়ের মানুষদের জন্য একটি সামাজিক-সহায়তা গোষ্ঠী। এটি যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন বিদ্যমান উভকামী সংগঠনের মধ্যে একটি। ১৯৯৪ সালে বাইফোরিয়া সংস্থার সূচনা হয়েছিল। তখন থেকে সংস্থার অন্যতম লক্ষ্য হল উভকামী সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে সমাজের অন্যান্য স্তরের মানুষদের যোগসূত্র স্থাপন করা, যাতে তারা তাদের কথা বলার সুযোগ পায়, তাদের যৌন অভিমুখিতা নিয়ে আলোচনা করতে পারেন এবং তাদের উভকামীতা সম্পর্কে স্বছন্দ হতে পারেন। []

সূচনার পর থেকে দীর্ঘ সময় অবধি বাইফোরিয়া ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে অবস্থিত একমাত্র উভকামী সম্প্রদায়ের উদ্দেশ্যে নিবেদিত সংগঠন হিসেবে পরিচিত ছিল। এই কার্যক্ষেত্র ইংল্যান্ডে ম্যানচেস্টার শহরের বাইরেও বিস্তৃত হয়েছে। বার্মিংহাম, এডিনবার্গ, লিডস এবং লিভারপুল সহ ইংল্যান্ডের অন্যান্য শহরেও সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ধরণের সামাজিক গোষ্ঠী তৈরি হয়েছে।

বাইফোরিয়া গোষ্ঠীর লক্ষ্য হল উভকামী ব্যক্তিদের মত প্রকাশ করার জন্য উপযুক্ত মঞ্চ প্রদান করা। তারা ম্যানচেস্টার এবং যুক্তরাজ্যের উত্তর পশ্চিম অংশে সমন্বিত উভকামী সম্প্রদায়ের বিকাশকে সহজতর করার লক্ষ্যে অগ্রসর। গোষ্ঠীর পক্ষ থেকে উভকামী দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য কাজ করা হয়। উভকামী সম্প্রদায়কে বৈষম্য থেকে রক্ষা করা এবং সম্প্রদায়ের সদস্য, তাদের পরিবার এবং বন্ধুদের পূর্ণ এবং সুখী জীবনযাপন করতে সহায়তা করা এই সংস্থার অন্যতম লক্ষ্য।

এলজিবিটি সম্পর্কিত বেশ কয়েকটি পুরস্কারের জন্য বাইফোরিয়া সংস্থাটি মনোনীত হয়েছে [][][][] ২০১০ সালের পিঙ্ক পেপার রিডার'স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই সংস্থা সেরা এলজিবিটি গোষ্ঠী হিসাবে পঞ্চম স্থান অর্জন করেছে। []

ইতিহাস

[সম্পাদনা]

বাইফোরিয়ার প্রথম সভাটি অনুষ্ঠিত ছিল ১৯৯৪ সালের ১ সেপ্টেম্বর সিডনি স্ট্রিটে অবদথিত লেসবিয়ান অ্যান্ড গে সেন্টারে। ২০০০ সালের সেপ্টেম্বর মাস থেকে সংস্থার মূল সভাগুলি এলজিবিটি ফাউন্ডেশনে অনুষ্ঠিত হ্তে শুরু করে।[]

১৯৯৭ সালের মধ্যে বাইফোরিয়া সংস্থা আমেরিকান ইনস্টিটিউট অব বাইসেক্সুয়ালিটি -এর বৈশ্বিক উভকামী সাইটে নিজস্ব ওয়েবপেজ অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। [] এটিই প্রথম যুক্তরাজ্যের উভকামী গোষ্ঠী যারা ২০০৩ সালে নিজস্ব ওয়েব ডোমেইন অর্জন করতে সক্ষম হন। []

বাইফোরিয়ার মূলত উভকামী সম্প্রদায়ের মানুষদের সামাজিক সহায়তা প্রদান করে। সংস্থার নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব তথ্যভান্ডার, কর্মসূচী এবং গবেষণার ক্ষেত্র রয়েছে।[]

যুক্তরাজ্যের অন্যান্য উভকামী ও সমকামী সংগঠনের মতো, এই সংস্থার কার্যক্ষেত্র এলজিবিটিকিউ গোষ্ঠীর লোকেদের মধ্যে বিন্যস্ত।[]

প্রকাশনা

[সম্পাদনা]
  • ২০০৩ সালে বাইফোরিয়া বাইসেক্সুয়াল লাইফ রিপোর্ট প্রকাশ করে,[] যেখানে স্থানীয় কাউন্সিলে উভকামী সম্প্রদায়ের অগ্রাধিকার চিহ্নিত করা হয়।
  • ২০১০ সালে "উভকামীতা এবং মানসিক স্বাস্থ্য" সম্পর্কিত একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। []
  • ২০১১ সালে "গেটিং বাই ইন আ গে / স্ট্রেইট ওয়ার্ল্ড" পুস্তিকাটি প্রকাশিত হয়েছিল। [] ২০১৪ এবং ২০১৭ সালে বইয়ের আরও সংস্করণ প্রকাশিত হয়।
  • ২০১৩ সালে যুক্তরাজ্যে উভকামী সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগদানকারী ব্যক্তিদের পটভূমি ও প্রেরণার কারন অনুসন্ধান করতে বাইফোরিয়া গুরুত্বপূর্ন অবদান রাখে। []

পুরস্কার

[সম্পাদনা]

এই দলটি বেশ কয়েকটি এলজিবিটি কমিউনিটি পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে।

  • ২০১৬ সালের বোল্টন প্রাইড অ্যাওয়ার্ডস-এ বাইফোরিয়াকে সেরা সহায়ক গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। [১০]
  • ২০১৫ সালে এটি শাউটআউট পুরস্কারে সেরা সহায়ক গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত হয়েছিল। [১১]
  • ২০১৫ সালের ইনক্লুসিভ নেটওয়ার্কস অ্যাওয়ার্ডসে এলজিবিটি সহায়ক গোষ্ঠী হিসাবে তালিকাভুক্তি। [১২]
  • ২০১৫ সালে ইউরোপীয় ডাইভার্সিটি অ্যাওয়ার্ডস-এ বাইফোরিয়াকে কমিউনিটি গ্রুপ অফ দ্য ইয়ার হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। [১৩]
  • ২০০৯ সালে এই দলটি পিঙ্ক পেপার রিডার্স অ্যাওয়ার্ডসে সেরা স্থানীয় দল হিসাবে তালিকাভুক্ত হয়েছিল [১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Home"biphoria.org.uk
  2. 1 2 "Return of the Bisexuals! We'll vote for that"। ৮ জানুয়ারি ২০১৫।
  3. "Will BiPhoria get lucky?"। ১৯ নভেম্বর ২০১৫।
  4. 1 2 "BiPhoria shortlisted for European Award"। ৭ আগস্ট ২০১৫।
  5. 1 2 "BiPhoria for Best Network Award"। ৩ সেপ্টেম্বর ২০১৫।
  6. "BiPhoria shortlisted for Pink award"। ১৭ ডিসেম্বর ২০১০।
  7. "Manchester Bisexuals homepage"bi.org। ১০ ফেব্রুয়ারি ১৯৯৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২
  8. Bisexual History [@BisexualHistory] (২ জানুয়ারি ২০১৫)। "Today 2003, @BiPhoria is the UK's first #bi group to have its own web domain," (টুইট) টুইটার এর মাধ্যমে।
  9. 1 2 3 4 "Biphoria.org.uk/publications.html"BiPhoria। ৪ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২২
  10. "Oldest Bi Group Shortlisted for Award"। Bi Community News। ১৯ আগস্ট ২০১৬।
  11. "Return of the Bisexuals! We'll vote for that…"। Bi Community News। ৮ জানুয়ারি ২০১৫।
  12. "Will BiPhoria Get Lucky?"। Bi Community News। ১৯ নভেম্বর ২০১৫।
  13. "BiPhoria shortlisted for European Award"। Bi Community News। ৭ আগস্ট ২০১৫।
  14. "BiPhoria shortlisted for Pink Award"। BiMedia.org।