বাংলা সালতানাত–ম্রক ইউর রাজ্যের যুদ্ধ
অবয়ব
| বাংলা সালতানাত–ম্রক ইউর রাজ্যের যুদ্ধ | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
| বিবাদমান পক্ষ | |||||||||
| বাংলা সালতানাত | ম্রক ইউর রাজ্য | ||||||||
| সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||||
|
আলাউদ্দিন হোসেন শাহ নাসিরুদ্দিন নুসরাত শাহ পরাগাল খান ছুটি খান[১] |
ম্রক–ইউর মিন রাজা গজাপতি মিন স ও থাজাতা | ||||||||
বাংলা সালতানাত–ম্রক ইউর রাজ্যের যুদ্ধ ছিলো ১৬ম শতাব্দীতে বাংলা সালতানাত এবং ম্রক ইউর রাজ্যে মধ্যে একটি সংঘর্ষ।
প্রেক্ষাপট
[সম্পাদনা]আরাকান পুনরুদ্ধারের পরে ম্রক রাজ্যটি বাঙালি অধীনস্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ষোড়শ শতাব্দীর মধ্যে ম্রক ইউ বাঙালি আধিপত্যর বিরোধিতা করেছিলো এবং বেশ কয়েকবার স্বাধীনতা ঘোষণা করেছিলো। চট্টগ্রাম বন্দর সহ দক্ষিণ-পূর্ব বাংলা প্রায়শই আরাকানদের অধীনস্থ হয়ে গিয়েছিলো।[১]
যুদ্ধ
[সম্পাদনা]বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ১৫১০ এর দশকে এই অঞ্চল আক্রমণ করেন। যুদ্ধটি ১৫১৬ সাল পর্যন্ত অব্যাহত ছিল, তারপর ম্রক ইউ চট্টগ্রাম ও উত্তর আরাকানের উপর বাঙালি সার্বভৌমত্বকে স্বীকার করে।[১] দ্বন্দ্বের ফলস্বরূপ, ম্রউক ইউ আবারো বাংলা সুলতানাতের অধীনস্থে পরিণত হয়েছিল।[১]