বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিএসটিআই
প্রতিষ্ঠিত১৯৮৫ (1985)
মহাপরিচালকএস এম ফেরদৌস আলম[]
স্বত্বাধিকারীশিল্প মন্ত্রণালয়
অবস্থান,
বাংলাদেশ
ঠিকানা১১৬/এ, তেজগাঁও শিল্প এলাকা
ওয়েবসাইটbsti.gov.bd

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) (ইংরেজি: Bangladesh Standards and Testing Institution) শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যা মূলত সেবা ও পণ্যের গুণমান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত।[] ঢাকায় এর প্রধান কার্যালয় অবস্থিত। এর পাশাপাশি সংস্থাটির প্রধান কার্যালয়ের নিকটে বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেট, দেশের ৭টি বিভাগীয় শহরে বিভাগীয় অফিস, তিনটি জেলা অফিস ও ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বাধ্যতামূলক পণ্যসমূহ মোড়কজাত ও বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারীকৃত অধ্যাদেশ ৩৭-এর মাধ্যমে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (CTL) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশনকে (BDSI) একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি পণ্য বিপণন ও শ্রেনীবিন্যাস পরিদপ্তরটিও বিএসটিআই’র সঙ্গে একীভূত হয়।[]

মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে যুগোপযোগী প্রতিষ্ঠান  হিসেবে গড়ে তোলা।

পণ্য ও সেবার মান প্রণয়ন, বাস্তবায়ন এবং পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদন্ডে উন্নীতকরণ এবং ভোক্তা ও অংশীজনের স্বার্থ রক্ষা করে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা প্রদান।

বিএসটিআই কাউন্সিলের রূপরেখা

[সম্পাদনা]

কাউন্সিল হচ্ছে বিএসটিআই’র সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ। মাননীয় শিল্প মন্ত্রী মহোদয়ের নের্তৃত্বে ৩৬ সদস্য নিয়ে কাউন্সিল গঠিত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এর ৭ নং ধারায় বিএসটিআই’র কাউন্সিলের ক্ষমতা নিম্নরূপভাবে বর্ণনা করা হয়েছে-

  • ইনস্টিটিউশনের পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব একটি পরিষদের উপর ন্যস্ত থাকিবে এবং ইনস্টিটিউশন যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে, পরিষদও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।
  • পরিষদ উহার দায়িত্ব পালন ও কার্য সম্পাদনের ক্ষেত্রে এই আইন, বিধি, প্রবিধান ও সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুসরণ করিবে। []

সদস্য পদ

[সম্পাদনা]

বিএসটিআই বর্তমানে নিচের প্রতিষ্ঠানসমূহের সদস্যপদ প্রাপ্ত রয়েছে:[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন"দৈনিক যুগান্তর। ০২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮ ২০২৫ {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এবং |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. রহমান, মোহাম্মদ হাসিনুর (জানুয়ারি ২০০৩)। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন) (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন ৯৮৪-৩২-০৫৭৬-৬। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৭
  3. "*** বিএসটিআই সম্পর্কে *** | বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন"। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৭
  4. 1 2 "BSTI"bsti.gov.bd। BSTI। ২০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]