বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর প্রতীক | |
| ধরন | রাষ্ট্রনিয়ন্ত্রিত |
|---|---|
| শিল্প | বিশেষায়িত যন্ত্রাংশ |
| প্রতিষ্ঠাকাল | ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ |
| সদরদপ্তর | গাজীপুর, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | মেজর জেনারেল মো. নাহিদ আসগর (বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) |
| পণ্যসমূহ | সামরিক উদ্দেশ্যে বিশেষ যন্ত্রাংশ |
| ১৬০.৮ মিলিয়ন টাকা | |
কর্মীসংখ্যা | ৫১৫ |
| মাতৃ-প্রতিষ্ঠান | |
| ওয়েবসাইট | bmtf.com.bd |
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রধানত এটি প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত থেকে বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও মেরামতকরণের উদ্দেশ্যে নিয়োজিত। বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি রয়েছে। ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী গাজীপুর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান।[১][২][৩]
আর্মি ফার্মা
[সম্পাদনা]আর্মি ফার্মা লিমিটেড, বিএমটিএফের একটি সহযোগী প্রতিষ্ঠান ২০২০ সাল থেকে গাজীপুরের শিমুলতলী, জয়দেবপুরে উৎপাদন শুরু করে।[৪]
সমালোচনা
[সম্পাদনা]২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটির আয়ত্ত্বাধীন নির্মিতব্য আর্মি ফার্মার জন্য নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় বিস্তৃত পরিসরে লটারি ও জুয়া খেলার আয়োজন করা হয়, যা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম নেয়।[৫][৬][৭] ২০২৫ এর সেপ্টেম্বরে আয়োজিত একই মেলায় ৩০ সেপ্টেম্বর চলন্ত নাগরদোলা হেলে পড়ে বেশ কয়েকজন আহত হওয়ার দুর্ঘটনা ঘটে।[৮][৯] এছাড়াও বলা হয় মেলায় লটারির নামে প্রতারণা করা হয়, যেখানে গোপনে পূর্বনির্ধারিত লোকজনকে পুরস্কার দেওয়া হয়,[১০][১১] এবং বলা হয় স্থানীয় প্রশাসনের কাছ থেকে মেলার জন্য কোন অনুমোদন নেওয়া হয় নি।[১২]
বেসামরিক কার্যক্রম বন্ধের জন্য আইনি নোটিশ
[সম্পাদনা]২০ ডিসেম্বর ২০২৫ সালে, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে তাদের বেসামরিক বাণিজ্যিক কার্যক্রম বন্ধের দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়। বেসরকারি উদ্যোক্তারা অভিযোগ করেন যে বিএমটিএফ তাদের পণ্যগুলি সাধারণ বাজারে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে বিক্রি করার ফলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা 'প্রতিযোগিতা আইন, ২০১২' এর লঙ্ঘন, তাই কোম্পানিটিকে শুধুমাত্র সামরিক সরঞ্জাম উৎপাদন এবং বিপণনের উপর মনোযোগ দিতে বলা হয়।[১৩][১৪][১৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh Machine Tools Factory"। ২১ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১২।
- ↑ http://www.encyclopedia.com/doc/1G1-129110464.htm
- ↑ The Daily Star - Online Edition
- ↑ "Army chief inaugurates Army Pharma Limited in Gazipur"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩।
- ↑ Mahbub, Mahir Al (৪ ফেব্রুয়ারি ২০২৫)। "গাজীপুরে শিমুলতলিতে লটারি নামে চলছে জুয়ার জমজমাট ব্যবসা"। দৈনিক ঘোষণা (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫।
- ↑ "গাজীপুরে মেলার আড়ালে রমরমা জুয়ার আসর"। সোনালী নিউজ (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫।
- ↑ "গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় টিকিটের নামে চলছে জমজমাট জুয়া"। dhakamail.com। ২৮ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৫।
- ↑ নিউজ, সময় (১ অক্টোবর ২০২৫)। "অনুমতিহীন মেলায় হেলে পড়ল চলন্ত নাগরদোলা, আহত ৫ | বাংলাদেশ"। Somoy News। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫।
- ↑ "গাজীপুরে মেলায় হেলে পড়লো নাগরদোলা, আহত অন্তত ৫"। The Daily Ittefaq। ১ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫।
- ↑ "লটারির ফাঁদে সাধারণ মানুষ, পাচ্ছেন সাজানো লোকজন"। Jugantor। ৮ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৫।
- ↑ "শিমুলতলী মেলায় সাধারণ মানুষকে টার্গেট করে লটারির ব্যবসা, প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ"। www.amadershomoy.com (ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}:|প্রথমাংশ1=এর জন্য|প্রথমাংশ1=অনুপস্থিত (সাহায্য);-এ বহিঃসংযোগ (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)|প্রথমাংশ1= - ↑ নিউজ, সময় (১৬ অক্টোবর ২০২৫)। "গাজীপুরে অনুমোদনহীন মেলায় শুরু হলো জুয়া ও লটারি বাণিজ্য, নিশ্চুপ প্রশাসন! | বাংলাদেশ"। Somoy News। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫।
- ↑ বাংলাদেশ, ল'ইয়ার্স ক্লাব (২১ ডিসেম্বর ২০২৫)। "বেসামরিক পণ্য উৎপাদন বন্ধে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির বিরুদ্ধে আইনি নোটিশ"। lawyersclubbangladesh। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৫।
- ↑ প্রতিনিধি, বিশেষ (২১ ডিসেম্বর ২০২৫)। "সামরিক কারখানায় বেসামরিক পণ্যের উৎপাদন বন্ধে আইনি নোটিশ"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৫।
- ↑ "বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে অসামরিক পণ্য উৎপাদন বন্ধে নোটিশ"। Jagonews24। ২১ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট -বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী