বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ মেরিন একাডেমী, রংপুর
ধরনসরকারি
স্থাপিত২০২১
অধিনায়কক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম সরকার
অবস্থান,
বাংলাদেশ
শিক্ষাঙ্গন১০ একর পল্লী এলাকা
সংক্ষিপ্ত নামবিএমএ
অধিভুক্তিবাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, নৌপরিবহন মন্ত্রণালয় (বাংলাদেশ)

বাংলাদেশ মেরিন একাডেমী, রংপুর বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় এই মেরিন একাডেমিটির অবস্থান।[]

বর্তমানে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ২০১২ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২১ সালের ৬ মে এর উদ্‌বোধন করা হয়।[][][]

বিবরণ

[সম্পাদনা]

১০ একর জমির ওপর একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল, পুকুরসহ ৩৫টি অবকাঠামোতে অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।[]

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

২০২০ সালের জানুয়ারি মাসে ৫০ জন ক্যাডেট ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তারা প্রাথমিকভাবে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এ সাময়িকভাবে সংযুক্ত আছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রংপুর মেরিন একাডেমি উন্নয়নে নতুন মাত্রা"kholakagojbd.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. 1 2 3 "বহুল প্রত্যাশিত রংপুর মেরিন একাডেমির উদ্বোধন"kholakagojbd.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১
  3. "পীরগঞ্জে রংপুর মেরিন একাডেমির যাত্রা শুরু"dailynayadiganta.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১
  4. "নতুন চার মেরিন একাডেমির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ মে ২০২১। ৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১