বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ মেরিন একাডেমী, বরিশাল
ধরনসরকারি
স্থাপিত২০২১
অধিনায়ককমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান
অবস্থান,
বাংলাদেশ
শিক্ষাঙ্গন১০ একর পল্লী এলাকা
সংক্ষিপ্ত নামবিএমএ বরিশাল
অধিভুক্তিবাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়
নৌপরিবহন মন্ত্রণালয় (বাংলাদেশ)

বাংলাদেশ মেরিন একাডেমী, বরিশাল বাংলাদেশের বরিশালে অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বরিশালের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্নকাঠী এলাকায় এই মেরিন একাডেমিটির অবস্থান।[]

বর্তমানে বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অধিভুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ২০১২ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২১ সালের ৬ মে এর উদ্বোধন করা হয়।[][]

বিবরণ

[সম্পাদনা]

এটি চরআইচা গ্রামে অবস্তিত, কীর্তনখোলা নদীর সেতুর পাশেও এর অবস্তান,১০ একর জমির ওপর একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল, পুকুর, লেকসহ ৩৫টি অবকাঠামোতে অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তথ্যসূত্র (শাওন রানা)

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

২০২০ সালের জানুয়ারি মাসে ৫০ জন ক্যাডেট ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তারা প্রাথমিকভাবে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এ সাময়িকভাবে সংযুক্ত আছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "বরিশালে মেরিন একাডেমি উদ্বোধন কর‌লেন প্রধানমন্ত্রী"kalerkantho.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১
  2. "নতুন চার মেরিন একাডেমির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ মে ২০২১। ৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১
  3. "পীরগঞ্জে রংপুর মেরিন একাডেমির যাত্রা শুরু"dailynayadiganta.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১