বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকা

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকটিই বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত। এটি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকটির মূল কার্যনির্বাহী প্রধানকে ‘গভর্নর’ হিসাবে আখ্যায়িত করা হয়। সর্বশেষ মোঃ মোস্তাকুর রহমান ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গভর্নর পদে নিয়োগ পান। তিনি হলেন ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ ব্যাংকে প্রথম নিয়োগ পাওয়া গভর্নর। এছাড়াও ইতিপূর্বে আরও ১৩ জন বিশিষ্ট অর্থনীতিবিদ এই পদ অলংকৃত করেছেন।[১][২]
গভর্নরদের তালিকা
[সম্পাদনা]১৯৭২ সালের ১৮ জানুয়ারি তারিখ এ. এন. এম. হামিদুল্লাহ্ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে নিয়োগ লাভ করেন। ১৯ নভেম্বর ১৯৭৪ থেকে ১৩ জুলাই ১৯৭৬ সাল পর্যন্ত দায়িত্বপালনকারী এ. কে. নাজিরউদ্দীন আহমেদ ছিলেন সবচেয়ে স্বল্প সময়ের জন্য দায়িত্ব প্রাপ্ত গভর্নর এবং ১৩ জুলাই ১৯৭৬ থেকে ১২ এপ্রিল ১৯৮৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকা মোঃ নূরুল ইসলাম হচ্ছেন সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বপালনকারী।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলাদেশ ব্যাংকের গভর্নরগণ"। বাংলাদেশ ব্যাংক।
- ↑ ইসলাম, ফখরুল (১২ জুন ২০২২)। "বাংলাদেশ ব্যাংকের মোট ১২ গভর্নর, কে আগে কী ছিলেন"। প্রথম আলো। ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলাদেশ ব্যাংক-এর ওয়েব সাইটে প্রদর্শিত গভর্নরদের তালিকা।