বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
সংস্থাটির লোগো
গঠিত২০০৩
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
চেয়ারম্যান
জালাল আহমেদ
ওয়েবসাইটhttp://www.berc.org.bd/

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা সংক্ষেপে বিইআরসি (অনানুষ্ঠিক বাংলা অর্থ "বাংলাদেশ শক্তি নিয়ন্ত্রক সংস্থা") একটি নিয়ন্ত্রক সংস্থা যা বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম পণ্য নিয়ন্ত্রণ করে এবং ঢাকা,বাংলাদেশ অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশ সরকারের “বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩”-এর মাধ্যমে ১৩ মার্চ, ২০০৩ তারিখে প্রতিষ্ঠিত হয়।[] চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের কমিশনের মধ্যে দুই জন সদস্য নিয়োগের মাধ্যমে এই কমিশন ২৭ এপ্রিল ২০০৪ সালে কার্যকর হয়। কমিশনের ১ম চেয়ারম্যান ৪ জুন ২০০৫ সালে নিযুক্ত হন। এই কমিশন বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণ করে থাকে। এছাড়া এটি জ্বালানি শিল্পের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে থাকে। শক্তি নিরাপত্তা তহবিল এই সংস্থার অধীনে রয়েছে।

কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

[সম্পাদনা]
ক্রম নাম পদবি
জালাল আহমেদ চেয়ারম্যান
মোঃ আব্দুর রাজ্জাক সদস্য (অর্থ, প্রশাসন ও আইন)
মোঃ মিজানুর রহমান সদস্য (গ্যাস)
সৈয়দা সুলতানা রাজিয়া সদস্য (পেট্রোলিয়াম)
ব্রিগে. জেনারেল মোহাম্মদ শাহিদ সারওয়ার (অবঃ) সদস্য (বিদ্যুৎ)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। পৃ. ২৫১। আইএসবিএন ৯৭৮১৩১৭৩০৮৭৭৫
  2. "বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩" (পিডিএফ)http://bdlaws.minlaw.gov.bd। ২০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮ {{ওয়েব উদ্ধৃতি}}: |ওয়েবসাইট=-এ বহিঃসংযোগ (সাহায্য)

খালেদার জিয়ার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারীকে বিইআরসির সদস্য হিসেবে নিয়োগ https://www.kholakagojbd.com/news/6450