বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ জুট মিলস লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ জুট মিলস লিমিটেড
Bangladesh Jute Mills Ltd.
স্থানীয় নাম
বাংলাদেশ জুট মিল
ধরনসরকারি
শিল্পপাট শিল্প
বস্ত্র শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৬২; ৬৪ বছর আগে (1962)
সদরদপ্তরনরসিংদী জেলা, ,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহকাপড়, থলে, দঁড়ি
মালিকবাংলাদেশ পাটকল করপোরেশন
কর্মীসংখ্যা
৪১৭১ জন

বাংলাদেশ জুট মিলস লিমিটেড বাংলাদেশের নরসিংদী জেলার ঘোড়াশাল এ অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[] এটি রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ২৬টি মিলের মধ্যে ঢাকা অঞ্চলের অধীনে থাকা ৭টি প্রতিষ্ঠানের[] মধ্যে অন্যতম প্রধান পাটকল।[]

অবস্থান

[সম্পাদনা]

বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে এই শিল্প প্রতিষ্ঠানটি অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

এই শিল্প প্রতিষ্ঠানটি ১৯৬২ সালে স্থাপিত হয়[] এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করা হয়।[]

অবকাঠামো

[সম্পাদনা]

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি ৭৭.০২৫ একর জায়গা জুড়ে অবস্থিত।[]

কর্মরত শ্রমিক ও ব্যবস্থাপনা

[সম্পাদনা]

এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনস্থ হওয়ায় এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং ২৭, ১৯৭২ অনুযায়ী অতিরিক্ত সচিব পদমর্যাদার ১ জন চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পদমযাদার অনূর্ধ্ব ৫ জন পরিচালকের সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।[] বর্তমানে এখানে ৪,১৭১ জন কর্মী নিয়োজিত রয়েছে।[]

উৎপাদন ক্ষমতা

[সম্পাদনা]

এই মিলে রয়েছে ২৪৪ হেসিয়ান ও ২৭১ সেকিং লুম এবং গড়ে এর মাসিক উৎপাদন ক্ষমতা ৩০৭ মেট্রিক টন হেসিয়ান ও ৯৯২ মেট্রিক টন সেকিং লুম।[]

উৎপাদিত পণ্য

[সম্পাদনা]

বাণিজ্য

[সম্পাদনা]

২০১৩-১৪ অর্থ বছরে এই প্রতিষ্ঠানটিতে ৯,২৩৮ মেট্রিক টন পন্য উৎপাদিত হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "COMPANY PROFILES OF MEMBERS : Bangladesh Jute Mills Limited"। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (MCCI)। ৬ মার্চ ২০১৮। ১৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯
  2. "জনবল সংকটে চট্টগ্রামের ১০ রাষ্ট্রায়ত্ত পাটকল"দৈনিক যুগান্তর। ৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯
  3. "রাষ্ট্রায়ত্ত ২৬ পাটকল আধুনিকায়ন করবে চীন"দৈনিক বণিক বার্তা। ২০ আগস্ট ২০১৪। ১৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯
  4. 1 2 3 4 "বাংলাদেশ জুট মিলস্ লিঃ"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯
  5. "বাংলাদেশ পাটকল করপোরেশন"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ ফেব্রুয়ারি ২০১৯। ১৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]