বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন
গঠিত১৯৭৫
ধরনক্রীড়াসেবীদের অনুদান প্রদান
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
নেতামোঃ আমিনুল হক
প্রধান অঙ্গ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
প্রধান প্রতিষ্ঠান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ওয়েবসাইটজাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন

বাংলাদেশ ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ক্রীড়াবিদদের সহায়তায় জন্য বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি কল্যাণ সংস্থা। এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ।[][]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৫ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন গঠনের অনুমোদন দেন।[] অল্প সময়ের জন্য এটি বাংলাদেশ ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট নামে পরিচিত ছিল। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নামটি পরিবর্তন করে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন রাখে।[] ২০২৪ সালে শেখ হাসিনা ভারতে পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশনা মোতাবেক ফাউন্ডেশনের নাম বাংলাদেশ ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন করে রাষ্ট্রপতির আদেশক্রমে একটি অধ্যাদেশ জারি হয়। বর্তমান সরকার এই ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ একটি আইন পাশ করে ‘জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ করেছেন। এই ফাউন্ডেশন হতে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের বার্ষিক ভাতা, মাসিক ভাতা, চিকিৎসা ও আর্থিক সহায়তা ভাতাসহ প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাংলাদেশ ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন"bkkf.org.bd। ২০ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. "Digital map on 1971 genocide in Satkhira published"Daily Sun (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০
  3. "বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন"bkkf.org.bd (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০
  4. "It's Bangabandhu Krirasebi Kalyan Foundation again"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০
  5. "Bangabandhu Shishu Kalyan Foundation organised scholarship examination in Bandarban recently."The New Nation (ইংরেজি ভাষায়)। ২৪ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০