বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাষ্ট্রপতির সিল (বামে) ও রাষ্ট্রপতি ব্যবহৃত পতাকা (ডানে)
  • উপরে বামে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত এবং ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।
  • উপরে ডানে: জিয়াউর রহমান, বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।
  • নিচে বামে: হুসেইন মুহাম্মদ এরশাদ, বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত শেষ রাষ্ট্রপতি। তিনি ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন, যাঁর শাসনামল স্বৈরশাসন হিসাবে পরিচিত।
  • নিচে ডানে: আবদুল হামিদ, বাংলাদেশের দীর্ঘতম রাষ্ট্রপতি। তিনি ১৪ মার্চ ২০১৩ থেকে ২৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।

এটি ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রের পর থেকে বাংলাদেশের সকল রাষ্ট্রপতিদের সম্পূর্ণ তালিকা[]

রাষ্ট্রপতিদের তালিকা

[সম্পাদনা]
রাজনৈতিক দল
অন্যান্য দল
অবস্থা
  •   ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
নং. প্রতিকৃতি নাম
(জন্ম-মৃত্যু)
নির্বাচন পদের মেয়াদকাল দল
পদ গ্রহণ পদ পরিত্যাগ মেয়াদকাল
শেখ মুজিবুর রহমান
(১৯২০-১৯৭৫)[]
১৭ এপ্রিল ১৯৭১ ১২ জানুয়ারি ১৯৭২ ২৭০ দিন বাংলাদেশ আওয়ামী লীগ
সৈয়দ নজরুল ইসলাম
(১৯২৫-১৯৭৫)[]
১৭ এপ্রিল ১৯৭১ ১২ জানুয়ারি ১৯৭২ ২৭০ দিন
আবু সাঈদ চৌধুরী
(১৯২১–১৯৮৭)
১২ জানুয়ারি ১৯৭২ ২৪ ডিসেম্বর ১৯৭৩  বছর, ৩৪৬ দিন
মোহাম্মদউল্লাহ
(১৯২১–১৯৯৯)
১৯৭৪ ২৪ ডিসেম্বর ১৯৭৩ ২৫ জানুয়ারি ১৯৭৫  বছর, ৩২ দিন
(১) শেখ মুজিবুর রহমান
(১৯২০-১৯৭৫)
২৫ জানুয়ারি ১৯৭৫ ১৫ আগস্ট ১৯৭৫
(সামরিক অভ্যুত্থানে নিহত)
২০২ দিন বাকশাল
খন্দকার মোশতাক আহমেদ
(১৯১৮–১৯৯৬)
১৫ আগস্ট ১৯৭৫ ৬ নভেম্বর ১৯৭৫
(পদচ্যুত)
৮৩ দিন বাংলাদেশ আওয়ামী লীগ
আবু সাদাত মোহাম্মদ সায়েম
(১৯১৬–১৯৯৭)[]
৬ নভেম্বর ১৯৭৫ ২১ এপ্রিল ১৯৭৭  বছর, ১৬৬ দিন
জিয়াউর রহমান
(১৯৩৬–১৯৮১)[]
১৯৭৭[] ২১ এপ্রিল ১৯৭৭ ১২ জুন ১৯৭৮  বছর, ৩৯ দিন সামরিক
১৯৭৮[] ১২ জুন ১৯৭৮ ৩০ মে ১৯৮১
(হত্যাকাণ্ড)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আবদুস সাত্তার
(১৯০৬–১৯৮৫)
৩০ মে ১৯৮১ ২০ নভেম্বর ১৯৮১ ২৯৮ দিন
১৯৮১[] ২০ নভেম্বর ১৯৮১ ২৪ মার্চ ১৯৮২
(পদচ্যুত)
পদ শূন্য (২৪ – ২৭ মার্চ ১৯৮২)[]
আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী
(১৯১৫–২০০১)
২৭ মার্চ ১৯৮২ ১০ ডিসেম্বর ১৯৮৩  বছর, ২৫৮ দিন নির্দলীয়
হুসেইন মুহাম্মদ এরশাদ
(১৯৩০–২০১৯)[]
১৯৮৫[] ১১ ডিসেম্বর ১৯৮৩ ১৫ অক্টোবর ১৯৮৬  বছর, ৩৬০ দিন সামরিক
১৯৮৬[] ১৫ অক্টোবর ১৯৮৬ ৬ ডিসেম্বর ১৯৯০[] জাতীয় পার্টি
শাহাবুদ্দিন আহমেদ
(১৯৩০-২০২২)
৬ ডিসেম্বর ১৯৯০ ১০ অক্টোবর ১৯৯১ ৩০৮ দিন নির্দলীয়
১০ আবদুর রহমান বিশ্বাস
(১৯২৬–২০১৭)
১৯৯১ ১০ অক্টোবর ১৯৯১ ৯ অক্টোবর ১৯৯৬  বছর, ৩৬৫ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১১ শাহাবুদ্দিন আহমেদ
(১৯৩০-২০২২)
১৯৯৬ ৯ অক্টোবর ১৯৯৬ ১৪ নভেম্বর ২০০১  বছর, ৩৬ দিন নির্দলীয়
১২ একিউএম বদরুদ্দোজা চৌধুরী
(১৯৩০ - ২০২৪)
২০০১ ১৪ নভেম্বর ২০০১ ২১ জুন ২০০২[] ২১৯ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জমির উদ্দিন সরকার
(জন্ম ১৯৩১)
২১ জুন ২০০২ ৬ সেপ্টেম্বর ২০০২ ৭৭ দিন
১৩ ইয়াজউদ্দিন আহম্মেদ
(১৯৩১–২০১২)
২০০২ ৬ সেপ্টেম্বর ২০০২ ১২ ফেব্রুয়ারি ২০০৯  বছর, ১৫৯ দিন নির্দলীয়
১৪ জিল্লুর রহমান
(১৯২৯–২০১৩)
২০০৯ ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২০ মার্চ ২০১৩
(পদে থাকা অবস্থায় মৃত্যু)
 বছর, ৩৬ দিন বাংলাদেশ আওয়ামী লীগ
১৫ আবদুল হামিদ
(জন্ম ১৯৪৪)[]
১৪ মার্চ ২০১৩ ২৪ এপ্রিল ২০১৩ ১০ বছর, ৪১ দিন
২০১৩ ২৪ এপ্রিল ২০১৩ ২৪ এপ্রিল ২০১৮
২০১৮ ২৪ এপ্রিল ২০১৮ ২৪ এপ্রিল ২০২৩
১৬ মোহাম্মদ সাহাবুদ্দিন
(জন্ম: ১৯৪৯)
২০২৩ ২৪ এপ্রিল ২০২৩ ৫ আগস্ট ২০২৪  বছর, ২০৪ দিন
৫ আগস্ট ২০২৪ বর্তমান নির্দলীয়
  1. জানুয়ারি ১৯৭২ পর্যন্ত পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।
  2. শেখ মুজিবুর রহমানের হয়ে দায়িত্ব পালন
  3. প্রধান সামরিক আইন প্রশাসকও ছিলেন (২৪ আগস্ট ১৯৭৫ – ৪ নভেম্বর ১৯৭৫ এবং ৭ নভেম্বর ১৯৭৫ – ২৯ নভেম্বর ১৯৭৬)।
  4. প্রধান সামরিক আইন প্রশাসকও ছিলেন (২৯ নভেম্বর ১৯৭৬ – ৬ এপ্রিল ১৯৭৯)।
  5. 1 2 গণভোট।
  6. 1 2 3 প্রত্যক্ষ নির্বাচন।
  7. এই সময়ে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক ও 'দে ফাক্তো' রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
  8. ৩০ মার্চ ১৯৮৪ পর্যন্ত প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন
  9. 1 2 পদত্যাগ।
  10. ২০ মার্চ ২০১৩ পর্যন্ত জিল্লুর রহমানের হয়ে দায়িত্ব পালন করেন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সাবেক রাষ্ট্রপতিগণ"রাষ্ট্রপতির কার্যালয়-বঙ্গভবন। ৪ সেপ্টেম্বর ২০১৮। ৩০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২১