বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের পদমর্যাদা ক্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শ্রেণিবিন্যাসের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল তালিকা। এটি রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা, এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসনের ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়।[][] পদমর্যাদা ক্রমের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের গমনাগমনের সময় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা জানানো হয়।

এই তালিকাটি শুধুমাত্র কর্মকর্তাদের রাষ্ট্রীয় অবস্থানকে প্রতিফলিত করে এবং ব্যক্তি একাধিক পদে থাকলে সর্বোচ্চ পদকে গণনা করা হয়। তবে এই ক্রম সংক্রান্ত কিছু বিষয় আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। ২০১৬ সালে বাংলাদেশের সুপ্রীম কোর্ট একটি পূর্ণাঙ্গ রায় প্রদান করে, যা এই পদমর্যাদার ক্রম নিয়ে বিতর্কের অবসান ঘটিয়েছে। নতুন পদমর্যাদা ক্রমের সঙ্গে ২০২০ সালের সংশোধনীতে কিছু অসঙ্গতি দেখা দেয়, তবে সংবিধান এবং সুপ্রীম কোর্টের ব্যাখ্যাই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশের পদমর্যাদার ক্রমটি সরকারীভাবে মন্ত্রিপরিষদ বিভাগ দ্বারা প্রকাশিত হয়, যা বিভিন্ন পদের গুরুত্বের ভিত্তিতে ক্রমবিন্যাস করে।

পদমর্যাদা ক্রম

[সম্পাদনা]
ক্রম পদ
  • মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ (মন্ত্রিপরিষদের সদস্য নয়)
  • নির্বাচন কমিশনারগণ
  • প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ
১০
  • প্রজাতন্ত্রের উপমন্ত্রীগণ
১১
  • বাংলাদেশে নিযুক্ত কূটনীতিক ও পূর্ণ ক্ষমতাসম্পন্ন মন্ত্রীবর্গ
  • উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ
  • অ্যাটর্নি জেনারেল
১২
১৩
১৪
  • বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
১৫
১৬
  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান
  • পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ
  • আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারগণ
  • সিলেকশন গ্রেডের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকগণ
  • জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজগণ
  • সেনাবাহিনীর মেজর জেনারেল এবং নৌ ও বিমান বাহিনীর সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাগণ
  • সরকারের সচিবগণ
১৭
১৮
  • সিটি কর্পোরেশন মেয়রগণ (স্ব স্ব দায়িত্বের আওতায়)
১৯
২০
২১
২২
  • অতিরিক্ত প্রধান স্থপতি
  • অধিদপ্তরসমূহের অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ
  • চেয়ারম্যান –
  • স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
  • সভাপতি, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
  • কনসাল জেনারেলগণ
  • হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  • বিদেশী ও কমনওয়েলথ সরকারের দূতাবাস, হাইকমিশন এবং লেগেশনের কাউন্সিলর
  • আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের চেয়ারম্যানগণ
  • শুল্ক ও আবগারি সমাহর্তা
  • পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান
  • সেনাবাহিনীর পূর্ণ কর্নেল পদমর্যাদার কর্মকর্তা এবং সমপর্যায়ের নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা
  • যুগ্মসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ
  • মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ
২৩
  • সিটি কর্পোরেশনের মেয়রগণ (স্ব স্ব দায়িত্বের আওতার বাইরে)
  • পরিচালক, শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা)
  • সরকারি কলেজের অধ্যক্ষগণ (৩য় গ্রেড)
  • সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/সিনিয়র সিভিল জজগণ
  • দূতাবাস এবং লেগেশনের সেনা, নৌ, এবং বিমান এটাশে এবং হাইকমিশনে সংযুক্ত সেনা, নৌ, এবং বিমান বাহিনীর উপদেষ্টা
  • মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকগণ
২৪
  • জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ
  • জেলা প্রশাসকগণ (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • উপমহাপুলিশ পরিদর্শকগণ (স্ব স্ব দায়িত্বের আওতার বাইরে)
  • কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমী
  • সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা এবং সমপর্যায়ের নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা
  • সরকারি কলেজের অধ্যাপকগণ
২৫
  • সরকারের উপসচিবগণ
  • পুলিশ সুপারগণ
  • সিভিল সার্জনগণ (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তা এবং সমপর্যায়ের নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা, যিনি ন্যূনতম বারো বছরের কমিশনপ্রাপ্ত সামগ্রিক চাকরি সম্পন্ন করেছেন অথবা এই পদে পাঁচ বছর বা তদূর্ধ্বকাল দায়িত্ব পালন করেছেন
  • প্রথম শ্রেণির পৌরসভাগুলোর মেয়রগণ (নির্বাচিত) (স্ব স্ব দায়িত্বের আওতায়)
  • উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ (নির্বাচিত) (স্ব স্ব দায়িত্বের আওতায়)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাংলাদেশ গ্যাজেট" (পিডিএফ)। ২০ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬
  2. "Warrant Of Precedence, 1986 (Revised up to July, 2020)" (পিডিএফ)। ১৩ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]