বাংলাদেশের জেলার তালিকা
বাংলাদেশ ৮টি বিভাগে ৬৪টি জেলায় বিভক্ত। সর্বশেষ ময়মনসিংহ বিভাগ। ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বিভক্ত বাংলাদেশ ।
বাংলাদেশের প্রথম জেলা বৃহত্তর চট্টগ্রাম জেলা ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বশেষ জেলা ফেনী জেলা ৭ নভেম্বর ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করা হয়।
আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ। একমাত্র দ্বীপ জেলা হল ভোলা জেলা।
বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা ও বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলায় অবস্থিত।
জেলার তালিকা
[সম্পাদনা]| বিভাগ | জেলা | মানচিত্র | প্রতিষ্ঠিত | আয়তন (কিমি২)[১] |
জনসংখ্যা [১] |
ঘনত্ব
(/কিমি২) |
সংসদে | উপজেলা
সংখ্যা |
|---|---|---|---|---|---|---|---|---|
| ঢাকা | ঢাকা | ১৭৭২ | ১,৪৬৪ | ১,৪৭,৩৪,০২৫ | ১০,০৬৭ | ২০ | ৫ | |
| ফরিদপুর | ১৭৮৬ | ২,০৫৩ | ২১,৬২,৮৭৬ | ১,০৫৪ | ৪ | ৯ | ||
| টাঙ্গাইল | ১৯৬৯ | ৩,৪১৪ | ৪০,৩৭,৬০৮ | ১,১৮৩ | ৮ | ১২ | ||
| গাজীপুর | ১৯৮৪ | ১,৮০৬ | ৫২,৬৩,৪৭৪ | ২,৯১৪ | ৫ | ৫ | ||
| নারায়ণগঞ্জ | ১৯৮৪ | ৬৮৪ | ৩৯,০৯,১৩৮ | ৫,৭১২ | ৫ | ৫ | ||
| কিশোরগঞ্জ | ১৯৮৪ | ২,৬৮৯ | ৩২,৬৭,৬৩০ | ১,২১৫ | ৬ | ১৩ | ||
| নরসিংদী | ১৯৮৪ | ১,১৫০ | ২৫,৮৪,৪৫২ | ২,২৪৭ | ৫ | ৬ | ||
| মুন্সীগঞ্জ | ১৯৮৪ | ১,০০৪ | ১৬,২৫,৪১৮ | ১,৬১৮ | ৩ | ৬ | ||
| মানিকগঞ্জ | ১৯৮৪ | ১,৩৮৪ | ১৫,৫৮,০২৪ | ১,১২৬ | ৩ | ৭ | ||
| শরীয়তপুর | ১৯৮৪ | ১,৪৬৯ | ১২,৯৫,০৫৩ | ৮৮২ | ৩ | ৬ | ||
| গোপালগঞ্জ | ১৯৮৪ | ১,১৭৪ | ১২,৯৪,৫৬১ | ১,১০৩ | ৩ | ৫ | ||
| মাদারীপুর | ১৯৮৪ | ১,১২৫ | ১২,৯৩,০২৭ | ১,১৪৯ | ৩ | ৫ | ||
| রাজবাড়ী | ১৯৮৪ | ১,০৯২ | ১১,৮৯,৮২১ | ১,০৮৯ | ২ | ৫ | ||
| চট্টগ্রাম | চট্টগ্রাম | ১৬৬৬ | ৫,২৮৩ | ৯১,৬৯,৪৬৪ | ১,৭৩৬ | ১৬ | ১৫ | |
| নোয়াখালী | ১৮২১ | ৪,২০২ | ৬২,১২,২১৬ | ১,৯৭৪ | ৬ | ১৭ | ||
| কুমিল্লা | ১৮৯০ | ৩,৬৮৬ | ৩৬,২৫,২৫২ | ৯৮৪ | ১১ | ৯ | ||
| বান্দরবান | ১৯৮১ | ৪,৪৭৯ | ৬,৪৭,৫৮৭ | ১০৬ | ১ | ১০ | ||
| খাগড়াছড়ি | ১৯৮৩ | ২,৭৪৯ | ৪,৮১,১০৯ | ১০৭ | ১ | ৭ | ||
| রাঙ্গামাটি | ১৯৮৩ | ৬,১১৬ | ৭,১৪,১১৯ | ২৬০ | ১ | ৯ | ||
| ব্রাহ্মণবাড়িয়া | ১৯৮৪ | ১,৮৮১ | ৩৩,০৬,৫৫৯ | ১,৭৫৮ | ৬ | ৯ | ||
| কক্সবাজার | ১৯৮৪ | ২,৪৯২ | ২৮,২৩,২৬৫ | ১,১৩৩ | ৪ | ৯ | ||
| চাঁদপুর | ১৯৮৪ | ১,৬৪৫ | ২৬,৩৫,৭৪৮ | ১,৬০২ | ৫ | ৮ | ||
| লক্ষ্মীপুর | ১৯৮৪ | ১,৪৪০ | ১৯,৩৮,১১১ | ১,৩৪৬ | ৪ | ৫ | ||
| ফেনী | ১৯৮৪ | ৯৯০ | ১৬,৪৮,৮৯৬ | ১,৬৬৫ | ৩ | ৬ | ||
| রাজশাহী | রাজশাহী | ১৭৭২ | ২,৪২৫ | ২৯,১৫,০১৩ | ১,২০২ | ৬ | ৯ | |
| বগুড়া | ১৮২১ | ২,৮৯৯ | ৩৭,৩৪,৩০০ | ১,২৮৮ | ৭ | ১২ | ||
| পাবনা | ১৮৩২ | ২,৩৭৬ | ২৯,০৯,৬২২ | ১,২২৫ | ৫ | ৯ | ||
| সিরাজগঞ্জ | ১৯৮৪ | ১,০১২ | ৯,৫৬,৪৩০ | ৯৪৫ | ৬ | ৫ | ||
| নওগাঁ | ১৯৮৪ | ২,৪০২ | ৩৩,৫৭,৭০৮ | ১,৩৯৮ | ৬ | ৯ | ||
| নাটোর | ১৯৮৪ | ৩,৪৩৬ | ২৭,৮৪,৫৯৮ | ৮১১ | ৪ | ১১ | ||
| চাঁপাইনবাবগঞ্জ | ১৯৮৪ | ১,৯০০ | ১৮,৫৯,৯২১ | ৯৭৯ | ৩ | ৭ | ||
| জয়পুরহাট | ১৯৮৪ | ১,৭০৩ | ১৮,৩৫,৫২৭ | ১,০৭৮ | ২ | ৫ | ||
| খুলনা | যশোর | ১৭৮১ | ২,৬০৭ | ৩০,৭৬,৮৪৯ | ১,১৮১ | ৬ | ৮ | |
| খুলনা | ১৮৮২ | ৪,৩৯৪ | ২৬,১৩,৩৮৫ | ৫৯৫ | ৬ | ৯ | ||
| কুষ্টিয়া | ১৯৪৭ | ১,৬০৯ | ২১,৪৯,৬৯২ | ১,৩৩৬ | ৪ | ৬ | ||
| সাতক্ষীরা | ১৯৮৪ | ৩,৮১৭ | ২১,৯৬,৫৮১ | ৫৭৪ | ৪ | ৭ | ||
| ঝিনাইদহ | ১৯৮৪ | ১,৯৬৫ | ১৭,৭১,৩০৪ | ৯০২ | ৪ | ৬ | ||
| বাগেরহাট | ১৯৮৪ | ৩,৯৫৯ | ১৬,১৩,০৭৯ | ৪০৭ | ৪ | ৯ | ||
| চুয়াডাঙ্গা | ১৯৮৪ | ১,১৭৪ | ১২,৩৪,০৬৬ | ১,০৫১ | ২ | ৪ | ||
| মাগুরা | ১৯৮৪ | ১,০৩৯ | ১০,৩৩,১১৫ | ৯৯৪ | ২ | ৪ | ||
| নড়াইল | ১৯৮৪ | ৯৬৮ | ৭,৮৮,৬৭৩ | ৮১৫ | ২ | ৩ | ||
| মেহেরপুর | ১৯৮৪ | ৭৪২ | ৭,০৫,৩৫৬ | ৯৫১ | ২ | ৩ | ||
| বরিশাল | বরিশাল | ১৭৯৭ | ২,৭৮৫ | ২৫,৭০,৪৫০ | ৯২৩ | ৬ | ১০ | |
| পটুয়াখালী | ১৯৬৯ | ৩,২২১ | ১৭,২৭,২৫৪ | ৫৩৬ | ৪ | ৮ | ||
| ভোলা | ১৯৮৪ | ৩,৪০৩ | ১৯,৩২,৫১৪ | ৫৬৮ | ৪ | ৭ | ||
| পিরোজপুর | ১৯৮৪ | ১,২৭৮ | ১১,৯৮,১৯৩ | ৯৩৮ | ৩ | ৭ | ||
| বরগুনা | ১৯৮৪ | ১,৮৩১ | ১০,১০,৫৩০ | ৫৫২ | ২ | ৬ | ||
| ঝালকাঠি | ১৯৮৪ | ৭০৭ | ৬,৬১,১৬১ | ৯৩৫ | ২ | ৪ | ||
| সিলেট | সিলেট | ১৭৭২ | ৩,৪৫২ | ৩৮,৫৭,০৩৭ | ১,১১৭ | ৬ | ১৩ | |
| সুনামগঞ্জ | ১৯৮৪ | ৩,৭৪৭ | ২৬,৯৫,৪৯৫ | ৭১৯ | ৫ | ১২ | ||
| হবিগঞ্জ | ১৯৮৪ | ২,৬৩৭ | ২৩,৫৮,৮৮৬ | ৮৯৫ | ৪ | ৯ | ||
| মৌলভীবাজার | ১৯৮৪ | ২,৭৯৯ | ২১,২৩,৪৪৫ | ৭৫৯ | ৪ | ৭ | ||
| রংপুর | রংপুর | ১৭৬৯ | ২,৪০১ | ৩১,৬৯,৬১৫ | ১,৩২০ | ৬ | ৮ | |
| দিনাজপুর | ১৭৮৬ | ৩,৪৪৪ | ৩৩,১৫,২৩৮ | ৯৬৩ | ৬ | ১৩ | ||
| গাইবান্ধা | ১৯৮৪ | ২,১১৫ | ২৫,৬২,২৩২ | ১,২১২ | ৫ | ৭ | ||
| কুড়িগ্রাম | ১৯৮৪ | ২,২৪৫ | ২৩,২৯,১৬১ | ১,০৩৭ | ৪ | ৯ | ||
| নীলফামারী | ১৯৮৪ | ১,৫৪৭ | ২০,৯২,৫৬৭ | ১,৩৫৩ | ৪ | ৬ | ||
| ঠাকুরগাঁও | ১৯৮৪ | ১,৭৮১ | ১৫,৩৩,৮৯৪ | ৮৬১ | ৩ | ৫ | ||
| লালমনিরহাট | ১৯৮৪ | ১,২৪৭ | ১৪,২৮,৪০৬ | ১,১৪৫ | ৩ | ৫ | ||
| পঞ্চগড় | ১৯৮৪ | ১,৪০৫ | ১১,৭৯,৮৪৩ | ৮৪০ | ২ | ৫ | ||
| ময়মনসিংহ | ময়মনসিংহ | ১৭৮৭ | ৪,৩৯৫ | ৫৮,৯৯,০৫২ | ১,৩৪২ | ১১ | ১৩ | |
| জামালপুর | ১৯৭৮ | ২,১১৫ | ২৪,৯৯,৭৩৭ | ১,১৮২ | ৫ | ৭ | ||
| নেত্রকোণা | ১৯৮৪ | ২,৭৯৪ | ২৩,২৪,৮৫৬ | ৮৩২ | ৫ | ১০ | ||
| শেরপুর | ১৯৮৪ | ১,৩৬৫ | ১৫,০১,৮৫৩ | ১,১০১ | ৩ | ৫ | ||
| মোট | ১,৪৭,৫৫৬ | ১৬,৪৯,২৪,০৭১ | ১,১১৮ | ৩০০ | ৪৯৫ | |||
বৃহত্তর জেলার তালিকা
[সম্পাদনা]বৃহত্তর জেলা হল ১৯৪৭ সালে দেশ ভাগের পর বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যেসকল জেলা বিদ্যমান ছিল সেগুলো বৃহত্তর জেলা হিসেবে পরিচিত। বৃহত্তর জেলা ১৭ টি; দেশ ভাগের পূর্বে পূর্ববঙ্গে ১৫ টি জেলা ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় নদীয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। ফলে জেলার সংখ্যা হয় ১৬ টি। পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় ১৭টি।
বৃহত্তর জেলাগুলোর তালিকা ও সৃষ্টি সময়কাল :
- বৃহত্তর চট্টগ্রাম (১৬৬৬): চট্টগ্রাম ও কক্সবাজার
- বৃহত্তর রংপুর (১৭৬৯): রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা
- বৃহত্তর ঢাকা (১৭৭২): ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী
- বৃহত্তর রাজশাহী (১৭৭২): রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ
- বৃহত্তর সিলেট (১৭৭২): সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার
- বৃহত্তর যশোর (১৭৮১): যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল
- বৃহত্তর ফরিদপুর (১৭৮৬): ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর
- বৃহত্তর দিনাজপুর (১৭৮৬): দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়
- বৃহত্তর ময়মনসিংহ (১৭৮৭): ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ
- বৃহত্তর কুমিল্লা (১৭৯০): কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া
- বৃহত্তর বরিশাল (১৭৯৭): বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা
- বৃহত্তর বগুড়া (১৮২১): বগুড়া ও জয়পুরহাট
- বৃহত্তর নোয়াখালী (১৮২১): নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী
- বৃহত্তর পাবনা (১৮৩২): পাবনা ও সিরাজগঞ্জ
- পার্বত্য চট্টগ্রাম (১৮৬০): রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি
- বৃহত্তর খুলনা (১৮৮২): খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা
- বৃহত্তর কুষ্টিয়া (১৯৪৭): কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর
- ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় প্রশাসনিক পুনর্বিন্যাসের দ্বারা ৬৪টি জেলা গঠন করা হয়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "জনশুমারি ও গৃহগণনা ২০২২ -এর প্রাথমিক প্রতিবেদন"। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৪।