বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের ছায়া মন্ত্রিসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য একটি ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে। এটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এ জাতীয় প্রথম ব্যবস্থা।[][]

পটভূমি

[সম্পাদনা]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদের ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন পেয়ে ভূমিধ্বস জয় লাভ করে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন লাভ করে সংসদের প্রধান বিরোধী দলে পরিণত হয়। দলটি বিএনপির বিরুদ্ধে "ইলেকশন ইঞ্জিনিয়ারিং" করার অভিযোগ আনে এবং নির্বাচন কমিশনকে ৩২টি আসনের ভোট পুনরায় গণনা করার অনুরোধ জানায়। তা সত্ত্বেও, দলটি বিএনপির জয় মেনে নিয়েছে।[]

১২ ফেব্রুয়ারি ২০২৬-এর রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ এবং সুনামগঞ্জ-২ আসন থেকে পরাজিত জামায়াত প্রার্থী শিশির মনির ফেসবুকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন।[][]

ওয়েস্টমিনস্টার ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য ছায়া মন্ত্রিসভা। এই ব্যবস্থার অধীনে, বিরোধী দল প্রকৃত মন্ত্রিসভার মন্ত্রীদের সমান্তরালে কিছু সদস্যদের মনোনীত করে। তাদের কাজ হলো প্রকৃত মন্ত্রিসভার কার্যকলাপ পর্যবেক্ষণ করা, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প প্রস্তাব সুপারিশ করা, পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অংশীজনদের সাথে সহযোগিতা করা। এই ব্যবস্থাটি পশ্চিমা সংসদীয় ব্যবস্থায় যেমন যুক্তরাজ্যের সংসদ ও অস্ট্রেলিয়ার সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[][]

অভ্যর্থনা

[সম্পাদনা]

রাজনৈতিক বিশ্লেষকরা এই পদক্ষেপটিকে স্বাগত জানিয়েছেন। বিশ্লেষকরা বিশ্বাস করেন যে এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্তিশালী উপায় এবং এর মাধ্যমে বিরোধী দল সংসদের ভেতর থেকে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। তাঁরা আরও যুক্তি দিয়েছেন যে বাংলাদেশী রাজনীতিতে এই নতুন ধারণাটি বিরোধী দলের দ্বারা সংসদ বর্জন পুরানো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে সহায়তা করবে।[][] বিএনপিও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 জারিফ, এস এম (১৬ ফেব্রুয়ারি ২০২৬)। "ছায়া মন্ত্রিসভা কী? বাংলাদেশে তা কি কায়া পাবে?"প্রথম আলো
  2. "ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট!"আরটিভি। ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
  3. "১১ দলীয় জোট সংসদে গঠনমূলক বিরোধী ভূমিকা পালন করতে চায়: আজাদ"বাংলাদেশ সংবাদ সংস্থা। ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
  4. "ছায়া মন্ত্রীসভার প্রতিষ্ঠাতা নিচ্ছি: আসিফ মাহমুদ"বিডিনিউজ২৪.কম। ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
  5. 1 2 "ছায়া মন্ত্রিসভার কী? এখতিয়ার কী"বাংলা ট্রিবিউন। ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
  6. "বিএনপি ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে: সালাহউদ্দিন"দ্য ডেইলি সান। ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

আরও দেখুন

[সম্পাদনা]