বহিঃপ্রক্ষেপণ

গণিতশাস্ত্রে বহিঃপ্রক্ষেপণ বলতে এক ধরনের প্রাক্কলন পদ্ধতি বা কৌশলকে বোঝায়, যার দ্বারা পর্যবেক্ষণকৃত উপাত্ত বিন্দুগুলির মূল পরিসরের বাইরে অন্য একটি চলকের সাথে সম্পর্কের ভিত্তিতে একটি চলকের মান প্রাক্কলন করে নতুন উপাত্ত বিন্দু অনুসন্ধান ও নির্মাণ করা হয়। এটি অন্তঃপ্রক্ষেপণের সাথে তুলনীয়। অন্তঃপ্রক্ষেপণে পর্যবেক্ষণলব্ধ জ্ঞাত উপাত্ত বিন্দুগুলির অন্তর্বর্তী অবস্থানে প্রাক্কলন সম্পন্ন করা হয়। অন্তঃপ্রক্ষেপণের তুলনায় বহিঃপ্রক্ষেপণে অনিশ্চয়তা ও অর্থহীন ফলাফল তৈরির ঝুঁকি বেশি হয়ে থাকে। আরেকটি অর্থে বহিঃপ্রক্ষেপণ বলতে কোনও একটি পদ্ধতির সম্প্রসারণকেও বোঝানো হতে পারে, যেখানে ধরে নেয়া হয় যে অনুরূপ পদ্ধতিগুলি প্রযোজ্য। বহিঃপ্রক্ষেপণ পরিভাষাটি মানুষের অভিজ্ঞতার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যা জ্ঞাত অভিজ্ঞতাকে এমন একটি অঞ্চলে প্রক্ষেপণ, প্রসারণ বা সম্প্রসারণ করতে পারে, যা আগে জানা ছিল না বা আগে যার কোনও অভিজ্ঞতা ছিল না। এটি করার মাধ্যমে কোনও ব্যক্তি অজানা সম্পর্কে একটি অনুমান তৈরি করে (উদাহরণস্বরূপ, একজন চালক বর্তমানে দৃশ্যমান পরিস্থিতির বাইরে রাস্তার অবস্থা অনুমান করতে পারেন, তবে এই অনুমানগুলি সঠিক কিংবা ভুল হতে পারে)। অভ্যন্তরীণ পুনর্গঠন সমস্যায় বহিঃপ্রক্ষেপণ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]উৎসপঞ্জি
[সম্পাদনা]- Extrapolation Methods. Theory and Practice by C. Brezinski and M. Redivo Zaglia, North-Holland, 1991.
- Avram Sidi: "Practical Extrapolation Methods: Theory and Applications", Cambridge University Press, ISBN 0-521-66159-5 (2003).
- Claude Brezinski and Michela Redivo-Zaglia : "Extrapolation and Rational Approximation", Springer Nature, Switzerland, ISBN 9783030584177, (2020)