বিষয়বস্তুতে চলুন

বলাকা (ভাস্কর্য)

বলাকা
২০২২-এ বলাকা
শিল্পীমৃণাল হক
বছর১৯৮৯
মাধ্যমসিমেন্ট
উপজীব্যবলাকা
আয়তন১২ মিটার (৪১ ফুট)
অবস্থানঢাকা
স্থানাঙ্ক২৩°৪৩′৪১″ উত্তর ৯০°২৫′০১″ পূর্ব / ২৩.৭২৮০৫০° উত্তর ৯০.৪১৬৮৯৮° পূর্ব / 23.728050; 90.416898
মালিকঢাকা সিটি কর্পোরেশন

বলাকা মৃণাল হক নির্মিত ছয়টি বলাকার ভাস্কর্য।[][] এটি ঢাকার মতিঝিলে বাংলাদেশ বিমানের পুরনো প্রধান কার্যালয়ের সামনে স্থাপিত।[][] ছয়টি নবজাতক বক আকাশপানে তাকিয়ে উড়ে যাওয়ার প্রবল ইচ্ছাকেই ভাস্কর্যে রূপদান করা হয়েছে।[] সমসাময়িক ভাস্কররা বলাকাকে মৃণাল হকের "একমাত্র শিল্পোত্তীর্ণ কাজ" হিসেবে বর্ণনা করেছেন।[]

বর্ণনা

[সম্পাদনা]

ছয়টি নবজাতক বলাকা একসাথে লম্বা পায়ে গোল হয়ে দাঁড়ানো। সকলে একসাথে পাখা গুটানো উর্ধাকাশের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে লম্বা বলাকার দৈর্ঘ্য ৪১ ফুট।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৯ সালে মৃণাল হক নিজস্ব উদ্যোগে এটির নির্মাণ করেন।[][] ২০০৮ সালের ২৮ নভেম্বর রাত ৯ টার দিকে একদল দুষ্কৃতিকারী বলাকা ভাস্কর্যে হামলা ও ভাংচুর করে। এটির ভিত্তি বা বলাকাগুলির পায়ের ক্ষতি হয়। পরে বলাকার সংস্কার করা হয়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মীম, আয়শা মাহমুদ (১১ সেপ্টেম্বর ২০২০)। "স্মৃতিতে ভাস্বর- ভাস্কর মৃণাল হক"সাম্প্রতিক দেশকাল। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪
  2. 1 2 খান, হামিদুজ্জামান (২৪ আগস্ট ২০২০)। "'মৃণাল কাজ করে যাও'"বণিক বার্তা। ২০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪
  3. "জানার আছে অ নে ক কি ছু"যায় যায় দিন। ১৭ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৪
  4. 1 2 মতিহার, মোস্তফা (১৮ মে ২০২১)। "নীরব সৌন্দর্য রাজধানীর ভাস্কর্যগুলো"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪
  5. সাহা, জয়ন্ত (২৩ আগস্ট ২০২০)। "মৃণাল হক: বিতর্ক ছিল যার কাজের সঙ্গী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৪
  6. 1 2 মোর্শেদ, মাহবুব (২১ ফেব্রুয়ারি ২০২৩)। "ভাস্কর্য নিয়ে আগে যত কথা"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৪
  7. "ভাস্কর মৃণাল হক মারা গেছেন"প্রথম আলো। ২২ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৪
  8. রাব্বি, আরিফুর রহমান (২৭ মে ২০১৭)। "Attacks on sculptures: Looking back at previous incidents"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]