বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
ভাষাবিজ্ঞানের আলোচনায় ভাষাবৈজ্ঞানিক বর্ণনা বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে একটি বাক-সম্প্রদায়ে ভাষা কীভাবে প্রকৃতপক্ষে ব্যবহৃত হয় (বা অতীতে কীভাবে ব্যবহৃত হত) তার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ ও বর্ণনাকে বোঝানো হয়।[১]
ভাষাবিজ্ঞানের সমস্ত উচ্চশিক্ষায়তনিক গবেষণাকর্ম বর্ণনামূলক হিসেবে গণ্য করা হয়। অন্যান্য বৈজ্ঞানিক শাস্ত্রের মতো এখানেও বস্তুনিষ্ঠভাবে বাস্তবতাকে বর্ণনা করার প্রচেষ্টা করা হয় এবং ভাষা কীরকম হওয়া উচিত, এ সংক্রান্ত সমস্ত পূর্বধারণাজাত পক্ষপাত পরিহার করা হয়।[২][৩][৪][৫] আধুনিক বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে ভাষাকে সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করা হয়, যার দৃষ্টান্ত বিখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী লিওনার্ড ব্লুমফিল্ড ও অন্যান্যদের গবেষণাকর্মে পরিলক্ষিত হয়।[৬] এই ধরনের ভাষাবিজ্ঞানে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ভাষার বর্ণনা করা হয়, যেমন মৌলিক উপাত্ত সংগ্রহ ও বিভিন্ন ধরনের উদ্ঘাটন পদ্ধতি (elicitation method)।[৭]
বর্ণনামূলক বনাম বিধানমূলক ভাষাবিজ্ঞান
[সম্পাদনা]ভাষাবৈজ্ঞানিক বর্ণনার সাথে প্রায়শই ভাষিক বিধানবাদের পার্থক্য করা হয়।[৮] ভাষিক বিধানবাদ সাধারণত শিক্ষাব্যবস্থায় ও প্রকাশনা খাতে বিদ্যমান, যেখানে কোনও ভাষার প্রমিত বা মানরূপের ব্যবহারকে বিধিবিধানের মাধ্যমে উৎসাহিত করা হয় বা বলপূর্বক প্রতিষ্ঠা করা হয়।[৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ François & Ponsonnet (2013).
- ↑ Kordić, Snježana (২০১০)। Jezik i nacionalizam [Language and Nationalism] (পিডিএফ)। Rotulus Universitas (সার্বো-ক্রোয়েশিয় ভাষায়)। Zagreb: Durieux। পৃ. ৬০। ডিওআই:10.2139/ssrn.3467646। আইএসবিএন ৯৭৮-৯৫৩-১৮৮-৩১১-৫। এলসিসিএন 2011520778। ওসিএলসি 729837512। ওএল 15270636W। টেমপ্লেট:CROSBI. টেমপ্লেট:COBISS। ১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯।
- ↑ Harimurti Kridalaksana (২০০৭)। "Bahasa dan Linguistik"। Kushartanti; Untung Yuwono; Multamia Lauder (সম্পাদকগণ)। Pesona bahasa: langkah awal memahami linguistik (ইন্দোনেশীয় ভাষায়)। Jakarta: Gramedia Pustaka Utama। পৃ. ১১–১২। আইএসবিএন ৯৭৮৯৭৯২২১৬৮১৩।
- ↑ André Martinet (১৯৮০)। Eléments de linguistique générale (ফরাসি ভাষায়)। Paris: Armand Colin। পৃ. ৬–৭। আইএসবিএন ৯৭৮৬০২৪৫২৩৬৯৫।
- ↑ Moch. Syarif Hidayatullah (২০১৭)। Cakrawala Linguistik Arab (Edisi Revisi) (ইন্দোনেশীয় ভাষায়)। Gramedia Widiasarana Indonesia। পৃ. ৫–৬, ১৮। আইএসবিএন ৯৭৮৬০২৪৫২৩৬৯৫।
- ↑ Hans Heinrich Stern (১৯৮৩)। "Concepts of language"। Fundamental Concepts of Language Teaching: Historical and Interdisciplinary Perspectives on Applied Linguistic Research। Oxford University Press। পৃ. ১৩৬। আইএসবিএন ৯৭৮০১৯৪৩৭০৬৫৩।
- ↑ Chelliah, Shobhana (২০১১)। Handbook of Descriptive Linguistic Fieldwork। Springer Netherlands।
- ↑ McArthur, Tom, সম্পাদক (১৯৯২)। The Oxford Companion to the English Language। Oxford University Press। — entry for "Descriptivism and prescriptivism" quotation: "Contrasting terms in linguistics." (p.286)
- ↑ Robert Lawrence Trask (১৯৯৯)। Key Concepts in Language and Linguistics (ইংরেজি ভাষায়)। Routledge। পৃ. ৪৭–৪৮। আইএসবিএন ৯৭৮০৪১৫১৫৭৪১৪।
- ↑ Nils Langer (২০১৩)। Linguistic Purism in Action: How auxiliary tun was stigmatized in Early New High German (ইংরেজি ভাষায়)। Walter de Gruyter। পৃ. ২২৩। আইএসবিএন ৯৭৮৩১১০৮৮১১০৩।
| ভাষাবিজ্ঞান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |