বরিশাল সিটি কলেজ
| ধরন | মহাবিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ১৩ জুলাই ১৯৯০ |
| ইআইআইএন | ১০০৮৭০ |
| ঠিকানা | সদর রোড, বরিশাল সদর (কোতোয়ালি) , বরিশাল , বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
বরিশাল সিটি কলেজ বাংলাদেশের বরিশাল শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯০ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ও ১৯৯৪ সালে সরকারি স্বীকৃতি পায়। এর উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও ডিগ্রি শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[১]
ইতিহাস
[সম্পাদনা]বরিশাল সিটি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে এবং ১৯৯৩ সালে কলেজটি অস্থায়ী ক্যাম্পাস থেকে বরিশাল শহরের সদর রোডে অবস্থিত নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল বরিশাল সিটি নাইট কলেজ। কর্মজীবী ও রাতের শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিষ্ঠানটি প্রথমে নৈশ কলেজ হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে দিবা ও নৈশ উভয় শাখা যুক্ত হওয়ায় কলেজের নাম পরিবর্তন করে বরিশাল সিটি কলেজ (দিবা-নৈশ) রাখা হয়। বর্তমানে কলেজটি বরিশাল সিটি কলেজ নামে পরিচিত।
শিক্ষাক্রম
[সম্পাদনা]বরিশাল সিটি কলেজ উচ্চমাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্স পরিচালনা করে।
উচ্চমাধ্যমিক বিভাগ
[সম্পাদনা]- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় (ডিগ্রি) বিভাগ
[সম্পাদনা]- বি.এ. পাস
- বি.এস.এস. পাস
- বি.বি.এস. পাস
- বি.এস.সি. পাস
অবকাঠামো
[সম্পাদনা]কলেজে রয়েছে—
- বহুতল একাডেমিক ভবন
- প্রশাসনিক ব্লক
- পর্যাপ্ত শ্রেণিকক্ষ
- বিজ্ঞানাগার
- কম্পিউটার ল্যাব
- লাইব্রেরি
- কীর্তনখোলা নদীর পাড়ে খেলার মাঠ
- সি & বি রোডে ছাত্রাবাস (প্রস্তাবিত)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বরিশাল সিটি কলেজ"। বরিশাল বোর্ড। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৫।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |