বরদাচরণ গুপ্ত
বরদাচরণ গুপ্ত | |
|---|---|
| জন্ম | ১৮৯৩ কলকাতা ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ) |
| মৃত্যু | ২০ ডিসেম্বর ১৯৫৫ (বয়স ৬১–৬২) কলকাতা পশ্চিমবঙ্গ ভারত |
| পেশা | ভূতত্ত্ববিদ ও লেখক |
| পরিচিতির কারণ | সবুজপত্রে অবদান |
উল্লেখযোগ্য কর্ম | শ্বাশত তরুণ |
| পিতা-মাতা | দুর্গাচরণ গুপ্ত (পিতা) কৈলাসবাসিনী দেবী (মাতা) |
বরদাচরণ গুপ্ত (১৮৯৩ – ২০ ডিসেম্বর ১৯৫৫) ছিলেন ঔপনিবেশিক বাংলায় বিংশ শতাব্দীর অন্যতম স্বল্পস্থায়ী সাময়িক পত্রিকা সবুজপত্র-এর বিশিষ্ট লেখকদের একজন। পেশায় তিনি ছিলেন ভূতত্ত্ববিদ।
দুর্গাচরণ গুপ্ত ও কৈলাসবাসিনী দেবীর চার সন্তানের দ্বিতীয় পুত্র এবং তৃতীয় সন্তান ছিলেন বরদাচরণ। তার জ্যেষ্ঠ ভ্রাতা জগৎজ্যোতি এবং দুই ভগিনী ছিল।[১] তাদের আদি পৈতৃক নিবাস ছিল ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের গয়েশপুরে।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ভারতের প্রথম জাতীয়তাবাদী কারিগরি প্রতিষ্ঠান-জাতীয় শিক্ষা পরিষদ তথা অধুনা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে তিনি ভারতের ভূতাত্ত্বিক জরিপে ভূতাত্ত্বিক মিঃ হেরনের অধীনে ফিল্ড সুপারভাইজার পদে যোগ দেন। তিনি ভারতের খনিজ সম্পদের জন্য ক্ষেত্র জরিপের সাথে জড়িত ছিলেন এবং তাকে বিহার, রাজপুতানা, উড়িষ্যা, মেওয়ার, জয়সাগর এবং তেলিনগর ইত্যাদি দেশের নানা স্থানে ব্যাপক ভ্রমণ ও অবস্থান করতে হয়। তাঁর জরিপের মধ্যে উড়িষ্যার উলফ্রামের ভাণ্ডার পরীক্ষা এবং আরাবল্লি পর্বতমালায় গ্রানাইট শিট জয়েন্টিং এবং কোয়ার্টজাইট রিজ জরিপ অন্তর্ভুক্ত ছিল। শিলা ও খনিজ ক্ষেত্রের উপর তাঁর বিশদ গবেষণার প্রমাণ জিএসআই কর্তৃক প্রকাশিত বিভিন্ন স্মৃতিকথা এবং বর্তমানে তাঁর পরিবারের কাছে থাকা অন্যান্য ফিল্ড নোটগুলিতে পাওয়া যায়। [২]
জাতীয়তাবাদী রাজনীতি
[সম্পাদনা]একজন গান্ধীবাদী হিসেবে বরদাচরণ গুপ্ত চরকায় সূতা কাটতেন এবং তার স্ত্রী ননীবালা গুপ্তও তা অনুশীলন করতেন। পূজার সময় ছেলে মেয়ে সহ পরিবারের সকলের জন্য খাদির পোষাক কিনতেন। আমদানি করা রঙিন, নরম, ঝলমলে কাপড় পরিত্যাগ করতেন।
তার দূরদর্শী নেতৃত্ব এবং জাতির প্রতি অনুকরণীয় সেবার জন্য ব্রিটিশ সরকার তাঁকে রায়সাহেব উপাধিতে ভূষিত করে। কিন্তু বরদাচরণ উপাধি প্রত্যাখ্যান করেন এবং সবাইকে তাঁর নামে সেটি উল্লেখ করতে নিরুৎসাহিত করেন।
বাঙালি সম্পর্কে ব্রিটিশ শাসক কথিত নারীত্বের তকমা খণ্ডনে বরদাচরণ যে আন্দোলনের লক্ষ্যে সমগ্র বাংলায় গড়ে তোলেন শারীরিক প্রশিক্ষণ, কুস্তি এবং যোগব্যায়ামের কেন্দ্র। প্রায়শই উগ্রপন্থী স্বদেশী আন্দোলন এই কেন্দ্রগুলি থেকে পরিচালিত হত। তার দলের একটি অংশের দাবি ছিল, উপনিবেশবিরোধী আন্দোলনে জাতীয়তাবাদের চেতনার জন্য পুরুষত্বের পুনর্জন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। [৩] তিনি যুব ক্রীড়াকেও উৎসাহিত করেন। তার ব্যস্ত কর্মসূচীর মধ্যে, বছরে গড়ে ৬ মাস ভ্রমণের জন্য নির্ধারিত থাকত। তিনি বার্ষিক ফুটবল প্রতিযোগিতার জন্য 'তারিণীচরণ মেমোরিয়াল শিল্ড'-র সূচনা এবং আয়োজন করেন। প্রতিযোগিতায় অংশ নিতে রংপুরের পার্শ্ববর্তী নানা স্থান হতে খেলোয়াড়রা রংপুরে আসত। অল্প বয়সে বরদাচরণের পিতৃবিয়োগ হলে তারিণীচরণই তার স্কুল শিক্ষার খরচ বহন করেন।
সাহিত্যকর্ম
[সম্পাদনা]ভূতাত্ত্বিক হয়েও বরদাচরণ সবুজপত্র গোষ্ঠীর সদস্য ছিলেন। [৪][৫] তিনি তার লেখায় চলিত বাংলা ভাষা ব্যবহার করতেন যা সবুজপত্রে প্রকাশিত ও প্রচারিত হয় এবং আজ তা প্রমিত বাংলা লেখার ধরণে পরিস্ফুট। বরদাচরণ যে 'সমাজিক সাহিত্য' শীর্ষক নিবন্ধটি [৬] লেখেন তা ১৯১৮ খ্রিস্টাব্দে সবুজপত্রের দ্বাদশ সংখ্যা তথা পঞ্চম খণ্ডে প্রকাশিত হয়। [৭] এছাড়াও তার রচনার কিছু সংগ্রহ সবুজপত্রের বিভিন্ন খণ্ডে, কিছু সংগৃহীত রচনা নতুন গদ্যে শাশ্বত তরুণ নামে প্রকাশিত হয়, যার সূচনা ও ভূমিকা লেখেন যথাক্রমে প্রমথ চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। বরদাচরণের দ্বিতীয় বইটি পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত আছে।
বরদাচরণ খ্রিস্টাব্দের ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬২ বৎসর বয়সে পরলোক গমন করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Gupta Press Panjika: The story of an almanac"। দ্য টেলিগ্রাফ (ভারত)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৫।
- ↑ Memoir of Geological Survey of India Volume LXV, Part II (Published by Government of India 1934), personal notes and memorandum dated 1948 onward.
- ↑ Chowdhury, Indira (২০০১)। Frail Hero and Virile History। Oxford University Press। আইএসবিএন ০১৯৫৬৫৫৩১১। এএসআইএন 0195655311।
- ↑ http://dspace.wbpublibnet.gov.in:8080/jspui/handle/10689/1753
- ↑ Pramatha Chaudhuri, Aruṇakumāra Mukhopādhyāẏa Sahitya Akademi, 1970, page 35
- ↑ Gupta, Baroda Charan। "Samajik Sahitya"। Sabuj Patra (Bengali ভাষায়)। South Asian Archive.com। পৃ. ৬৮৭–৬৯৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Sabuj Patra - Sabuj Patra - South Asia Archive"। ১৯১৮।
- পূর্ববঙ্গের ব্রিটিশ উপনিবেশবাদ বিরোধী বিপ্লবী
- ভারতীয় জাতীয়তাবাদী
- গান্ধীবাদী
- ভারতীয় পুরুষ প্রাবন্ধিক
- ২০শ শতাব্দীর ভারতীয় প্রাবন্ধিক
- ভারতীয় সক্রিয়কর্মী
- ২০শ শতাব্দীর ভারতীয় বিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখক
- ভারতীয় পুরুষ লেখক
- বাঙালি বিজ্ঞানী
- বাঙালি হিন্দু
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর বাঙালি
- বাঙালি লেখক
- ১৯৫৫-এ মৃত্যু
- বাংলা ভাষার লেখক