বিষয়বস্তুতে চলুন

বয়হুড (২০১৪-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বয়হুড
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
ইংরেজি: Boyhood
পরিচালকরিচার্ড লিংকলেটার
প্রযোজক
রচয়িতারিচার্ড লিংকলেটার
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহক
সম্পাদকস্যান্ড্রা অ্যাডেয়ার
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকআইএফসি ফিল্মস
(মার্কিন যুক্তরাষ্ট্র)
ইউনিভার্সাল পিকচার্স
(আন্তর্জাতিক)
মুক্তি
  • ১৯ জানুয়ারি ২০১৪ (2014-01-19) (সানড্যান্স)
  • ১১ জুলাই ২০১৪ (2014-07-11) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১৬৫ মিনিট[]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৪ মিলিয়ন[]
আয়$৫৭.৩ মিলিয়ন[]

বয়হুড হল রিচার্ড লিংকলেটার রচিত ও পরিচালিত ২০১৪ সালের মার্কিন মহাকাব্যিক নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন প্যাট্রিশিয়া আর্কেট, এলার কলট্রেন, লোরেলেই লিংকলেটারইথান হক

২০১৪ সালে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে বয়হুড চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয়[] এবং ২০১৪ সালের ১১ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[] এটি ৬৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে,[] সেখানে লিংকলেটার শ্রেষ্ঠ পরিচালক বিভাগে রৌপ্য ভল্লুক অর্জন করেন।[] চলচ্চিত্রটি এর অভিনয়, লিংকলেটারের চিত্রনাট্য ও পরিচালনা, ও বিষয়বস্তুর জন্য প্রশংসিত হয়। এটি ৭২তম গোলডেন গ্লোব পুরস্কারে শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করে, শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার অর্জন করে, এবং ৮৭তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে। মুক্তির পর থেকে এটি সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য হয়ে আসছে।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • এলার কলট্রেন - মেসন ইভান্স জুনিয়র
  • প্যাট্রিশিয়া আর্কেট - অলিভিয়া ইভান্স
  • ইথান হক - মেসন ইভান্স সিনিয়র
  • লোরেলেই লিংকলেটার - সামান্থা ইভান্স
  • লিবি ভিলারি - ক্যাথরিন
  • মার্কো পেরেয়া - বিল ওয়েলব্রক
  • ব্র‍্যাড হকিন্স - জিম
  • জেমি হাওয়ার্ড - মিন্ডি ওয়েলব্রক
  • অ্যান্ড্রু ভিয়ারিয়েল - র‍্যান্ডি ওয়েলব্রক
  • জেনি টুলি - অ্যানি
  • রিচার্ড অ্যান্ড্রু জোন্স - অ্যানির বাবা
  • ক্যারেন জোন্স - অ্যানির মা
  • বিল ওয়াইজ - স্টিভ ইভান্স
  • জো গ্রাহাম - শিনা
  • চার্লি সেক্সটন - জিমি
  • বারবারা চিশম - ক্যারল
  • ক্যাসিডি জনসন - অ্যাবি
  • রিচার্ড রবিশো - মেসনের বস
  • টম ম্যাকটিগ - মিস্টার টার্লিংটন
  • উইল হ্যারিস - কলেজে স্যামের ছেলেবন্ধু
  • অ্যান্ড্রেয়া চেন - স্যামের কলেজের রুমমেট
  • ম্যাক্সিমিলিয়ান ম্যাকনামারা - ডাল্টন
  • টেইলর উইভার - বার্ব, ডাল্টনের প্রেমিকা
  • জেসি মেশলার - নিকোল
  • নিক ক্রাউস - চার্লি

বক্স অফিস

[সম্পাদনা]

বয়হুড চলচ্চিত্রটি ২০১৪ সালের ১১ই জুলাই উত্তর আমেরিকার চারটি প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি পায় এবং প্রতি প্রেক্ষাগৃহ থেকে ৭৭,৫২৪ মার্কিন ডলার গড়ে মোট ৩৮৭,৬১৮ মার্কিন ডলার আয় করে বক্স অফিসে ১৯তম স্থানে অবস্থান করে। পরের সপ্তাহে চলচ্চিত্রটি ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং প্রতি প্রেক্ষাগৃহ থেকে ৩৪,৪১৮ মার্কিন ডলার গড়ে মোট ১.২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। চলচ্চিত্রটি ১৫ই আগস্ট ৭৭১টি প্রেক্ষাগৃহে বৃহৎ পরিসরে মুক্তি পায় এবং প্রতি প্রেক্ষাগৃহ থেকে ২,৫৮৪ মার্কিন ডলার গড়ে মোট ২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ১১তম স্থানে অবস্থান করে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক ৭৭৫ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটি ৪ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের বিপরীতে স্থানীয় চলচ্চিত্র বাজার থেকে ২৫.৪ মিলিয়ন মার্কিন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৩২ মিলিয়ন মার্কিন ডলারসহ সর্বমোট ৫৭.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "BOYHOOD (15)"British Board of Film Classification। ৫ জুন ২০১৪। ২২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫
  2. "Boyhood (2014)"বক্স অফিস মোজোআইএমডিবি। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২
  3. 1 2 "Boyhood (2014)"দ্য নাম্বারস ন্যাশ ইনফরমেশন সার্ভিসেস, এলএলসি। সংগ্রহের তারিখ February 26, 2022।
  4. "Richard Linklater's Ambitious 'Boyhood' Premieres at Sundance"। Slashfilm.com। ১৩ জানুয়ারি ২০১৪। ২০ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৪
  5. Neumyer, Scott (২৫ অক্টোবর ২০১৩)। "Richard Linklater Talks Before Midnight, Boyhood, and a Possible TV Series"Parade। ৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৩
  6. "Berlinale 2014: Competition Complete"berlinale। ১৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪
  7. "The Awards Of The 64th Berlin International Film Festival"berlinale। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]