বিষয়বস্তুতে চলুন

বনু হুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলজাফেরিয়া প্রাসাদ, যা আহমাদ প্রথম আল-মুক্তাদির দ্বারা নির্মিত।

বনু হুদ ( আরবি: بنو هود ) [] বা হুদ রাজবংশ ছিল একটি আরব রাজবংশ, যারা ১০৩৯ থেকে ১১১০ সাল পর্যন্ত সারাগোসার একটি তাইফা শাসন করত। ১০৩৯ সালে প্রথম আল-মুসতাইন সুলাইমান ইবনে হুদ আল-জুযামির নেতৃত্বে বনি হুদ তাদের প্রতিদ্বন্দ্বী বংশ বনু তুজিবের কাছ থেকে সারাগোসার নিয়ন্ত্রণ দখল করে। তাঁর উত্তরসূরীগণ বিশেষ করে প্রথম প্রথম আল-মুক্তাদির (১০৪৬-১০৮১), ইউসুফ আল-মুতামিন (১০৮১-১০৮৫) ও দ্বিতীয় আল-মুস্তাইন আহমদ ইবনে ইউসুফ (১০৮৫-১১১০) স্থানীয় সংস্কৃতিশিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। প্রথম আহমদ কর্তৃক নির্মিত রাজকীয় বাসভবন আলজাফেরিয়া কার্যত তৎকালীন একমাত্র প্রাসাদ, যা এখনো প্রায় সম্পূর্ণরূপে টিকে আছে। []

নিজের স্বাধীনতা সত্ত্বেও বনু হুদ ১০৫৫ সালের প্রথম দিকে ক্যাস্তিল রাজ্যের শ্রেষ্ঠত্ব স্বীকার ও তাদের কর দিতে বাধ্য হয়েছিল। [] ১০৮৬ সালে তারা মুরাবিতুন রাজবংশের বিরুদ্ধে প্রতিরোধে ছোট রাজ্যগুলির নেতৃত্ব দেয়, যারা ১১১০ সালের মে পর্যন্ত সারাগোসা জয় করতে সফল হয়নি। এই বিজয় হুদ রাজবংশের সমাপ্তির প্রতীক ছিল। বনু হুদের শেষ রাজা ইমাদুল দাউলা তার রাজধানী ত্যাগ করতে বাধ্য হয়ে এবং আলফোনসো দ্য ব্যাটলারের অধীনে আরাগনের খ্রিস্টান রাজ্যের সাথে মিত্রতা স্থাপন করেন।

শেষ রাজার পুত্র জাফাদোলা (সাইফ আল-দাওলা ) যুদ্ধের সময় খ্রিস্টানদের হাতে নিহত হওয়ার আগে তার কিছু আঞ্চলিক কর্তৃত্ব ছিল। []

১২২৮ থেকে ১২৩৭ সালের মধ্যে আল-আন্দালুসের বেশিরভাগ অংশ ইবনে হুদের নিয়ন্ত্রণে ছিল, যিনি বনু হুদের বংশধর বলে দাবি করেছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Kennedy, Hugh (২০১৪)। Muslim Spain and Portugal: A Political History of Al-Andalus। Routledge। পৃ. ১৯৪। আইএসবিএন ৯৭৮-১-৩১৭-৮৭০৪১-৮ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Al-Andalus" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. "Discover Islamic Art - Virtual Museum - monument_isl_es_mon01_4_en"www.discoverislamicart.org। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৭
  3. Stalls, Clay (১৯৯৫)। Possessing the Land: Aragon's Expansion Into Islam's Ebro Frontier Under Alfonso the Battler, 1104-1134 (ইংরেজি ভাষায়)। BRILL। আইএসবিএন ৯০০৪১০৩৬৭৮