বিষয়বস্তুতে চলুন

বঙ্গ হিমালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বঙ্গ হিমালয়[][] (ইংরেজি: Bengal Himalayas) বলতে কোশী নদীর পূর্বাংশ থেকে মানস নদীর পশ্চিমাংশ পর্যন্ত হিমালয়ের অংশকে বোঝায়। এটি পূর্ব হিমালয়ের অন্তর্গত অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ (বিশেষত দার্জিলিংকালিম্পং অঞ্চল),[] সিকিম, নেপালের পূর্বাংশ, ভুটানের পশ্চিমাংশ ও চীনের চুম্বি উপত্যকা বঙ্গ হিমালয়ের অন্তর্গত। বঙ্গ হিমালয়ে হিমালয় পর্বতমালার পশ্চিমাংশ উওরদিক থেকে দক্ষিণে নেমে এসে আবার উত্তরে বাঁক নিয়ে পূর্বের দিকে অগ্রসর হয়ে অর্ধচন্দ্রাকৃতি গঠন করে।

নামকরণ

[সম্পাদনা]

ভৌগোলিক ঐতিহাসিক সাংস্কৃতিক এবং জলবায়ুগত দিক থেকে হিমালয়ের এই অংশটি বঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই এর এইরূপ নামকরণ।[]

ভূগোল

[সম্পাদনা]

এই অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মি)। এই এলাকায় বড় কয়েকটি নদী—তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোর্সা প্রভৃতি—নিচু সমভূমির দিকে প্রবাহিত হয়ে বাংলার নদীজালকে জলযোগ প্রদান করে।

ইতিহাস

[সম্পাদনা]

ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি বৌদ্ধ ধর্মীয় সম্প্রসারণ, পার্বত্য রাজ্য ও ব্যবসায়িক পথের জন্য পরিচিত ছিল। মধ্যযুগে বঙ্গ ও পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদানপ্রদান ঘটত।[] ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ উপনিবেশিক প্রশাসন দার্জিলিংকে বেঙ্গল প্রেসিডেন্সি অধীনে এনে পর্যটন ও চা চাষ কেন্দ্র হিসেবে গড়ে তোলে, ফলে বাংলার সঙ্গে প্রশাসনিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. "Strengthening climate resilience from the Himalayas to the Bay of Bengal"THE SASAKAWA PEACE FOUNDATION (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৫
  2. Bag, Sanchita Aich (২৭ ফেব্রুয়ারি ২০২৫)। "Bengal Himalayan Carnival 2025: Celebration of culture and nature"www.millenniumpost.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৫
  3. Yerma, S. N. (১ জানুয়ারি ১৯৮৪)। "A Bit of Bengal in The Himalaya"Tourism Recreation Research (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0250-8281
  4. সংবাদদাতা, আনন্দবাজার অনলাইন। "পর্যটকদের চোখে বাংলার হিমালয়ের গুরুত্ব বৃদ্ধি করতে লাটাগুড়িতে শুরু 'বেঙ্গল হিমালয়ান কার্নিভাল'"। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫ {{সংবাদ উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  5. SNS (২৭ ফেব্রুয়ারি ২০২৫)। "Bengal Himalayan Carnival to discuss Buddhism"The Statesman (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৫