বঙ্গ ভাষাসমূহ
| বঙ্গ ভাষাসমূহ | |
|---|---|
| গৌড়-বঙ্গীয় ভাষাগুচ্ছ | |
| ভৌগোলিক বিস্তার | ভারত, বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার |
| ভাষাগত শ্রেণীবিভাগ | ইন্দো-ইউরোপীয়
|
| ভাষা কোড | |
| গ্লটোলগ | gaud1238 |
বঙ্গ ভাষাসমূহ, গৌড়ীয় ভাষাসমূহ বা গৌড়-বঙ্গীয় ভাষাগুচ্ছ হলো বাংলা এবং এর নিকটতম ভাষা ও উপভাষার একটি গুচ্ছ। এগুলি পূর্ব ইন্দো-আর্য ভাষার অন্তর্গত; সম্ভবত গৌড়ী প্রাকৃতের[১] থেকে বৃহত্তর বঙ্গ অঞ্চলে বিকাশ লাভ করেছিল।
এই ভাষাসমূহের অন্তর্গত বাংলা, রোহিঙ্গা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী[২][৩][৪], সিলেটি,[৫][৬] চাটগাঁইয়া, হাজং, নোয়াখাইল্যা, চাকমা, মাল পাহাড়িয়া, গোয়ালপাড়ীয়া, পঞ্চপরগণীয়া, কোচ-রাজবংশী প্রভৃতি ভাষা ও উপভাষাসমূহ পড়ে।
ভৌগলিক বিস্তৃতি
[সম্পাদনা]এই ভাষাগুচ্ছের বিস্তার প্রধানত সমগ্র বাংলাদেশে; ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মনিপুর, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে; নেপালের কোশী প্রদেশে এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিলক্ষিত হয়। এছাড়াও ভারতের নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম ও ছত্তিশগড়ে; মিয়ানমারের চিন রাজ্য এবং ভুটানের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলেও এই ভাষাগুচ্ছের উপস্থিতি দেখা যায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Shahidullah 1998, পৃ. 30–31।
- ↑ Frawley, William (২০০৩)। International Encyclopedia of Linguistics: 4-Volume Set (ইংরেজি ভাষায়)। Oxford University Press, USA। পৃ. ৪৮১। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫১৩৯৭৭-৮।
- ↑ Haokip, Pauthang (২০১১)। Socio-linguistic Situation in North-East India (ইংরেজি ভাষায়)। Concept Publishing Company। পৃ. ৮। আইএসবিএন ৯৭৮-৮১-৮০৬৯-৭৬০-৯।
- ↑ Asher, R. E.; Moseley, Christopher (১৯ এপ্রিল ২০১৮)। Atlas of the World's Languages (ইংরেজি ভাষায়)। Routledge। পৃ. ৯৭। আইএসবিএন ৯৭৮-১-৩১৭-৮৫১০৮-০।
- ↑ "Along the linguistic continuum of eastern Indic languages, Sylheti occupies an ambiguous position, where it is considered a distinct language by many and also as a dialect of Bengali or Bangla by some others." (Mahanta ও Gope ২০১৮:81)
- ↑ "At the geographical extremes, Chittagonian, Sylheti, Mal Paharia, and Rohingya are so unintelligible to speakers of other dialects that they are almost universally considered by linguists to be separate languages on their own." (Khan ২০১৮)
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Shahidullah, Dr. Muhammad (১৯৯৮)। Bangla Vasar Itibritto। Dhaka: Mowla Brothers। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪।