বঙ্গবন্ধু নৌকা জাদুঘর
| স্থাপিত | ৩১ ডিসেম্বর ২০২০ |
|---|---|
| ভাঙ্গা হয় | ১ ফেব্রুয়ারি ২০২৫ |
| ধরন | জাদুঘর |
বঙ্গবন্ধু নৌকা জাদুঘর বাংলাদেশের বরগুনা জেলার অবস্থিত একটি নৌকা বিশেষায়িত জাদুঘর। এটি বাংলাদেশে স্থাপিত প্রথম নৌকা জাদুঘর ছিল।[১]
ইতিহাস
[সম্পাদনা]২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনায় জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।[২] ভিত্তিপ্রস্তর স্থাপনের মাত্র ৮১ দিন পর জাদুঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।[৩] স্থাপনাটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১০ জানুয়ারি এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।[৪] মুজিববর্ষ উপলক্ষে নির্মিত জাদুঘরটির নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।[৫]
বিবরণ
[সম্পাদনা]জাদুঘর মোট আয়তনের প্রায় ৭৮ শতাংশ জমি জুড়ে নির্মিত হয়েছে। জাদুঘরটির স্থাপত্য একটি বিশাল নৌকার আদলে তৈরি, যার দৈর্ঘ্য প্রায় ১৬৫ ফুট এবং প্রস্থ প্রায় ৩০ ফুট। এটি একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স হিসেবে নকশা করা হয়েছে। জাদুঘরের অভ্যন্তরে নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, শিশু বিনোদন কেন্দ্র এবং ফুড কোর্টসহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত ছিল।[৬]
হামলা ও ভাঙচুর
[সম্পাদনা]১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দেশের একমাত্র নৌকা জাদুঘরটিতে বিএনপির নেতা-কর্মীরা হামলা করে পুরোপুরি ভেঙে দেয়। সকাল ১০টা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শ্রমিক দিয়ে জাদুঘরটি ভেঙে ফেলে। অবগত করা হলেও এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেয়া হয়নি।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘর"। বিডি জার্নাল। ১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "অতীত ঐতিহ্য তুলে ধরছে দেশের প্রথম নৌকা জাদুঘর"। www.bonikbarta.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "'বঙ্গবন্ধু নৌকা জাদুঘর' বরগুনায়, থাকছে একশ' ধরনের নৌকা"। banglanews24.com। ৩১ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "'অনিয়ম করেই নৌকা জাদুঘর স্থাপন করা হয়েছিল'"। এখন টিভি। ১ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর উদ্বোধন"। Jugantor। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "বরগুনায় দেশের প্রথম 'বঙ্গবন্ধু নৌকা জাদুঘর' উদ্বোধন"। The Daily Ittefaq। ১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "বরগুনার নৌকা জাদুঘর পুরোপুরি ভেঙে দিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা, নির্বিকার প্রশাসন"। প্রথম আলো। ১ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ SAMAKAL। "একমাত্র নৌকা জাদুঘর ভেঙে ফেললেন বিএনপি নেতাকর্মীরা"। একমাত্র নৌকা জাদুঘর ভেঙে ফেললেন বিএনপি নেতাকর্মীরা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫।