পদ্মা সরকারি কলেজ, রাজশাহী
প্রাক্তন নাম | বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী |
|---|---|
| স্থাপিত | ১৯৯৫ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
| ইআইআইএন | ১২৬৪৮৫ |
| অধ্যক্ষ | মো: কামরুজ্জামান |
| শিক্ষার্থী | ৩০০০ (প্রায়) |
| ঠিকানা | পদ্মা আবাসিক , , ৬২০৭ , |
| ভাষা | বাংলা |
| ক্রীড়া | ক্রিকেট, ফুটবল |
| ওয়েবসাইট | প্রতিষ্ঠানের ওয়েবসাইট |
![]() | |
পদ্মা সরকারি কলেজ, রাজশাহী বাংলাদেশের রাজশাহী শহরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত একটি কলেজ।[১] ১৯৯৫ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়।[২] এখানে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স পরিচালনা করা হয়।[৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৫ সালে বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠার পর থেকে নানান চড়াই-উৎরাই পেরিয়ে শিক্ষার ক্ষেত্রে একটি সমৃদ্ধ অবস্থান তৈরি করেছে।সেই সময় থেকেই জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরস্তর ভূমিকা রেখে চলেছে।
বর্তমানে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী(পাস), স্নাতক(পাস) ও স্নাতক(সম্মান) কোর্স এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স চালু আছে।[৪] ২০২৫ সালের ২৮ মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করে।[৫][৬]
অবস্থান
[সম্পাদনা]বঙ্গবন্ধু্ কলেজ বাংলাদেশের রাজশাহী শহরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত।
বিভাগসমূহ
[সম্পাদনা]বঙ্গবন্ধু কলেজে ডিগ্রী(পাস), স্নাতক(পাস) ও স্নাতক(সম্মান) কোর্সের শিক্ষা কার্যক্রম চালু আছে। এছাড়া চালু রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম। এই কলেজে ৩টি অনুষদের অধীনে ১৩টি বিভাগে পাঠদান কার্যক্রম চালু রয়েছে। সেগুলো হল:
বিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]মানবিক অনুষদ
[সম্পাদনা]- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- অর্থনীতি বিভাগ
- দর্শন বিভাগ
- ইসলামের ইতিহাস বিভাগ
বাণিজ্য অনুষদ
[সম্পাদনা]- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
সুবিধাও বৈশিষ্ট্যসমূহ
[সম্পাদনা]ভবন সমূহ
[সম্পাদনা]কলেজের মূল ভবনগুলোতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও পরীক্ষা নেওয়া হয়। ভবনে কর্মচারীদের কার্যালয়, অধ্যক্ষের কার্যালয়, শিক্ষকদের আলাদা কার্যালয়, বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ল্যাব, কম্পিউটার ল্যাব ও অন্যান্য সুবিধা আছে।
গ্রন্থাগার
[সম্পাদনা]বঙ্গবন্ধু কলেজের গ্রন্থাগারে পাঠদানের বিভিন্ন বিষয়ের পাশাপাশি ধর্মীয়, মুক্তিযোদ্ধা বিষয়ক, উপন্যাস ও অন্যান্য বিষয়ে অনেক বই আছে। শিক্ষার্থীরা গ্রন্থাগারে বসে বা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারিক কাছ থেকে বই নির্দিষ্ট সময়ের জন্য ধার নিতে পারে।
কলেজের মাঠ
[সম্পাদনা]বঙ্গবন্ধু কলেজের মাঠে শিক্ষার্থীরা নিয়িমিত খেলাধুলা, শরীরচর্চা করে। তাছাড়া বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangabandhu Degree College, Rajshahi"। Sohopathi | সহপাঠী (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০।
- ↑ "Syllabus Overview – ই-ক্লাসরুম:বঙ্গবন্ধু কলেজ রাজশাহী" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বোর্ড"।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। ২৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০।
- ↑ "শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন" (পিডিএফ)। shed.portal.gov.bd। শিক্ষা মন্ত্রনালয়। ৩০ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- ↑ "৬৮ কলেজের নাম পরিবর্তন"। প্রথম আলো। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
