বিষয়বস্তুতে চলুন

বইয়ের আলমারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্যারিসের বিবলিওথেক মাজারিনে (গ্রন্থাগার) একটি বুকশেলফের যৌগিক স্তম্ভ
ব্যক্তিগত বাড়িতে রঙ অনুসারে সাজানো বুকশেলফ

বুকশেলফ বা বইয়ের আলমারি বা বইয়ের তাক হলো একধরনের আসবাবপত্র যেখানে অনুভূমিক তাক থাকে এবং অনেক সময় আলমারি আকারেও হয় যা বই বা অন্যান্য মুদ্রিত সামগ্রী সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। বুকশেলফ ব্যক্তিগত বাড়ি, সরকারি ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, অফিস, স্কুল ও বইয়ের দোকানে ব্যবহৃত হয়। বুকশেলফ ছোট টেবিল-উচ্চতার মডেল থেকে শুরু করে ছাদ-উচ্চতার বড় মডেল পর্যন্ত হয়ে থাকে। তাক উচ্চতা পরিবর্তনযোগ্য হতে পারে। যেসব ঘর কেবল বই সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়যেমন গ্রন্থাগার সেখানে এগুলো দেয়াল অথবা মেঝেতে স্থায়ীভাবে লাগানো থাকতে পারে।[]

একটি বুককেসে কাচের দরজা লাগানো থাকতে পারে যা বন্ধ করে বইকে ধুলো বা আর্দ্রতা থেকে রক্ষা করা যায়।[] বুকশেলফের দরজা প্রায় সবসময় কাচের হয় যাতে বইয়ের মলাটের লেখা পড়া যায়।[] বিশেষভাবে মূল্যবান ও বিরল বই কাঠের বা কাচের দরজাওয়ালা তালাবদ্ধ তাকে রাখা হতে পারে। ছোট বুকশেলফ কোনো ডেস্ক বা সিন্দুকের ওপর রাখা যেতে পারে। বড় আকারের বই সাধারণত অনুভূমিকভাবে স্তূপাকারে রাখা হয় এবং অতিবড় বই চওড়া তাক বা কফি টেবিলের ওপর সমতলভাবে রাখা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

পূর্ব এশিয়া

[সম্পাদনা]
চীনের প্রাচীনতম বিদ্যমান গ্রন্থাগার তিয়ানই চেম্বারের বইয়ের বুকশেলফ
১২শ শতাব্দীর একটি ঘূর্ণায়মান বুকশেলফ চিত্র যা বৌদ্ধ ধর্মগ্রন্থ সংরক্ষণের জন্য ব্যবহৃত হত এবং লি জিয়ের স্থাপত্য গ্রন্থ ইংজাও ফাশি-তে অঙ্কিত

ঘূর্ণায়মান বুকশেলফ যা ঝুয়ানলুনজ্যাং (চীনা: 轉輪藏; ফিনিন: zhuàn lún zàng) নামে পরিচিত চীনের সাম্রাজ্য যুগে নথিভুক্ত হয়েছে এবং এর আবিষ্কার ৫৪৪ খ্রিস্টাব্দে ফু শির নামে কৃতিত্ব দেওয়া হয়।[] ৮ম ও ৯ম শতাব্দীর চীনা গ্রন্থে ঘূর্ণায়মান বইয়ের আলমারির বর্ণনা পাওয়া যায়। সং রাজবংশ আমলে তাইজু সম্রাটের শাসনামলে এই ধরনের আলমারি বৌদ্ধ মঠগুলোতে জনপ্রিয়তা পায়, যখন তিনি বৌদ্ধ [ত্রিপিটক]] ধর্মগ্রন্থের ব্যাপক মুদ্রণ কার্যক্রমের নির্দেশ দেন।[] ঘূর্ণায়মান বইয়ের আলমারির একটি চিত্র লি জিয়ের স্থাপত্য গ্রন্থ ইংজাও ফাশি-তে অঙ্কিত রয়েছে।[]

ইউরোপ

[সম্পাদনা]

ব্যক্তিগত গ্রন্থাগার প্রথম দেখা দেয় রোমান প্রজাতন্ত্রের শেষ সময়ে: সেনেকা নিরক্ষর মালিকদের সমালোচনা করেছিলেন যারা জীবনে খুব কমই বইয়ের শিরোনাম পড়তেন কিন্তু সেগুলোকে সাইট্রাস কাঠের হাতির দাঁতের খোদাই করা (আর্মারিয়া) নামের বুকশেলফে সাজিয়ে রাখতেন যা ছাদ পর্যন্ত উঁচু। তিনি বলেছিলেন, "এখন তো গোসলঘর আর গরম পানির মতো একটি গ্রন্থাগারও একটি আড়ম্বরপূর্ণ ডোমুসের (বাড়ির]) মানসম্পন্ন সরঞ্জাম হিসেবে গণ্য হয়।"[]

যখন বই হাতে লেখা হত এবং প্রচুর পরিমাণে উৎপাদিত হত না তখন সেগুলো ছোট বাক্স বা সিন্দুকে রাখা হত যা মালিকরা (সাধারণত ধনী অভিজাত বা ধর্মযাজক) সঙ্গে বহন করতেন। যখন পাণ্ডুলিপি সংগ্রহ বিহারে বা ধনী ব্যক্তিদের বাড়িতে জমা হতে থাকল। তখন সেগুলো তাক বা আলমারিতে রাখা শুরু হয়। এই আলমারিগুলোই আধুনিক বুকশেলফের পূর্বসূরি। পরে দরজাগুলো সরিয়ে ফেলা হয় এবং বুকশেলফের বিকাশ শুরু হয়। তবুও তখনও বই আধুনিক ধাঁচে সাজানো হত না। সেগুলো হয় পাশে শোয়ানো অবস্থায় স্তূপ করে রাখা হত, অথবা সোজা করে রাখা হলেও বইয়ের পিঠ দেওয়ালের দিকে থাকত এবং ধার বাইরের দিকে। বই বন্ধ করার জন্য ব্যবহৃত পাকাচামড়া, ভেলাম বা পার্চমেন্ট ফিতাতে প্রায়শই শিরোনাম লেখা হত, ফলে তা বইয়ের পিঠের বদলে সামনের ধারেই থাকত। বইয়ের শিরোনাম সামনের ধারেও লেখা প্রচলিত ছিল।[]

মুদ্রণযন্ত্রের আবিষ্কার বইয়ের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে না আনা পর্যন্ত এবং এর ফলে বহু মানুষের পক্ষে বইয়ের মালিক হওয়া সম্ভব না হওয়া পর্যন্ত বইয়ের পিঠে শিরোনাম লেখা এবং পিঠ বাইরে রেখে আলমারিতে সাজানোর প্রচলন শুরু হয়নি। (এটি সম্ভব হয়েছিল কারণ বই তখন আর প্যাপিরাস স্ক্রল আকারে নয় বরং কোডেক্স আকারে ছিল।) প্রাচীন বুকশেলফগুলো সাধারণত ওকের তৈরি হত যা এখনও অনেকে মার্জিত গ্রন্থাগারের জন্য সবচেয়ে উপযুক্ত কাঠ বলে মনে করেন।[] ইংল্যান্ডের প্রাচীনতম বুককেসগুলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বডলিয়ান গ্রন্থাগারে রয়েছে যেগুলো ষোড়শ শতকের শেষ এক-দুই বছরের মধ্যে স্থাপন করা হয়েছিল ওই গ্রন্থাগারেই সমতল দেওয়াল-তাকের উপর শেলফযুক্ত প্রদর্শনীর প্রাচীনতম উদাহরণ রয়েছে। দীর্ঘ বুকশেলফের সারি কিছুটা কঠোর চেহারার তাই খোদাই করা কর্নিস ও পলেস্তারের মাধ্যমে এগুলোকে কিছুটা নান্দনিক করার বহু প্রচেষ্টা হয়েছে। এই প্রচেষ্টাগুলো অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধের ইংরেজ আসবাবশিল্পীদের হাতে সবচেয়ে সফল হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "What Is The Difference Between A Bookcase And A Bookshelf?"Chairish। ২৫ ফেব্রুয়ারি ২০২০। ১২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২২
  2. "Bookcase"। The Free Dictionary By Farlex। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১২
  3. Osmond, Candace (৯ মার্চ ২০২১)। "Stylish Bookcase with Doors To Fit Any Budget Or Space"Homedit। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২২
  4. 1 2 3 Austere Luminosity of Chinese Classical Furniture.। University of California Press। ২০০১। পৃ. ২৪৬–২৪৭। আইএসবিএন ৯৭৮-০-৫২০-২১৪৮৪-২
  5. সেনেকা, De tranquillitate animi ix.4–7।
  6. 1 2 3  One or more of the preceding sentences একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনে: Penderel-Brodhurst, James George Joseph (১৯১১)। "Bookcase"। চিসাম, হিউ (সম্পাদক)। ব্রিটিশ বিশ্বকোষ। খণ্ড ৪ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃ. ২২১। {{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অবৈধ |ref=harv (সাহায্য)