ফ্লোরিয়ান উনরুহ
২০২৫ সালে ফ্লোরিয়ান উনরুহ | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ৭ জুন ১৯৯৩[১] রেন্ডসবুর্গ, জার্মানি |
| ক্রীড়া | |
| দেশ | জার্মানি |
| ক্রীড়া | তীরন্দাজী |
| বিভাগ | বাঁকানো |
ফ্লোরিয়ান উনরুহ (জার্মান: Florian Unruh; জন্ম: ৭ জুন ১৯৯৩) হলেন একজন জার্মান তীরন্দাজ, যিনি জার্মানির প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
উনরুহ জার্মানির হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি রৌপ্য পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফ্লোরিয়ান উনরুহ ১৯৯৩ সালের ৭ই জুন তারিখে জার্মানির রেন্ডসবুর্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]উনরুহ জার্মানির প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ৩৯টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৮১ পয়েন্ট নিয়ে তিনি ৩য় স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ৬২তম স্থান অধিকারী মিশরের ইউসুফ তুলবার মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–০ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর সেমি-ফাইনালে ব্র্যাডি এলিসনের কাছে ৭–৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন,[৪] যেখানে তিনি দক্ষিণ কোরিয়ার লি উ-সোকের কাছে পরাজিত হয়েছেন।[৪][৫]
অন্যদিকে তিনি এবং মিশেল ক্রোপেন একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৭০টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩৫১ পয়েন্ট নিয়ে ২য় স্থান অধিকার করেছিল।[৭] অতঃপর সেমি-ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৫–৩ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে স্বর্ণ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিল,[৮] যেখানে তারা দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক জয়লাভ করেছে।[৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- 1 2 "UNRUH Florian" [ফ্লোরিয়ান উনরুহ]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=এর জন্য|archive-url=প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- 1 2 "Men's Individual – Results Bracket" [পুরুষদের ব্যক্তিগত – ফলাফল বন্ধনী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Final Ranking" [পুরুষদের ব্যক্তিগত – চূড়ান্ত অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Mixed Team – Start List" [মিশ্র দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Mixed Team – Ranking Round – Results" [মিশ্র দলগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 "Mixed Team – Results Bracket" [মিশ্র দলগত – ফলাফল বন্ধনী৩] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Mixed Team – Medallists" [মিশ্র দলগত – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড আর্চারিতে ফ্লোরিয়ান উনরুহ (ইংরেজি)
- অলিম্পিকস.কমে ফ্লোরিয়ান উনরুহ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ফ্লোরিয়ান উনরুহ (ইংরেজি)
- জার্মান অলিম্পিক ক্রীড়া কনফেডারেশনে ফ্লোরিয়ান উনরুহ (জার্মান)
- Articles with faulty GND identifiers
- Pages with red-linked authority control categories
- ১৯৯৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জার্মান পুরুষ তীরন্দাজ
- জার্মানির অলিম্পিক তীরন্দাজ
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের তীরন্দাজ
- ২০১৫ ইউরোপিয়ান গেমসের তীরন্দাজ
- ২০২৩ ইউরোপিয়ান গেমসের তীরন্দাজ
- তীরন্দাজীতে ইউরোপিয়ান গেমসের পদক বিজয়ী
- অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী জার্মান
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- তীরন্দাজীতে অলিম্পিক পদক বিজয়ী
- জার্মানির ইউরোপীয় গেমস ব্রোঞ্জপদক বিজয়ী