বিষয়বস্তুতে চলুন

ফ্লুমিনেন্সে ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্লুমিনেন্সে
পূর্ণ নামফ্লুমিনেন্সে ফুটবল ক্লাব
ডাকনামট্রিকোলোর
ফ্লু
ফ্লুজাও
নেন্স
পো দে আরোস (চালের গুঁড়া)
টাইম দে গুয়েরেইরোস (যোদ্ধাদের দল)
প্রতিষ্ঠিত২১ জুলাই ১৯০২; ১২৩ বছর আগে (1902-07-21)
স্টেডিয়ামমারাকানা স্টেডিয়াম, রিউ দি জানেইরু
ধারণক্ষমতা৭৮,৮৩৮[]
সভাপতিমারিও বিটেনকোর্ট
প্রধান কোচরেনাতো গাউচো
লিগব্রাজিলেইরো সেরিয়ে আ
কাম্পেওনাতো কারিওকা
২০২৪
২০২৪
সেরিয়ে আ, ২০ এর মধ্যে ১৩তম
কারিওকা, ১২ এর মধ্যে ৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ফ্লুমিনেন্সে ফুটবল ক্লাব (ইংরেজি: Fluminense FC, পর্তুগিজ: Fluminense Futbol Clube, Brazilian Portuguese: [flumiˈnẽsi futʃiˈbɔw ˈklubi]; সাধারণত ফ্লুমিনেন্সে এফসি এবং সংক্ষেপে ফ্লুমিনেন্সে নামে পরিচিত) হচ্ছে রিউ দি জানেইরু শহরের লারাঞ্জেইরাস ভিত্তিক একটি ব্রাজিলীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ব্রাজিলের শীর্ষ স্তরের স্তরের ফুটবল লিগ কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আতে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯০২ সালের ২১শে জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[][] ৭৮,৮৩৮ ধারণক্ষমতাবিশিষ্ট মারাকানা স্টেডিয়ামে ট্রিকোলোর নামে পরিচিত ক্লাবটি তাদের সকল স্বাগতিক ম্যাচ আয়োজন করে থাকে।[][] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ব্রাজিলীয় সাবেক ফুটবল খেলোয়াড় রেনাতো গাউচো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মারিও বিটেনকোর্ট। বর্তমানে ব্রাজিলীয় রক্ষণভাগের খেলোয়াড়কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় থিয়াগো সিলভা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, ফ্লুমিনেন্সে এপর্যন্ত ৪৬টি অধিক শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ, ১টি কোপা দো ব্রাজিল এবং ১টি কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে সি শিরোপা রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কোপা লিবের্তাদোরেস, ১টি রিকোপা সুদামেরিকানা এবং ১টি কোপা দে ওরো শিরোপা রয়েছে। থিয়াগো সিলভা, মার্কোস দা সিলভা ফ্রান্সা, দোরিভাল জুনিয়র, পেদ্রো গিলের্মে আব্রেউ, রজের ইবানিয়েজ, ফাবিও এনরিকে তাভারেস, মার্কোস জুনিয়র, মানুয়েল লানজিনি, ভিতোর এউদেস, পাউলো এনরিকে গাঁসু, রবসন আজেভেদো দা সিলভা, রিচার্লিসন এবং মার্সেলো ভিয়েরার মতো খেলোয়াড়গণ ফ্লুমিনেন্সের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

সম্মাননা

[সম্পাদনা]
ফ্লুমিনেন্সে (নীচে প্রদর্শিত দল) দ্বারা জিতেছে কাপটি ক্লাবের ট্রফির হলে প্রদর্শিত হয়েছিল।
আন্তঃমহাদেশীয়
প্রতিযোগিতা শিরোপা মৌসুম
কোপা রিও ইন্টারনাসিওনাল ১৯৫২
মহাদেশীয়
প্রতিযোগিতা শিরোপা মৌসুম
কোপা লিবের্তাদোরেস ২০২৩[]
রিকোপা সুদামেরিকানা ২০২৪[]
জাতীয়
প্রতিযোগিতা শিরোপা মৌসুম
ব্রাজিলেইরো সেরিয়ে আ ১৯৭০, ১৯৮৪, ২০১০, ২০১২
কোপা দো ব্রাজিল ২০০৭
ব্রাজিলেইরো সেরিয়ে সি ১৯৯৯
আন্তঃরাজ্য
প্রতিযোগিতা শিরোপা মৌসুম
টর্নিও রিও-সাও পাওলো ১৯৫৭, ১৯৬০
প্রিমেইরা লিগা ২০১৬
রাজ্য
প্রতিযোগিতা শিরোপা মৌসুম
কাম্পেওনাতো কারিওকা ৩৩ ১৯০৬, ১৯০৭, ১৯০৮, ১৯০৯, ১৯১১, ১৯১৭, ১৯১৮, ১৯১৯, ১৯২৪, ১৯৩৬, ১৯৩৭, ১৯৩৮, ১৯৪০, ১৯৪১, ১৯৪৬, ১৯৫১, ১৯৫৮, ১৯৬৪, ১৯৬৯, ১৯৭১, ১৯৭৩, ১৯৭৫, ১৯৭৬, ১৯৮০, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৯৫, ২০০২, ২০০৫, ২০১২, ২০২২, ২০২৩
কোপা রিও ১৯৯৮
  •   রেকর্ড
রানার্স-আপ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Estádio Maracanã - Rio de Janeiro"Estádio Maracanã। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৩
  2. "How football conquered Brazil"BBC। ১৮ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১১ জুন ২০০৯
  3. "Oscar Cox" (Portuguese ভাষায়)। ফ্লুমিনেন্সে ফুটবল ক্লাব। ১৯ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. Schreef, Wojciech (১০ নভেম্বর ২০১৭)। "Maracana - Rio de Janeiro - The Stadium Guide" (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৩
  5. "Maiores Públicos do Fla-Flu."www.rsssfbrasil.com। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৩
  6. "¡Fluminense campeón de la CONMEBOL Libertadores!" [Fluminense champion of the CONMEBOL Libertadores!] (স্পেনীয় ভাষায়)। CONMEBOL Libertadores। ৪ নভেম্বর ২০২৩। ২০ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩
  7. "¡Fluminense se queda con la CONMEBOL Recopa 2024!" (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১ মার্চ ২০২৪।
  8. "Clinical City clinch maiden Club World Cup title"ফিফা। ২২ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৩
  9. Liga de Quito se consagró hace 10 años ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে on El Comercio, 2 Dec 2019

বহিঃসংযোগ

[সম্পাদনা]