ফ্রেজন
ফ্রেজন (Feijão থেকে, যা পর্তুগিজে মটরশুটি বোঝায়) হল নারকেল দুধ ও মটরশুটির স্যুপ। এটি বিশেষ করে পবিত্র সপ্তাহে কিছু খ্রিস্টানরা খেয়ে থাকে। মূলত ক্যাথলিকদের মধ্যে এটি জনপ্রিয়। ফ্রেজন ব্রাজিল ও নাইজেরিয়ায় বিশেষভাবে প্রচলিত। নাইজেরিয়ার যোরুবা সম্প্রদায়, যারা দাস ব্যবসা বিলুপ্তির পর ব্রাজিল থেকে দেশে ফিরে আসেন এবং লাগোস দ্বীপের "ব্রাজিলিয়ান কোয়ার্টার্স"-এ বসবাস করেন, তাদের মধ্যেও এই খাবার জনপ্রিয়। এছাড়া, সিয়েরা লিওনেতে গুড ফ্রাইডে ও বিবাহের মতো অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয়।[১]
গুড ফ্রাইডেতে দুধের খাবার এবং মাংস (গরু, শূকর, ছাগল) খাওয়া নিষিদ্ধ। তাই সাধারণত তেলে ভাজা মাছ ও মরিচযুক্ত শামুকের মতো দুধবিহীন খাবারের সাথে ফ্রেজন খাওয়া হয়।
নাইজেরিয়া ও পশ্চিম আফ্রিকায় ফ্রেজন হল কালো মটরশুটি দিয়ে তৈরি পুডিং। এটি এক রাত ধরে কাঠ বা কয়লার আগুনে ধীরে ধীরে রান্না করা হয়। পরে নারকেল দুধের সাথে মিশিয়ে ঘন, মিষ্টি ও মসৃণ পুডিং তৈরি করা হয়। কিছু দেশে এটি কোকো দিয়ে স্বাদযুক্ত করা হয়।[১]
ফ্রেজন প্রায়ই মাছের ঝোল, মরিচযুক্ত শামুক ও গারি ইজেবুর সাথে পরিবেশন করা হয়।[২]
অন্যান্য বৈচিত্র্য
[সম্পাদনা]- মরিচ, ক্রেফিশ, লবণ এবং টমেটো মিশিয়ে মটরশুটি এবং নারকেলের মিশ্রণে মেশানো যেতে পারে।
- চিনি যোগ করে মিষ্টি ফ্রেজনও পাওয়া যেতে পারে। শক্ত না হওয়া পর্যন্ত এটিকে ঠান্ডা করা হয়, অথবা পাতলা ক'রে পানীয় হিসেবে বিস্কুটের সাথে পরিবেশন করা যেতে পারে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Webb, Lois Sinaiko (২০০০)। Multicultural Cookbook of Life-Cycle Celebrations। Cookbooks for Students Series। ABC-CLIO। আইএসবিএন ১-৫৭৩৫৬-২৯০-৪।
- ↑ "Frejon aka Coconut and Beans"। The Guardian Nigeria News - Nigeria and World News (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।