বিষয়বস্তুতে চলুন

ফ্রিদা কার্লসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রিদা কার্লসন
২০১৯ সালে কার্লসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফ্রিদা এলিসাবেথ কার্লসন
জন্ম (1999-08-10) ১০ আগস্ট ১৯৯৯ (বয়স ২৬)[]
সোলেফতেয়া, সুইডেন
ক্রীড়া
দেশ সুইডেন
ক্রীড়াস্কিইং

ফ্রিদা এলিসাবেথ কার্লসন (সুইডীয়: Frida Karlsson, সুইডীয় উচ্চারণ: [ˈfɾîːda ˈkɑːɭsɔn]; জন্ম: ১০ আগস্ট ১৯৯৯; ফ্রিদা কার্লসন নামে সুপরিচিত) হলেন একজন সুয়েডীয় ক্রস-কান্ট্রি স্কিয়ার[] তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুইডেনের প্রতিনিধিত্ব করেন এবং ক্রস-কান্ট্রি স্কিইংয়ের ২০ কিলোমিটার স্কিয়াথলন বিভাগে অংশগ্রহণ করে থাকেন।[]

কার্লসন সুইডেনের প্রতিনিধি হিসেবে ২০২২ এবং ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই সময়ে তিনি ১টি স্বর্ণ পদকসহ সর্বমোট ২টি পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ফ্রিদা এলিসাবেথ কার্লসন ১৯৯৯ সালের ১০ই আগস্ট তারিখে সুইডেনের সোলেফতেয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

কার্লসন সুইডেনের প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে ক্রস-কান্ট্রি স্কিইংয়ের শুধুমাত্র একটি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[]

তিনি নারীদের ২০ কিলোমিটার স্কিয়াথলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রতিযোগিতার ১০ কিলোমিটার ক্লাসিক পর্বটি ২৭:২৪.৪ এবং ১০ কিলোমিটার ফ্রি পর্বটি ২৫:৪৯.৭ সময়ে সম্পন্ন করেন; যার ফলে দুই পর্ব মিলিয়ে সর্বমোট ৫৩:৪৫.২ সময় নিয়ে তিনি স্বর্ণ পদক জয়লাভ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Frida Karlsson - Milano Cortina 2026 Olympics" [ফ্রিদা কার্লসন - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  2. 1 2 "Olympedia – Frida Karlsson" [অলিম্পিডিয়া – ফ্রিদা কার্লসন]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  3. "Women's 20 kilometre skiathlon - Cross-country skiing - Milano Cortina 2026 Olympics" [নারীদের ২০ কিলোমিটার স্কিয়াথলন - ক্রস-কান্ট্রি স্কিইং - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৭ ফেব্রুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]