ফ্রান্সেস কেভ-ব্রাউন-কেভ
ফ্রান্সেস কেভ-ব্রাউন-কেভ | |
|---|---|
১৯১৯ সালে গার্টনে | |
| জন্ম | ২১ ফেব্রুয়ারি ১৮৭৬ |
| মৃত্যু | ৩০ মার্চ ১৯৬৫ (বয়স ৮৯) শেডফিল্ড, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড |
| শিক্ষা | গার্টন কলেজ, কেমব্রিজ |
| পেশা | গণিতবিদ |
| নিয়োগকারী | গার্টন কলেজ, কেমব্রিজ |
| উপাধি | গণিত গবেষণা পরিচালক |
| পরিবার | বিয়াট্রিস মেবেল কেভ-ব্রাউন-কেভ, হেনরি কেভ-ব্রাউন-কেভ এবং কেভ-ব্রাউন-কেভ ব্যারনেট |
| পুরস্কার | গার্টন কলেজের আজীবন ফেলো |
ফ্রান্সেস এভলিন কেভ-ব্রাউন-কেভ এফআরএএস (১৮৭৬–১৯৬৫) ছিলেন একজন ইংরেজ গণিতবিদ ও শিক্ষাবিদ।
শৈশবের জীবন
[সম্পাদনা]ফ্রান্সেস কেভ-ব্রাউন-কেভ ছিলেন স্যার টমাস কেভ-ব্রাউন-কেভ এবং ব্লাঞ্চ ম্যাটিল্ডা মেরি অ্যান মিলটনের কন্যা। তিনি তাঁর বোনদের সাথে স্ট্রিথাম কমন বাড়িতেই শিক্ষা লাভ করেন এবং ১৮৯৫ সালে তাঁর বড় বোন বিয়েট্রিস মেবেল কেভ-ব্রাউন-কেভের সাথে কেমব্রিজের গার্টন কলেজে ভর্তি হন। তিনি প্রথম-শ্রেণির ডিগ্রি অর্জন করেন এবং যদি তিনি পুরুষ হতেন, তবে ১৮৯৮ সালে তিনি ফিফথ র্যাংলার (গণিত পরীক্ষায় পঞ্চম স্থানাধিকারী) হতেন। তিনি ১৮৯৯ সালে ম্যাথমেটিক্যাল ট্রাইপসের দ্বিতীয় পার্ট সম্পন্ন করেন।[১]
কর্মজীবন এবং অব্যাহত পড়াশোনা
[সম্পাদনা]বোনের মতোই, ফ্রান্সেসও পেশাগতভাবে সাধারণত 'কেভ' এই একক পদবিতেই পরিচিত ছিলেন।[১] বিয়াট্রিসের সাথে, তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে কার্ল পিয়ারসনের অধীনে কাজ করেছিলেন।[২] তাঁর কাজের জন্য অর্থায়ন হয়েছিল গার্টনের প্রদত্ত প্রথম গবেষণা অনুদান থেকে, যেটি ছিল ফ্লোরেন্স মার্গারেট ডারহাম প্রদত্ত গার্টনের ওল্ড স্টুডেন্টস রিসার্চ স্টুডেন্টশিপ।[৩] আবহাওয়াবিজ্ঞানের ক্ষেত্রে তাঁর গবেষণার ফলে প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটিতে দুটি লেখা প্রকাশিত হয়েছিল যেখানে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এটি ১৯০৪ সালে কেমব্রিজে ব্রিটিশ অ্যাসোসিয়েশনে পাঠ করা হয়েছিল।[৩][৪]
১৯০৩ সালে, গার্টনে ফেলো হিসেবে ফ্রান্সেস ফিরে আসেন। তিনি গবেষণার চেয়ে শিক্ষাদানকে বেশি গুরুত্ব দিতেন এবং সবচেয়ে দুর্বল ছাত্রদের বিকাশের ওপর মনোযোগ দিতেন, কারণ তিনি মনে করতেন সেখানেই সবচেয়ে বড় পরিবর্তন আনা সম্ভব।[১] তিনি ১৯১৮ সালে গবেষণা পরিচালক হন।[৩] তিনি কলেজের কার্যনির্বাহী পরিষদে ছিলেন এবং ১৯২৪ সালে প্রদত্ত অন্তর্ভুক্তির সনদের খসড়া তৈরির দায়িত্বে মূলত তিনিই ছিলেন।[৪] ১৯২১ সালের ১১ই নভেম্বর তিনি রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন।[৫] ফ্রান্সেসকে ১৯৪২ সালে গার্টনের সাম্মানিক ফেলো করা হয়।[৩]
ফ্রান্সেস ১৯০৭ সালে ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে এমএ ডিগ্রি লাভ করেন (কারণ তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মহিলাদের ডিগ্রি নেওয়ার অনুমতি ছিল না)। পরে ১৯২৬ সালে তিনি কেমব্রিজ থেকে এমএ ডিগ্রি পান।[৩]
পরবর্তী জীবন ও মৃত্যু
[সম্পাদনা]ফ্রান্সেস ১৯৩৬ সালে অবসর গ্রহণ ক'রে সাউদাম্পটনে চলে আসেন। তিনি ১৯৬৫ সালের ৩০শে মার্চ শেডফিল্ডের একটি নার্সিং হোমে মারা যান।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 Davis, A.E.L.। "Cave, (Frances) Evelyn Cave-Browne- (1876–1965), mathematician"। অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। ডিওআই:10.1093/ref:odnb/61586।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য); উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটারs রয়েছে:|HIDE_PARAMETER15=,|HIDE_PARAMETER13=,|HIDE_PARAMETER21=,|HIDE_PARAMETER30=,|HIDE_PARAMETER14=,|HIDE_PARAMETER17=,|HIDE_PARAMETER32=,|HIDE_PARAMETER16=,|HIDE_PARAMETER25=,|HIDE_PARAMETER24=,|HIDE_PARAMETER9=,|HIDE_PARAMETER3=,|HIDE_PARAMETER4=,|HIDE_PARAMETER2=,|HIDE_PARAMETER28=,|HIDE_PARAMETER18=,|HIDE_PARAMETER20=,|HIDE_PARAMETER5=,|HIDE_PARAMETER19=,|HIDE_PARAMETER10=,|HIDE_PARAMETER33=,|HIDE_PARAMETER31=,|HIDE_PARAMETER29=,|HIDE_PARAMETER11=,|HIDE_PARAMETER26=,|HIDE_PARAMETER8=,|HIDE_PARAMETER7=,|HIDE_PARAMETER23=,|HIDE_PARAMETER27=, এবং|HIDE_PARAMETER12=(সাহায্য) (সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন।) - ↑ David Alan Grier, When Computers Were Human, Princeton University Press, 2005, pp. 111–112
- 1 2 3 4 5 Beery, Janet L.; Greenwald, Sarah J. (২০১৭)। Women in Mathematics: Celebrating the Centennial of the Mathematical Association of America (ইংরেজি ভাষায়)। Springer। আইএসবিএন ৯৭৮৩৩১৯৬৬৬৯৪৫।
- 1 2 "Miss F. E. Cave-Browne-Cave"। The Times। ২ এপ্রিল ১৯৬৫। পৃ. ১৮।
- ↑ "1921MNRAS..82....1. Page 1"। Monthly Notices of the Royal Astronomical Society। ৮২: ১। ১৯২১। ডিওআই:10.1093/mnras/82.1.1।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- গার্টন কলেজ লাইব্রেরির কাগজপত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুন ২০২৪ তারিখে