বিষয়বস্তুতে চলুন

ফ্রঁসোয়া বাইরু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রঁসোয়া বাইরু
François Bayrou
২০২৫ সালে বাইরু
ফ্রান্সের প্রধানমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ই ডিসেম্বর ২০২৪
রাষ্ট্রপতিএমানুয়েল মাক্রোঁ
পূর্বসূরীমিশেল বার্নিয়ে
ন্যায়বিচারমন্ত্রী
কাজের মেয়াদ
১৭ই মে ২০১৭ – ১৯শে জুন ২০১৭
প্রধানমন্ত্রীএদোয়ার ফিলিপ
পূর্বসূরীজঁ-জাক উরভোয়া
উত্তরসূরীনিকোল বেলুবে
জাতীয় শিক্ষামন্ত্রী
কাজের মেয়াদ
২৯শে মার্চ ১৯৯৩ – ৪ঠা জুন ১৯৯৭
প্রধানমন্ত্রীএদোয়ার বালাদ্যুর
আল্যাঁ জ্যুপে
পূর্বসূরীজাক লঁগ
উত্তরসূরীক্লোদ আল্যাগ্র
পো, পিরেনেজ-আতলঁতিকের মেয়র
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ঠা এপ্রিল ২০১৪
পূর্বসূরীমার্তিন লিনিয়্যার-কাসু
গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২রা ডিসেম্বর ২০০৭
পূর্বসূরীপদ প্রতিষ্ঠিত
ইউরোপীয় গণতান্ত্রিক দলের সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ই জুলাই ২০০৪
পূর্বসূরীপদ প্রতিষ্ঠিত
ফরাসি গণতন্ত্র সংঘের সভাপতি
কাজের মেয়াদ
২৫শে ফেব্রুয়ারি ১৯৯৮ – ৩০শে নভেম্বর ২০০৭
পূর্বসূরীফ্রঁসোয়া লেওতার
উত্তরসূরীপদ প্রতিষ্ঠিত
সংসদীয় দফতরসমূহ
জাতীয় আইনসভা সদস্য, পিরেনেজ-আতলঁতিকের ২য় নির্বাচনী এলাকা
কাজের মেয়াদ
১৯শে জুন ২০০২ – ১৯শে জুন ২০১২
পূর্বসূরীপিয়ের মঁজ্যুক
উত্তরসূরীনাতালি শাবান
কাজের মেয়াদ
১২ই জুন ১৯৯৭ – ২১শে ডিসেম্বর ১৯৯৯
পূর্বসূরীপিয়ের লাগুইওঁ
উত্তরসূরীপিয়ের মঁজ্যুক
কাজের মেয়াদ
২রা এপ্রিল ১৯৮৬ – ১লা মে ১৯৯৩
পূর্বসূরীসংখ্যাগরিষ্ঠ ভোট
উত্তরসূরীপিয়ের লাগুইওঁ
ইউরোপীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০শে জুলাই ১৯৯৯ – ২০শে জুন ২০০২
নির্বাচনী এলাকাফ্রান্স
স্থানীয় দফতরসমূহ
সভাপতি, পিরেনেজ-আতলঁতিক বিভাগীয় পরিষদ
কাজের মেয়াদ
২রা এপ্রিল ১৯৯২ – ২৩শে মার্চ ২০০১
পূর্বসূরীঅঁরি গ্র‍্যনে
উত্তরসূরীজঁ-জাক লাস্যার
পিরেনেজ-আতলঁতিক বিভাগীয় পরিষদ সদস্য
কাজের মেয়াদ
২৬শে মার্চ ১৯৮২ – ২১শে মার্চ ২০০৮
পূর্বসূরীইভ উরিঅ্যতা
উত্তরসূরীঅঁদ্রে আরিব
নির্বাচনী এলাকাপো-স্যুদ অঞ্চল
ব্যক্তিগত বিবরণ
জন্মফ্রঁসোয়া র‍্যনে জঁ লুসিয়্যাঁ বাইরু
(1951-05-25) ২৫ মে ১৯৫১ (বয়স ৭৫)
বর্দ্যার, ফ্রান্স
রাজনৈতিক দলগআ (২০০৭ থেকে)
অন্যান্য
রাজনৈতিক দল
গকে (১৯৭৬ অবধি)
সাগকে (১৯৭৬–১৯৯৫)
গব (১৯৯৫–১৯৯৮)
ফগস (১৯৭৮–২০০৭)
দাম্পত্য সঙ্গীএলিজাবেৎ পের্লঁ (বি. ১৯৭১)
সন্তান৬
বাসস্থানওতেল মাতিনিওঁ, পারি
প্রাক্তন শিক্ষার্থীবর্দো মঁতেইন বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর
ওয়েবসাইটদাপ্তরিক জালস্থল

ফ্রঁসোয়া র‍্যনে জঁ লুসিয়্যাঁ বাইরু (ফরাসি: François René Jean Lucien Bayrou, উচ্চারণ [fʁɑ̃swa bajʁu]; জন্ম: ২৫শে মে ১৯৫১) একজন ফরাসি রাজনীতিক, যিনি ডিসেম্বর ২০২৪ সাল থেকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪ সাল থেকে ইউরোপীয় গণতান্ত্রিক দল (অ্যদেপে) এবং ২০০৭ সাল থেকে গণতান্ত্রিক আন্দোলন (মোদেম) দলের সভাপতিত্ব করেছেন। তিনি একজন মধ্যপন্থী রাজনীতিক এবং ২০০২, ২০০৭ ও ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ছিলেন।

১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি পরপর তিনটি সরকারের অধীনে জাতীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ থেকে ২০১২ সাল পর্যন্ত কিছু সংক্ষিপ্ত বিরতি ছাড়া পিরেনেজ-আতলঁতিক এলাকার জাতীয় পরিষদের সদস্য ছিলেন এবং ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ইউরোপীয় সংসদ সদস্য (এমইপি) ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে পো শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ধারণা করা হচ্ছিল যে, বাইরু ২০১৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন, কিন্তু তিনি প্রার্থী না হয়ে এমানুয়েল মাক্রোঁকে সমর্থন জানান। নির্বাচনে জয়ের পর মাক্রোঁ তাঁকে এদোয়ার ফিলিপের নেতৃত্বাধীন সরকারে ন্যায়বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ২১শে জুন ২০১৭ তারিখে মোদেম দলের সংসদীয় সহকারীদের কথিত প্রতারণামূলক নিয়োগের অভিযোগে শুরু হওয়া তদন্তের পরিপ্রেক্ষিতে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০২৪ সালে তিনি এসব অভিযোগ থেকে মুক্তি পান।

১৩ই ডিসেম্বর ২০২৪ তারিখে মিশেল বার্নিয়ের সরকার অনাস্থা ভোটে পরাজিত হওয়ার পর এমানুয়েল মাক্রোঁ তাঁকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।[১]

পাদটীকা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Job Facing France's New PM François Bayrou is Imposing at Best"। Sky News।