ফেলিক্স চিসেকেদি
ফেলিক্স চিসেকেদি | |
|---|---|
| Félix Tshisekedi | |
২০২১ সালে চিসেকেদি | |
| ৫ম গণতান্ত্রিক গণরাষ্ট্র কঙ্গোর রাষ্ট্রপতি | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৪শে জানুয়ারি ২০১৯ | |
| প্রধানমন্ত্রী | ব্র্যুনো চিবালা সিলভেস্ত্র ইলুঙ্গা সামা লুকোন্দে কিয়েঙ্গে জ্যুদিৎ সুমিনওয়া |
| পূর্বসূরী | যোসেফ কাবিলা |
| গণতন্ত্র ও সামাজিক প্রগতি সংঘের নেতা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ৩১শে মার্চ ২০১৮ | |
| পূর্বসূরী | এতিয়েন চিসেকেদি |
| আফ্রিকান সংঘের সভাপতি | |
| কাজের মেয়াদ ৬ই ফেব্রুয়ারি ২০২১ – ৫ই ফেব্রুয়ারি ২০২২ | |
| পূর্বসূরী | সিরিল রামাফোসা |
| উত্তরসূরী | মাকি সাল |
| দক্ষিণাঞ্চলীয় আফ্রিকান উন্নয়ন সম্প্রদায়ের সভাপতি | |
| কাজের মেয়াদ ১৭ই আগস্ট ২০২২ – ১৭ই আগস্ট ২০২৩ | |
| পূর্বসূরী | ফিলিপ ন্যুসি |
| উত্তরসূরী | জোয়াঁওঁ লওরেঁসু |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৩ জুন ১৯৬৩ লেওপলভিল, কঙ্গো–লেওপলভিল |
| রাজনৈতিক দল | গণতন্ত্র ও সামাজিক প্রগতি সংঘ |
| দাম্পত্য সঙ্গী | দ্যনিজ নিয়াকের্যু চিসেকেদি |
| পিতা | এতিয়েন চিসেকেদি |
| ওয়েবসাইট | https://presidence.cd |
ফেলিক্স অঁতোয়ান চিসেকেদি চিলোম্বো (ফরাসি: Félix Antoine Tshisekedi Tshilombo,[১] ফরাসি উচ্চারণ: [feliks ɑ̃twan tʃisekedi tʃilombo]; জন্ম: ১৩ই জুন ১৯৬৩)[২] একজন কঙ্গোলীয় রাজনীতিবিদ, যিনি ২০১৯ সাল থেকে গণতান্ত্রিক গণরাষ্ট্র কঙ্গোর (ডিআরসি) পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩]
তিনি উ্যনিওঁ পুর লা দেমোক্রাসি এ ল্য প্রগ্রে সোসিয়াল (উ্যদেপেএস) অর্থাৎ গণতন্ত্র ও সামাজিক প্রগতি সংঘ নামক ডিআরসির প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দলের নেতা ছিলেন, যেখানে তিনি তাঁর প্রয়াত পিতা এতিয়েন চিসেকেদির উত্তরসূরি হন।[৪] এতিয়েন চিসেকেদি ছিলেন জাইরের তিনবারের প্রধানমন্ত্রী এবং মোবুতু সেসে সেকোর শাসনামলে একজন প্রধান বিরোধী নেতা। চিসেকেদি ২০১৮ সালের ডিসেম্বরের সাধারণ নির্বাচনে উ্যদেপেএস দলের সভাপতি পদপ্রার্থী ছিলেন এবং বিতর্কিত পরিস্থিতিতে নির্বাচিত হন। একাধিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ও বিরোধী দলগুলো অনিয়মের অভিযোগ তুললেও কঙ্গোর সাংবিধানিক আদালত তাঁর বিজয় বহাল রাখে, যদিও প্রতিদ্বন্দ্বী মার্ত্যাঁ ফাইয়ুলু ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন। তবে অনেকের মতে, চিসেকেদি পূর্ববর্তী রাষ্ট্রপতি যোসেফ কাবিলার সঙ্গে গোপন চুক্তি করেছিলেন। এই নির্বাচনটি ১৯৬০ সালে বেলজিয়াম থেকে স্বাধীনতা লাভের পর কঙ্গোর প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হিসেবে বিবেচিত হয়।
তবে কাবিলা-ঘনিষ্ঠ “ফ্রঁ কমাঁ পুর ল্য কঁগো” (এফসেসে) জোট সংসদ ও প্রাদেশিক গভর্নর পদের নিয়ন্ত্রণ ধরে রাখায়, চিসেকেদির শাসনক্ষমতা ও নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা তাঁর প্রথম ছয় মাসে সীমিত ছিল। তিনি রাজনৈতিক সহযোগী ও অভিজ্ঞ নেতা ভিতাল কামেরহেকে তাঁর দফতরপ্রধান হিসেবে নিয়োগ দেন, যদিও শুরুতে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে চেয়েছিলেন, কিন্তু সংসদীয় সমর্থন না থাকায় তা সম্ভব হয়নি।[৫] ২০১৯ সালের মে মাসে তিনি সংসদের কাবিলা-ঘনিষ্ঠ সংখ্যাগরিষ্ঠের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছোন, যার ফলে সিলভেস্ত্র ইলুঙ্গাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।[৬] ২০১৯ সালের ২৭ জুলাই চিসেকেদি ও সংসদের মধ্যে দীর্ঘ আলোচনার পর নতুন মন্ত্রিসভা গঠনে চূড়ান্ত সমঝোতা হয়।[৭]
২০২৪ সালের ১৯ মে, রাষ্ট্রপতি চিসেকেদির বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয়, যার নেতৃত্বে ছিলেন বিরোধীদলীয় রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান মালাঙ্গাসহ কয়েকজন। এই অভ্যুত্থানচেষ্টায় ছ’জন নিহত হয়, যাদের মধ্যে মালাঙ্গাও ছিলেন।[৮]
পাদটীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Félix Tshisekedi investi candidat du parti historique d'opposition UDPS en RDC" (ফরাসি ভাষায়)। Voice of America। ৩১ মার্চ ২০১৮। ৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮।
- ↑ Boisselet, Pierre (১৫ জুন ২০১৭)। "RDC : Félix Tshisekedi, au nom du père"। Jeune Afrique (ফরাসি ভাষায়)। ৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৮।
- ↑ "RDC : Félix Tshisekedi s'installe dans le bureau présidentiel"। JeuneAfrique.com (ফরাসি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০১৯। ৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
- ↑ Clowes, William (২৫ মে ২০১৮)। "Congo Opposition Leaders Mull Unity Candidate for Delayed Vote"। Bloomberg News। ৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮।
- ↑ "DRC president Tshisekedi names coalition ally as Chief of Staff"। Africanews। ২৯ জানুয়ারি ২০১৯। ২৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯।
- ↑ Experienced technocrat to head government of the Democratic Republic of Congo ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ অক্টোবর ২০২১ তারিখে. Deutsche Welle, 21 May 2019
- ↑ DR Congo rivals forge government pact 7 months after polls ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখে. News24, 27 July 2019
- ↑ "Six killed in a 'foiled coup' in Congo, the army says"। Associated Press (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০২৪। ২০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪।