ফেরদিনান দল
২০২৪ সালে দল | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১৭ জুলাই ১৯৯৮[১] অসলো, নরওয়ে |
| উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ফ্রিস্টাইল স্কিইং |
| বিভাগ | বিগ এয়ার, স্লোপস্টাইল |
ফেরদিনান দল (নরওয়েজীয়: Ferdinand Dahl, নরওয়েজীয় উচ্চারণ: [ˈfeːr.dɪ.nɑn ˈdɔːl]; জন্ম: ১৭ জুলাই ১৯৯৮) হলেন একজন নরওয়েজীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের বিগ এয়ার এবং স্লোপস্টাইল বিভাগে নরওয়ের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।
দল নরওয়ের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফেরদিনান দল ১৯৯৮ সালের ১৭ই জুলাই তারিখে নরওয়ের অসলোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]দল নরওয়ের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের বিগ এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[২] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ১৫০.০০ পয়েন্ট করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[৩]
অন্যদিকে তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের স্লোপস্টাইল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।[৪] উক্ত প্রতিযোগিতাটির বাছাইপর্বের দুই রান শেষে তাকে সর্বোচ্চ ৬৭.৬১ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Big Air – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের বিগ এয়ার – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২১২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Big Air – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের বিগ এয়ার – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২১৩-২১৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Slopestyle – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Slopestyle – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮৮-১৮৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (ফ্রিস্টাইল) ফেরদিনান দল (ইংরেজি)
- অলিম্পিকস.কমে ফেরদিনান দল (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ফেরদিনান দল (ইংরেজি)