ফেব্রুয়ারি বিপ্লব
| ফেব্রুয়ারি বিপ্লব | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| রুশ বিপ্লব ও ১৯১৭ থেকে ১৯২৩ সালের বিপ্লবসমূহের অংশ | |||||||
১৯১৭ সালের মার্চে পেট্রোগ্রাদে বিক্ষোভ | |||||||
| |||||||
| বিবাদমান পক্ষ | |||||||
|
| ||||||
| সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
| |||||||
| শক্তি | |||||||
| পেট্রোগ্রাদ পুলিশ: ৩,৫০০ | অজানা | ||||||
| হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
| পেট্রোগ্রাদে ১,৪৪৩ জন নিহত[১] | |||||||
ফেব্রুয়ারি বিপ্লব (রুশ: Февральская революция), যা সোভিয়েত ইতিহাসচর্চায় ফেব্রুয়ারির পুঁজিবাদী গণতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত ছিল।[ক] এবং কখনও কখনও একে ‘মার্চ বিপ্লব’ কিংবা ফেব্রুয়ারি অভ্যুত্থান নামেও ডাকা হয়।[৩][৪][খ] এটি ছিল ১৯১৭ সালে রাশিয়ায় ঘটে যাওয়া দুটি বিপ্লবের প্রথমটি।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]যদিও এই ঘটনা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে মার্চ মাসে ঘটেছিল, তবু একে সাধারণভাবে "ফেব্রুয়ারি বিপ্লব" নামে ডাকা হয়, কারণ সে সময় রাশিয়া এখনকার মতো গ্রেগরিয়ান নয়, জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত। তবে সোভিয়েত ইউনিয়ন যখন পরবর্তীতে ক্যালেন্ডার সংস্কার করে, তখন কখনো কখনো এই ঘটনাকে "মার্চ বিপ্লব" নামেও উল্লেখ করা হয়।[৫][৬][৭]
কারণসমূহ
[সম্পাদনা]ফেব্রুয়ারি বিপ্লবের পেছনে একাধিক কারণ কাজ করেছিল—কিছু ছিল তাৎক্ষণিক, আবার কিছু ছিল দীর্ঘমেয়াদি। তবে এই বিপ্লবের প্রধান কারণগুলো নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। উদারপন্থী ইতিহাসবিদরা মনে করেন, যুদ্ধের কারণে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেটাই মূল ভূমিকা রেখেছে। অন্যদিকে মার্ক্সবাদীরা মনে করেন, এই পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল—সমাজ কাঠামোর ভেতরে থেকেই বিপ্লবের বীজ জন্ম নিয়েছিল।[৮] অ্যালেকজান্ডার রাবিনোভিচ সংক্ষেপে তুলে ধরেছেন ফেব্রুয়ারি বিপ্লবের প্রধান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি কারণগুলো:
- "ফেব্রুয়ারি ১৯১৭-এর বিপ্লব আসলে যুদ্ধের আগেই শুরু হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, প্রযুক্তিগত পশ্চাৎপদতা এবং সমাজের গভীর বিভাজনের ফল। এর সঙ্গে যোগ হয় যুদ্ধ পরিচালনায় চরম অব্যবস্থাপনা, একের পর এক সামরিক পরাজয়, দেশের ভেতরে অর্থনৈতিক বিপর্যয় এবং রাজপরিবারকে ঘিরে নানা কেলেঙ্কারির ঘটনা"[৯]
দীর্ঘমেয়াদী কারণ
[সম্পাদনা]যদিও ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে, এর শিকড় ছিল আরও অনেক গভীরে। এর পেছনের মূল কারণগুলোর মধ্যে ছিল—সারা উনবিংশ ও বিংশ শতকের শুরুজুড়ে রাশিয়ার সাম্রাজ্যবাদী সরকার তার পুরনো ও অপ্রচলিত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা সংস্কার করতে ব্যর্থ হওয়া। সেই সঙ্গে তারা চেষ্টা করেছিল একনায়কতান্ত্রিক শাসকের প্রতি জনগণের অন্ধ আনুগত্য বজায় রাখতে। ঐতিহাসিক রিচার্ড পাইপসের কথায়, “পুঁজিবাদ আর একনায়কতন্ত্রের মধ্যে যে মৌলিক অসামঞ্জস্য ছিল, তা যে কেউ বুঝতে পারত, যে এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করত।”[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Figes, Orlando (১৯৯৬)। A People's Tragedy: The Russian Revolution, 1891-1924। Pimlico। পৃ. ৩২১। আইএসবিএন ৯৭৮-০-৭১২৬-৭৩২৭-৩।
- ↑ Aluf, I. A. (১৯৭৯)। "February Bourgeois Democratic Revolution of 1917"। The Great Soviet Encyclopedia (3rd সংস্করণ)। The Gale Group, Inc.।
- ↑ Miltatuli 2017, পৃ. 187।
- ↑ Borisyuk 2023, পৃ. 111।
- ↑ "Russian Revolution – Causes, Timeline & Definition"। www.history.com। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০।
- ↑ "Russian Revolution | Definition, Causes, Summary, History, & Facts"। Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০।
- ↑ Bunyan ও Fisher 1934, পৃ. 385।
- ↑ Acton 1990, পৃ. 107–108।
- ↑ Rabinowitch 2008, পৃ. 1।
- ↑ Pipes 2008, পৃ. 18।
- ↑ রুশ: Февральская буржуазно-демократическая революция, রুশ উচ্চারণ: [fʲɪˈvralʲskəjə bʊrʐʊˈaznə dʲɪməkrɐˈtʲitɕɪskəjə rʲɪvɐˈlʲutsɨjə][২]
- ↑ The revolution occurred in March according to the Western calendar, and in February according to the calendar Russia was using at the time.
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি