ফুমিয়া সাইতো
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১ ডিসেম্বর ২০০৪[১] হাশিমা, জাপান |
| ক্রীড়া | |
| দেশ | জাপান |
| ক্রীড়া | তীরন্দাজী |
| বিভাগ | বাঁকানো |
ফুমিয়া সাইতো (জন্ম: ১ ডিসেম্বর ২০০৪) হলেন একজন জাপানি তীরন্দাজ, যিনি জাপানের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
সাইতো জাপানের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফুমিয়া সাইতো ২০০৪ সালের ১লা ডিসেম্বর তারিখে জাপানের হাশিমায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]সাইতো জাপানের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ২৮টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৫০ পয়েন্ট নিয়ে তিনি ৪৯তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ১৬তম স্থান অধিকারী মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের নিকোলাস দি'আমোরের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–৪ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর ৩২ জনের পর্বে মার্কুস ভিনিসিউস দি'আলমেইদার কাছে ৭–১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
এছাড়াও তিনি তাকাহারু ফুরুকাওয়া এবং জুনিয়া নাকানিশির সাথে জাপানি দল হিসেবে পুরুষদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৮৩টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৯৭২ পয়েন্ট নিয়ে ৮ম স্থান অধিকার করেছিল।[৭] অতঃপর প্রাথমিক পর্বে তারা মেক্সিকোকে ৫–১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীকালে কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ৬–০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- 1 2 "SAITO Fumiya" [ফুমিয়া সাইতো]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=এর জন্য|archive-url=প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Brackets – Elimination Rounds" [পুরুষদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Final Ranking" [পুরুষদের ব্যক্তিগত – চূড়ান্ত অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Start List" [পুরুষদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Ranking Round – Results" [পুরুষদের দলগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Results Bracket" [পুরুষদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Standings" [পুরুষদের দলগত – অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড আর্চারিতে ফুমিয়া সাইতো (ইংরেজি)
- অলিম্পিকস.কমে ফুমিয়া সাইতো (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ফুমিয়া সাইতো (ইংরেজি)