বিষয়বস্তুতে চলুন

ফিলোমিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিলোমিনা
জন্ম১৯২৬ (1926)
মৃত্যু২ জানুয়ারি ২০০৬(2006-01-02) (বয়স ৭৯–৮০)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬৪–২০০৩
দাম্পত্য সঙ্গীঅ্যান্টনি (বি. ১৯৫৬; মৃ. ১৯৫৯)
সন্তান

ফিলোমিনা (১৯২৬ - ২ জানুয়ারী ২০০৬) ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত মালায়ালাম চলচ্চিত্র জগতে তার অভিনয়ের জন্য পরিচিত। তিনি তার অভিনয় জীবনে ৭৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি মূলত চলচ্চিত্রে মা এবং মাতৃস্থানীয়া মহিলার ভূমিকা পালন করেছেন এবং কৌতুকপূর্ণ চরিত্রেও অভিনয় করেছিলেন।[] তিনি প্রথম নাট্যমঞ্চে অভিনয় করতে শুরু করেন। পরে এই মঞ্চ অভিজ্ঞতা তাকে তার প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ এনে দেয়।[] ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত গডফাদার ছবিতে অনপ্পারা আছাম্মার চরিত্রটিতে তিনি অভিনয় করেছিলেন যা মালায়ালম সিনেমার সর্বকালের সবচেয়ে শক্তিশালী চরিত্রগুলির মধ্যে একটি হিসেবে স্বীকৃত।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ফিলোমিনা ১৯২৬ সালে ত্রিশুরের মুল্লুরকারায় দেবাসিয়া এবং মরিয়মের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ভালাপাদ জিভিএইচএস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন।

যখন তার বয়স ১২ তার বাবা মারা যান। সে গির্জার গায়কদলের গান গাইত। বাবা মারা গেলে ফিলোমিনা জীবিকা নির্বাহের জন্য নাটকের জন্য গান গাওয়া শুরু করেন। পরে তিনি নাটকে অভিনয় শুরু করেন এবং তারপর চলচ্চিত্রে চলে আসেন।[]

তিনি ১৯৫৬ সালে একজন নাট্য শিল্পী অ্যান্টনিকে বিয়ে করেন, কিন্তু তার একমাত্র ছেলে জোসেফ যখন তিন বছর বয়সী তখন তিনি তার স্বামীকে হারান।

অভিনয় জীবন

[সম্পাদনা]

ফিলোমিনা ১৯৭০ সালে থুরাক্কাথাভাথিল এবং ওলাভুম থেরাভুম চলচ্চিত্রে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর বিভাগে রাষ্ট্রীয় পুরস্কার জিতেছিলেন। ১৯৮৭ সালে, তিনি থানিয়াবর্তনম চলচ্চিত্রে তার ভূমিকার জন্য দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়েছিলেন।[]

অভিনয় থেকে স্বল্প বিরতির পর তিনি ভারতন এবং পদ্মরাজন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে ফিরে আসেন। অতঃপর তিনি চাট্টা, ইনলে, নজান গন্ধরবন, ভেঙ্কলাম, চুরাম, ভিয়েতনাম কলোনি, কুডুম্বাপুরাম, গডফাদার, উপ্পুকান্দম ব্রাদার্স, থালায়না মন্থরাম এবং কাক্কোথিক্কাভিলে আপ্পোপ্পান থাদিকালের মতো বিবিধ চলচ্চিত্রে তার কালজয়ী অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন।

ফিলোমিনা কোচিতে একটি ছোট, সুসজ্জিত অ্যাপার্টমেন্টে থাকছিলেন। পরে তিনি চেন্নাইতে ছেলের বাড়িতে চলে আসেন। তিনি দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগী ছিলেন এবং ২০০৫ সালে স্ট্রোকে আক্রান্ত হন।২০০৬ সালের ২ জানুয়ারী ৭৯ বছর বয়সে ডায়াবেটিসজনিত সমস্যার কারণে চেন্নাইতে তার ছেলে জোসেফের বাসভবনে তার মৃত্যু হয়।

পুরস্কার

[সম্পাদনা]

কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার :

  • সেরা সহ অভিনেত্রী - ১৯৭০ - থুরক্কাথা ভাথিল, ওলাভুম থেরাভুম
  • সেরা সহ অভিনেত্রী - ১৯৮৭- থানিয়াবর্থানম

কেরালা চলচ্চিত্র সমালোচক পুরস্কার :

  • সেরা সহ অভিনেত্রী - ১৯৯১ - গডফাদার []

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

১৯৬০ এর দশক

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৬৪ কুট্টিকুপ্পায়াম কুঞ্জিপথুম্মা
কল্যাণার ছবি চেচাম্মা
আকরিক ভূমি আকরিক রক্তম
আদিকিরণঙ্গল আন্নাম্মা
১৯৬৫ থাঙ্কুদম কুঞ্জাথুম্মা
কেমিন
সুবাইদা রাজিয়া
কাট্টুপুক্কাল থাইয়াম্মা
১৯৬৬ কালিথোজান ভেনুর মা
পাট্টুথুওয়ালা মালি
আনারকলি আনারকলির মা
কল্যাণরাত্র্রিয়িল মাধবিয়াম্মা
থিলোথামা বসুন্ধরা
মানিক্যকোত্তরাম
১৯৬৭ ইরুটিন্টে আথমাভু মীনাক্ষীয়াম্মা

১৯৯০ এর দশক

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৯০ থালায়ানা মন্ত্রম্ পারুয়াম্মায়ি
শংকরনকুট্টিক্কু পেন্নু ভেনাম
চোধ্যাম
চ্যাম্পিয়ন থমাস
পুরাপ্পাডু
ইন্নালে রাহেলাম্মা
ঈ থানুথা ভেলুপ্পান কালাথু স্বামিনী
কালিক্কালাম জনকিয়াম্মা
ড. পশুপতি কুঞ্জুলক্ষ্মী
গজকেসরিয়োগাম ফিলিপোসের মা
ইন হরিহর নগর মায়ার দাদী
কৌতুক বার্তকাল রোজমেরির দাদী
মালয়োগম মেরি
ওরুক্কাম পরমুর মা
সস্নেহম ঈনাশুর মা
ক্ষনক্কথু গৃহকর্মী
পাভাক্কুথু নার্স
বিদ্যারম্ভম মাধবী
১৯৯১ আকাশ কোট্টায়িলে সুলতান পাপির বোন
ইন্নাথে প্রোগ্রাম ভার্গবিকুট্টি আম্মা
মিমিক্স প্যারেড থান্ডাম্মা
এঝুন্নাল্লাথু গৃহমালিক
কানকেট্টু শ্রীদেবীর দাদী
কালারি জনকী ভালিয়াম্মা
আমিনা টেইলার্স খাদিজা
গড ফাদার আনাপ্পারা আচাম্মা
মুক্কিলা রাজ্যাথু উন্মাদ মহিলা
সুন্দরী কাক্কা মারিয়া
ন্জান গান্ধার্ভান ভামার দাদী
প্যারালাল কলেজ রাহেলাম্মা
পুক্কালাম বরাভাই অক্কাম্মা
সৌহৃদম কাথরিনা
উল্লাদাক্কাম হাসপাতালের সহকারী
আঙ্কেল বুন গ্লোরিয়া থেরাথি
এন্নুম নানমক্কাল ড. অনিরুদ্ধনের মা
১৯৯২ ভাল্ক্কান্ডি
ভিয়েতনাম কলোনি সুহরা বাই
কাসারগোড় খাদর ভাই থান্ডাম্মা
এন্তে পন্নু থামপুরান মীরাভাই
কুনুক্কিট্টা কোজি ইন্দুর দাদী
মাই ডিয়ার মুথাচ্চান কুঞ্জাম্মা
ওরু কচু ভূমিকুলুক্কাম রবির দাদী
পোন্নারাম থোত্তাথ রাজাবু নানি থল্লা
স্নেহসাগরম জোসেকুট্টির মা
নীলাকুরুক্কান কুঞ্জানাম্মা
কংগ্র্যাচুলেশনস মিস অনীতা মেনন কল্যাণীয়াম্মা
১৯৯৩ স্ত্রীধনম বনজার দাদী
বর্ধক্য পুরাণম ওদনাভাট্টম ওমানা
কুলপতি ভেল্লাচি
কৌশলম মারিয়া
ভাগ্যবান জানু
প্রবচকান বালুর দাদী
ভেঙ্কলম দাদী
ও' ফ্যাবি মেরি
উপুক্কান্দম ব্রাদার্স কুঞ্জানাম্মা
চেঙ্কোল মুথাসি আর্কাইভ ফুটেজ 'কিরীডম' থেকে
১৯৯৪ কাদালক্কাক্কা
বৃদ্ধানমারে সুক্সিক্কুকা মার্গারেট
ভার্যা হারির দাদী
কাদাল মার্থা
মানাথে কোট্টারাম দিলীপের মা
বর্ধক্য পুরাণম ওথানাভাট্টম ওমানা
চকোরাম আম্মিনীয়াম্মা
কাম্বোলাম আলফন্সা
নন্দিনী ওপ্পোল আম্মিনিকুট্টি আম্মা
মূন্নাম লোক পাত্তালম মুথাসি
পিদাক্কোজি কুভুন্না নূত্তান্দু মরিয়াম্মা
১৯৯৫ অভিত্তম থিরুনাল আরোগ্য শ্রীমান কৌশল্যার মা
কীর্থনাম আম্মাচি
থুম্বোলি কদাপ্পুরম চঞ্চম্মা
কল্যাণজি আনন্দজি চেট্টাথি
সমুদায়ম আন্নাম্মা
কুস্রুথিকাটু ত্রিসার শাশুড়ি
১৯৯৬ অরমানা ভিডুম আঞ্জুরেক্কারুম রাজাপ্পানের মা
কাভাডাম
এপ্রিল ১৯ জয়প্রকাশের আত্মীয়
আয়িরাম নাভুল্লা অনন্তন
এক্সকিউজ মি এটু কলেজিলা মরিয়াম্মা
কিরীদমিল্লাথা রাজাক্কানমার সারাম্মা
মালয়ালমাসাম চিঙ্গম ওন্নিনু আন্টি
বানারাসেনা নারায়ণী
১৯৯৭ মন্ত্র মোতিরম জোসের মা
চুরাম থাল্লা
বংশম রাহেল
অডুক্কালা রহস্যম অঙ্গাডি পাত্তু জোসের দাদী
১৯৯৮ আচাম্মাকুট্টিয়ুদে আচায়ান অ্যান্থনির মা
কুস্রুথি কুরুপ্পু নূরজাহানের উম্মা
আম্মা আম্মাইয়িয়াম্মা নারায়ণী আম্মা
১৯৯৯ মিমিক্স ঘোস্ট
জেমস বন্ড আলিয়াম্মাচেদাথি
আমেরিকান আম্মাই নানি আম্মা
চার্লি চ্যাপলিন গৃহমালিক আন্টি
ভার্যা ভিড্টিল পরমসুখম ভার্গবি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ഫിലോമിന: കൃത്രിമത്വമില്ലാത്ത അഭിനയം | Webdunia Malayalam"। Malayalam.webdunia.com। ৩ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৬
  2. "Archive News"The Hindu। ৬ জানুয়ারি ২০০৬। ২৫ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৬
  3. "Breaking News, Kerala news, latest news, India, Kerala politics, sports, movies, celebrities, lifestyle, E-paper, Photos & Videos"। Manorama Online। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৬
  4. "A Complete Online Malayalam Cinema News Portal"। Cinidiary। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৬
  5. "Kerala News – Veteran Malayalam actress Philomina passes away"। Kerals.com। ৩ জানুয়ারি ২০০৬। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৬
  6. "Film Critics Award 1991"। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত YouTube এর মাধ্যমে।