ফিলিপ কোটলার
অবয়ব
ফিলিপ কোটলার | |
|---|---|
| জন্ম | ২৭ মে ১৯৩১ |
| জাতীয়তা | মার্কিন |
| পেশা | বিপণন অধ্যাপক এবং পরামর্শদাতা। |
| পরিচিতির কারণ | লেখক, পরামর্শক |
| স্বাক্ষর | |
ফিলিপ কোটলার (ইংরেজি: Philip Kotler), (জন্ম: ২৭ মে, ১৯৩১) শিকাগোতে জন্মগ্রহণকারী একজন মার্কিন বিপণন বিশেষজ্ঞ। তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট বই ছাড়াও আরও বিভিন্ন গ্রন্থের লেখক। তিনি এস.সি. জনসন এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কেলোগ স্কুল অফ ম্যানেজমেন্টের ডিস্টিংগুইশ প্রফেসর।[১]
বিশ্বব্যাপী করপোরেট জগতে ড. ফিলিপকে মার্কেটিং জনক হিসেবে সম্মান করা হয়। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশ প্রফেসর ড. ফিলিপ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ১২টি সম্মানসূচক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি লাভ করেন তিনি।[২]
১৯৯৮ সাল থেকেই প্রফেসর কোটলার বিশ্বের সেরা ৫০ জন ব্যবসায় ব্যক্তিত্বের মধ্যে অন্যতম।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Philip Kotler biography at Kellogg School of Management
- ↑ বিশ্বখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কোটলার ঢাকা আসছেন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, ঢাকা থেকে প্রকাশের তারিখ:৭ জুন ২০১১ খ্রিস্টাব্দ।
- ↑ কোটলার ‘বিজনেস কেস বুক’-এ স্থান করে নিচ্ছে শাহ সিমেন্ট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১১ তারিখে, ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১২ জুন ২০১১ খ্রিস্টাব্দ।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৩১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- আমেরিকান ব্যবসায় প্রবক্তা
- আমেরিকান ব্যবসায় লেখক
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- আমেরিকান অর্থনীতি লেখক
- ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থী
- ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন পুরুষ অ-কল্পকাহিনী লেখক