ফিদাই
| فدائي | |
ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত | |
| কথা | সাঈদ আল মুজায়েন, ১৯৬৫ |
|---|---|
| সঙ্গীত | আলী ইসমাইল, ১৯৬৫ |
| গ্রহণকাল | ১৯৯৬ |
| পূর্বসূরি | "মাওতিনি" |
| অডিও নমুনা | |
"ফিদাই" (আরবি: فدائي, প্রতিবর্ণীকৃত: Fida'i, অনুবাদ 'ফেদায়িন যোদ্ধা') ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত।[১][২][৩]
নাম
[সম্পাদনা]ফিদাই (আরবি: فدائي বহুবচন: فدائيون ফিদাʾইইয়ুন্ (প্রমিত) বা فدائيين ফিদাʾইয়িন্ (অনানুষ্ঠানিক), প্রায়শই ফেদায়িন বা ফেদাইন হিসাবে লেখা হয়) শব্দটির অর্থ "উৎসর্গ" বা "যে নিজেকে উৎসর্গ করে" (ফিদাʾইয়িন্ এর একটি আক্ষরিক অনুবাদ হতে পারে "শহিদ")। ফিলিস্তিনি ফেদায়িনরা হলো ফিলিস্তিনি জনগণের মধ্য থেকে আসা স্বাধীনতাকামী যোদ্ধা বা গেরিলা। বেশিরভাগ ফিলিস্তিনিরাই ফেদায়ীনদের "মুক্তিযোদ্ধা" বলে মনে করেন।
ইতিহাস
[সম্পাদনা]সঙ্গীতটি ১৯৯৬ সালে ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) কর্তৃক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল,[২] ১৯৮৮ সালের ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণার ৩১ নং অনুচ্ছেদের অধীনে "মাওতিনি"-কে প্রতিস্থাপন করে। গানটির গীতিকার সাঈদ আল মুজায়েন ওরফে ফাতা আল থাওরা ("বিপ্লবের বালক") এবং সুরকার মিশরীয় ওস্তাদ আলী ইসমাইল। এটি "ফিলিস্তিনি মুক্তির সঙ্গীত" হিসেবে পরিচিত ছিল।
গানের কথা ও অনুবাদ
[সম্পাদনা]| আরবি[৩] | বাংলা প্রতিলিপি | আধ্বব প্রতিবর্ণী[ক] | অনুবাদ |
|---|---|---|---|
فِدَائِي فِدَائِي فِدَائِي |
ফিদাʾই ফিদাʾই ফিদাʾই |
/fi.daː.ʔijj fi.daː.ʔijj fi.daː.ʔijj/ |
যোদ্ধা, যোদ্ধা, যোদ্ধা, |
টীকা
[সম্পাদনা]- ↑ উইকিপিডিয়া:বাংলা ভাষায় আরবি শব্দের প্রতিবর্ণীকরণ দেখুন
- 1 2 3 4 কখনো কখনো গাওয়া হয়
فِلَسْطِينُ دَارِي فِلَسْطِينُ نَارِي
ফিলাস্তিনু দারি ফিলাস্তিনু নারি
[fɪ.lɪs.tˤiː.nʊ dæː.riː fɪ.lɪs.tˤiː.nʊ nɑː.riː]
("ফিলিস্তিন আমার বাড়ি, ফিলিস্তিন আমার আগুন")।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বিশ্ব রাষ্ট্রনায়ক (২০০০)। "ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষ"। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬।
- 1 2 জাতীয় সঙ্গীত। "Palestine"। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬।
- 1 2 ফিলিস্তিনির পররাষ্ট্র মন্ত্রণালয়। "ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত"। ৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মোফা ফিলিস্তিন
- Himnuszok - জাতীয় সংঙ্গীত একটি কণ্ঠ্য সংস্করণ, "Himnusz" ওয়েবসাইট
- ফিলিস্তিন: ফিদাই – তথ্য ও গানের কথাসহ ফিলিস্তিনের জাতীয় সঙ্গীতের অডিও ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে