বিষয়বস্তুতে চলুন

ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা
Theatrical release poster
ইংরেজি: Furiosa: A Mad Max Saga
পরিচালকজর্জ মিলার
প্রযোজক
রচয়িতা
উৎসজর্জ মিলার কর্তৃক 
চরিত্রাবলি
শ্রেষ্ঠাংশে
সুরকারটম হল্কেনবোর্গ
চিত্রগ্রাহকসিমন ডুগান
সম্পাদক
  • ইলিয়ট ন্যাপম্যান
  • মার্গারেট সিক্সেল
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
মুক্তি
  • ১৫ মে ২০২৪ (2024-05-15) (কান)
  • ২৩ মে ২০২৪ (2024-05-23) (অস্ট্রেলিয়া)
  • ২৪ মে ২০২৪ (2024-05-24) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১৪৮ মিনিট[৩]
দেশ
  • অস্ট্রেলিয়া
  • মার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৬৮ মিলিয়ন[৪][৫]
আয়$১৭৪.৩ মিলিয়ন[৬][৭]

ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা (ইংরেজি: Furiosa: A Mad Max Saga) হল জর্জ মিলার পরিচালিত ২০২৪ সালের মহাপ্রলয়-পরবর্তী মারপিটধর্মী চলচ্চিত্র। এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নিকো ল্যাথুরিস ও মিলার। এটি ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজের পঞ্চম কিস্তি। এটি এই ফ্র্যাঞ্চাইজের অন্যান্য চলচ্চিত্রের মত ম্যাক্স রকাটান্‌স্কিকে কেন্দ্র করে নয়, বরং ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (২০১৫)-এর স্পিনঅফ পূর্ববর্তী পর্ব এবং ইম্পারেটর ফিউরিওসার উৎপত্তির গল্প। এতে আনিয়া টেইলর-জয় ও আলাইলা ব্রাউন নাম ভূমিকায় অভিনয় করেন। ফিউরি রোড-এর এক যুগ পূর্বে সেনানায়ক ডেমেন্টাস (ক্রিস হেমসওয়ার্থ) কর্তৃক অপহরণ থেকে শুরু করে ইম্পারেটর র‍্যাংকে পৌঁছানো পর্যন্ত ফিউরিওসার জীবনের ঘটনাবলি চিত্রিত হয়েছে। জন হাওয়ার্ড, নাথান জোন্স ও অ্যাঙ্গাস স্যাম্পসনসহ ফিউরি রোড চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী এতে তাদের পূর্বে অভিনীত চরিত্রে অভিনয় করেছেন।

২০২৪ সালের ১৫ই মে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়। এটি ২০২৪ সালের ২৩শে মে অস্ট্রেলিয়ায় ও পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে এবং একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করে। ন্যাশনাল বোর্ড অব রিভিউ চলচ্চিত্রটিকে ২০২৪ সালের সেরা দশ চলচ্চিত্রের একটি হিসেবে উল্লেখ করে, কিন্তু চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয়, যা ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের বিপরীতে ১৭৪.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[৮]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • আনিয়া টেইলর-জয় - ফিউরিওসা
  • ক্রিস হেমসওয়ার্থ - ডেমেন্টাস, বাইকার হোর্ডের উন্মাদ সেনানায়ক, যে ফিউরিওসাকে অপহরণ করে ও পরে গ্যাসটাউনের শাসক হয়
  • টম বার্ক - প্র্যাটোরিয়ান জ্যাক, সিটাডেলের প্রথম যুদ্ধযানের কমান্ডার
  • জর্জ শেভটসভ - দ্য হিস্ট্রি ম্যান, প্রাক-মহাপ্রলয়ের ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তিতে অভিজ্ঞ ব্যক্তি
  • ল্যাশি হিউম
    • ইমর্টান জো, সিটাডেলের সেনানায়ক ও বাইকার হোর্ডের শত্রু
    • রিজডেল পেল, ডিমেন্টাসের লেফটেন্যান্ট
  • জন হাওয়ার্ড - দ্য পিপল ইটার, জো'র উপদেষ্টা ও সামরিক কৌশলবিদ; ম্যাড ম্যাক্স: ফিউরি রোড-এ গ্যাসটাউনের শাসক
  • অ্যাঙ্গাস স্যাম্পসন - দ্য অর্গানিক মেকানিক, ডিমেন্টাসের ব্যক্তিগত চিকিৎসক
  • চার্লি ফ্রেজার - ম্যারি জ্যাবাসা, ফিউরিওসার মা ও ভুভালিনির অন্যতম সদস্য
  • এলসা প্যাটাকি
    • ভুলালিনি জেনারেল, ম্যারির সেকেন্ড-ইন-কমান্ড ও ভুভালিনির সদস্য
    • মিস্টার নর্টন, বাইকার হোর্ডে যোগ দেওয়া ব্যক্তি
  • নাথান জোন্স - রিক্টাস ইরেক্টাস, জো'র পেশীবহুল কিন্তু বুদ্ধিহীন পুত্র
  • জশ হেলম্যান - স্কটাস, জো'র মানসিক প্রতিবন্ধী পুত্র
  • ডেভিড ফিল্ড - টো জ্যাম
  • রাহেল রোমান - ভালচার
  • ডেভিড কলিন্স - স্মেগ
  • গোরান ডি ক্লেইট - দ্য অক্টোবস
  • সিজে ব্লুমফিল্ড - বিগ জিলি
  • ম্যাটিউস - ফ্যাং
  • ইয়ান রবার্টস - মিস্টার হার্লি
  • গাই স্পেন্স - মিস্টার ডেভিডসন
  • রব জোন্স - স্কুইন্ট
  • ক্লেরেন্স রায়ান - ব্ল্যাক থাম্ব
  • টিম বার্নস - হাঙ্গরি আইজ
  • টিম রজার্স - স্ন্যাপার
  • ফ্লোরেন্স মেজারা - স্যাড আইজ
  • কোয়াডেন বেইলস - ওয়ার পাপ
  • পিটার স্টিফেন্স - গ্যাসটাউনের গার্ডিয়ান
  • শন মিলিয়াস - একাকী যোদ্ধা
  • লি পেরি - দ্য বুলেট ফার্মার
  • ড্যানিয়েল ওয়েবার - যোদ্ধা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Furiosa: A Mad Max Sagar (DCP)" (অস্ট্রেলীয় ইংরেজি ভাষায়)। অস্ট্রেলিয়ান ক্লাসিফিকেশন বোর্ড। ২২ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  2. ↑ ফ্র্যাটার, প্যাট্রিক (২১ সেপ্টেম্বর ২০২০)। "Warner Bros. Cuts Village Roadshow Theatrical Ties in Australia, New Zealand"। ভ্যারাইটি (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  3. ↑ "Furiosa: A Mad Max Saga" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২৪ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  4. ↑ দালেসান্দ্রো, অ্যান্থনি (১৪ মে ২০২৪)। "Anya Taylor-Joy Reveals Why She Felt So Alone While Making 'Furiosa' – Cannes Studio"। ডেডলাইন হলিউড (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  5. ↑ বুকানান, কাইল (১৬ মে ২০২৪)। "The Hard Road to 'Furiosa' Was Filled With Detours"। দ্য নিউ ইয়র্ক টাইমস (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  6. ↑ "Furiosa: A Mad Max Saga (2024)" (মার্কিন ইংরেজি ভাষায়)। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  7. ↑ "Furiosa: A Mad Max Saga (2024) – Financial Information"। দ্য নাম্বারস (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৫।
  8. ↑ একাধিক সূত্র:

বহিঃসংযোগ

[সম্পাদনা]