বিষয়বস্তুতে চলুন

ফাহমিদুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাহামিদুল ইসলাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফাহামিদুল ইসলাম
জন্ম (2006-06-30) ৩০ জুন ২০০৬ (বয়স ১৯)
জন্ম স্থান ফেনী, বাংলাদেশ
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান লেফট ব্যাক, উইং ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওলবিয়া ক্যালসিও ১৯০৫
জার্সি নম্বর ৪৭
যুব পর্যায়
0000–২০২২ স্পেজিয়া ক্যালচিও
২০২২–২০২৪ সাম্পডোরিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২৪ SC Ligorna 1922 [bn] (০)
২০২৪–২০২৫ লিভর্নো (০)
২০২৫– ওলবিয়া ক্যালসিও ১৯০৫ (০)
জাতীয় দল
২০২৫– বাংলাদেশ জাতীয় ফুটবল দল (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ফাহামিদুল ইসলাম (জন্ম: ৩০ জুন ২০০৬, ফেনী, বাংলাদেশ) একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় পেশাদার ফুটবলার, যিনি ইতালির সিরিয়ে ডি লিগের ক্লাব ওলবিয়া কালসিও-এর হয়ে লেফট ব্যাক এবং উইং ব্যাক পজিশনে খেলেন। ৪ জুন ২০২৫ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভুটানের বিপক্ষে তার অভিষেক হয়।

ক্যারিয়ার

[সম্পাদনা]

ফাহমিদুল ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করলেও শৈশবে ইতালিতে অভিবাসিত হন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি ইতালির নাগরিকত্ব গ্রহণ করেন এবং পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ওলবিয়া ক্যালসিও ১৯০৫ ক্লাবে। ইউরোপের লিগে সিনিয়র দলের হয়ে খেলার অভিজ্ঞতার জন্য তিনি বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা নজরে আসেন। ২০২৫ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুলকে অন্তর্ভুক্ত করা হয়।


আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

২০২৫ সালে, ফাহমিদুল ইসলামকে ভারতের বিপক্ষে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক দেওয়া হয়।[] তিনি ১১ মার্চ ২০২৫ তারিখে সৌদি আরবের তায়েফ শহরে অনুশীলনের জন্য পৌঁছান এবং পরদিন দলের সঙ্গে অনুশীলন শুরু করেন।[] তবে, তিনি চূড়ান্ত ২৪ সদস্যের স্কোয়াডে সুযোগ পাননি এবং ইতালিতে ফিরে যান।[]

এরপর ভুটানের বিপক্ষে ৪ জুন ২০২৫ এ তার বাংলাদেশের জাতীয় ফুটবল দলে তার অভিষেক হয়।

পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব পর্যায়ে পরিসংখ্যান

[সম্পাদনা]

পরিসংখ্যান হালনাগাদ: ১০ জুন ২০২৫ পর্যন্ত।

মৌসুমক্লাবলিগ (ডিভিশন)ম্যাচগোলজাতীয় কাপম্যাচগোলসর্বমোট ম্যাচসর্বমোট গোল
২০২৪ (আগস্ট–অক্টোবর)লিগর্নাসিরি ডিকোপা ইতালিয়া সিরি ডি
২০২৪ (অক্টোবর–ফেব্রুয়ারি)লিভোর্নোসিরি ডিকোপা ইতালিয়া সিরি ডি
২০২৫ (ফেব্রুয়ারি–জুন)ওলবিয়াসিরি ডিকোপা ইতালিয়া সিরি ডি
মোট১২১২

জাতীয় দলের পরিসংখ্যান

[সম্পাদনা]

পরিসংখ্যান হালনাগাদ: ১০ জুন ২০২৫ পর্যন্ত।

তারিখভেন্যুপ্রতিপক্ষফলাফলপ্রতিযোগিতামন্তব্য
৪ জুন ২০২৫জাতীয় স্টেডিয়াম, ঢাকা🇧🇹 ভুটান২–০প্রীতি ম্যাচ৬০ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়েছেন
১০ জুন ২০২৫জাতীয় স্টেডিয়াম, ঢাকা🇸🇬 সিঙ্গাপুর১–২২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাই৫৯ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়েছেন
সর্বমোট ২ ম্যাচ ০ গোল

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ফাহমিদুল ফেনী জেলায় জন্মগ্রহণ করেন এবং শৈশবে তার পরিবার ইতালিতে অভিবাসিত হয়। তিনি ইতালিতে বেড়ে উঠলেও বাংলাদেশি সংস্কৃতির সাথে যুক্ত রয়েছেন।

সূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]


টেমপ্লেট:Bangladesh-football-bio-stub

  1. "ভারতের বিপক্ষে ম্যাচের জন্য হামজা প্রাথমিক স্কোয়াডে"ঢাকা ট্রিবিউন। ৯ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  2. 1 2 "ফাহমিদুল বাংলাদেশ দল ছেড়ে ইতালিতে ফিরে গেছেন"দ্য ডেইলি স্টার। ১৮ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৫