বিষয়বস্তুতে চলুন

ফাহদ আল-কাদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাহদ আল-কাদি
জন্মপ্রায় ১৯৫৭
মৃত্যু১২ নভেম্বর ২০১৯
শিক্ষাইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়
পেশাইসলামী পণ্ডিত, বিচারক, শিক্ষাবিদ
আন্দোলনসাহওয়া আন্দোলন

শায়খ ফাহদ আল-কাদি (الشيخ فهد القاضي) (আনু.১৯৫৭ - ১২ নভেম্বর ২০১৯) তিনি ছিলেন সৌদি আরবের একজন ইসলামী পণ্ডিত, বিচারকশিক্ষাবিদ, যিনি তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কারাগারে মৃত্যুবরণ করেন। তিনি সাহওয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সৌদি আরবের ‘পুণ্য প্রচার ও পাপ নিরোধ কমিটি’র সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়াও, তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।[]

২০১৩ সালে, সৌদি শিক্ষামন্ত্রী ছাত্রীদের ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার অনুমতি দিলে তিনি সে সিদ্ধান্তের বিরোধিতা করেন।[]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

শায়খ আল-জাহিদ, আল-আবেদ, আল-মুহতাসিব, আবু আবদুল্লাহ ফাহদ বিন সুলায়মান বিন মুহাম্মদ আল-কাদি ১৩৭৭ হিজরিতে রিয়াদ শহরে জন্মগ্রহণ করেন। উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি মদীনার ইসলামি বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার পড়াশোনা করেন। পরে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

গ্রেপ্তার

[সম্পাদনা]

২০১৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি আটক ছিলেন, রাজ দরবারে গোপন পরামর্শপূর্ণ একটি চিঠি পাঠানোর পর।[] ২০১৯ সালের অক্টোবরে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছিল আব্দুল আজিজ আল-তারিফি, ইব্রাহিম আল-সাকরান এবং মুহাম্মদ আল-হুদাইফের সঙ্গে একযোগে।[]

মৃত্যু

[সম্পাদনা]

আল-কাদি ১২ নভেম্বর সৌদি আরবের এক কারাগারে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর পরিবার অভিযোগ করে যে, চিকিৎসাগত অবহেলার ফলেই তাঁর মৃত্যু হয়েছে।[][] ১৩ নভেম্বর ২০১৯ তারিখে তাঁকে দাফন করা হয় এবং রিয়াদের আল-রাজহি মসজিদে জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Prominent sheikh dies in Saudi prison"Middle East Monitor। ১৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  2. 1 2 "من هو الشيخ فهد القاضي الذي "توفي في سجون السعودية"؟"BBC News عربي (আরবি ভাষায়)। ১৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  3. "Saudi Imam Dies in Jail 3 Years After Sending Letter to The King | Al Bawaba"www.albawaba.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  4. "حساب معتقلي الرأي: وفاة الداعية السعودي فهد القاضي داخل السجن"الجزيرة مباشر (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫