ফারজানা শারমিন পুতুল
ফারজানা শারমিন পুতুল এম. পি | |
|---|---|
২০২৬ সালে ফারজানা শারমিন পুতুল | |
| প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| নাটোর-১ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২ নভেম্বর ১৯৮৪ (বয়স ৪১) বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বিএনপি |
| দাম্পত্য সঙ্গী | এইচ এম বাররু সানি (বি. ২০০৯) |
| সন্তান | ১ |
| পিতামাতা | ফজলুর রহমান পটল (পিতা), কামরুন্নাহার শিরিন (মাতা) |
| শিক্ষা | ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়, বিপিপি বিশ্ববিদ্যালয় কলেজ |
| পেশা | আইনজীবী |
| যে জন্য পরিচিত | সুপ্রিম কোর্টের আইনজীবী, বিএনপি রাজনীতিবিদ |
ফারজানা শারমিন পুতুল (জন্ম: ২ নভেম্বর ১৯৮৪) একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য ছিলেন।[১] তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন অনুশীলন করছেন।[২] এছাড়া তিনি সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দলের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটি, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩][৪]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]শারমিন ১৯৮৪ সালের ২ নভেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন।[৫][৬] তিনি ফজলুর রহমান পটলের কন্যা। পটল ছিলেন সাবেক যুব, ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নাটোর-১ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য।[৫] তার মা ঢাকার মিরপুরের আইডিয়াল ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে।
শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৫] তিনি আরও দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন—একটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং অপরটি বিপিপি ইউনিভার্সিটি কলেজ, লন্ডন থেকে।[৫]
কর্মজীবন
[সম্পাদনা]২০০৮ সালে শারমিন বাংলাদেশ জেলা আদালতে অ্যাডভোকেট হিসেবে আইনপেশা শুরু করেন।[৫] ২০১২ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনচর্চার অনুমতি লাভ করেন।[৫] তিনি অপরাধমূলক মামলা, বিচারিক পর্যালোচনা ও সংবিধান আইন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।[৫] তিনি ‘ব্যারিস্টার মওদুদ আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এ সহযোগী হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে ‘রাইটস চেম্বার্স’-এর অংশীদার।[৫] এছাড়া তিনি বিভিন্ন ব্যাংক, বীমা কোম্পানি ও বেসরকারি প্রতিষ্ঠানের আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৫] তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী।[৭]
শারমিন ব্রিটিশ হাইকমিশনের অনুমোদিত ইংরেজিভাষী আইনজীবীদের তালিকায় অন্তর্ভুক্ত আছেন। তিনি বিভিন্ন আইনি সংগঠনের সদস্য, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন, সোসাইটি অব দ্য মিডল টেম্পল (ইংল্যান্ড), এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল (এশিয়াসিল) এবং ঢাকা বার অ্যাসোসিয়েশন।[৫]
শারমিন সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।[৫][৮] তিনি বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারীদের একজন। এছাড়া তিনি বিএনপির মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলে কাজ করেন।[৫] ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যভিত্তিক লিস্যান্ডার টেক লিমিটেডের পরিচালক ছিলেন।[৬]
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের সদস্য হিসেবে শারমিনকে মনোনীত করা হয়।[৯] তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বাংলাদেশের সংবিধানের ১৫তম সংশোধনী চ্যালেঞ্জ করে মামলা পরিচালনা করেছেন।[২][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "AL passed it to stay in power for a long time"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- 1 2 "BNP joins writ challenging 15th Amendment, hearing begins Wednesday"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ Agencies (২৪ নভেম্বর ২০২৩)। "Bangladesh convicts 98 more opposition activists"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "High Court Verdict Today on Caretaker Government Abolition"। rtvonline.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 "Profiles of chair and members of Anti-Corruption Reform Commission"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- 1 2 "Farzana SHARMIN personal appointments - Find and update company information - GOV.UK"। find-and-update.company-information.service.gov.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "BTRC blocks BSS while weeding illegal news sites out"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "Rajshahi BNP alleges police excess"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "Govt finalises 5 of 6 reform commissions"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "HC allows Fakhrul, Parwar to intervene in 15th Amendment case"। New Age। ৩০ অক্টোবর ২০২৪। ৯ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- জীবিত ব্যক্তি
- ১৯৮৪-এ জন্ম
- বাংলাদেশী নারী আইনজীবী
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী আইনজীবী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী নারী রাজনীতিবিদ
- তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য
- ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য
- জাতীয় সংসদের মহিলা সদস্য
- নাটোর জেলার রাজনীতিবিদ