বিষয়বস্তুতে চলুন

ফারগো (১৯৯৬-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফারগো
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
ইংরেজি: Fargo
পরিচালকজোয়েল কোয়েন[১][২]
প্রযোজকইথান কোয়েন[১][২]
রচয়িতা
শ্রেষ্ঠাংশে
সুরকারকার্টার বারওয়েল
চিত্রগ্রাহকরজার ডিকিন্স
সম্পাদকরোডরিক জেইন্স[ক]
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
মুক্তি
  • ৮ মার্চ ১৯৯৬ (1996-03-08) (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ৩১ মে ১৯৯৬ (1996-05-31) (যুক্তরাজ্য)
স্থিতিকাল৯৮ মিনিট[৩]
দেশ
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৭ মিলিয়ন [৫]
আয়$৬০.৬ মিলিয়ন[৫]

ফারগো ইথান ও জোয়েল কোয়েন রচিত, পরিচালিত, প্রযোজিত ও সম্পাদিত তিক্ত হাস্যরসাত্মক অপরাধধর্মী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ফ্র্যান্সেস ম্যাকডোরম্যান্ড, উইলিয়াম এইচ. ম্যাসি, স্টিভ বুসেমি, হার্ভ প্রেসনেল ও পিটার স্টরমেয়ার।

১৯৯৫ সালের শেষভাগে মার্কিন যুক্তরাষ্ট্রে ধারণকৃত চলচ্চিত্রটি ১৯৯৬ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং পাল্ম দরের জন্য প্রতিযোগিতা করে। জোয়েল কোয়েন শ্রেষ্ঠ পরিচালক বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটি সমাদৃত ও ব্যবসাসফল হয়; পাশাপাশি কোয়েনের পরিচালনা ও লেখনী এবং ম্যাকডোরম্যান্ড, ম্যাসি ও বুসেমির অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।

ফারগো ৬৯তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালনাসহ সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (ম্যাকডোরম্যান্ড) ও শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য (কোয়েন ভ্রাতৃদ্বয়) বিভাগে দুটি পুরস্কার অর্জন করে।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • ফ্র্যান্সেস ম্যাকডোরম্যান্ড - মার্জ গুন্ডারসন
  • উইলিয়াম এইচ. ম্যাসি - জেরি লুন্ডেগার্ড
  • স্টিভ বুসেমি - কার্ল শোওয়াল্টার
  • হার্ভ প্রেসনেল - ওয়েড গুস্টাফসন
  • পিটার স্টরমেয়ার - গেয়ার গ্রিমসরাড
  • ক্রিস্তিন রাডরুড - জিন লুন্ডেগার্ড
  • টনি ডেনম্যান - স্কটি লুন্ডেগার্ড
  • স্টিভ রিভিস - শেপ প্রাউডফুট
  • ল্যারি ব্র্যান্ডেনবার্গ - স্ট্যান গ্রসম্যান
  • জন ক্যারল লিঞ্চ - নর্ম গুন্ডারসন
  • স্টিভ পার্ক - মাইক ইয়ানাজিতা
  • ব্রুস বোন - অফিসার লু গেচেল
  • লারিসা কোকারনট - যৌনকর্মী # ১
  • ডেভিড এস. লোম্যাক্স - হলওয়েতে ব্যক্তি
  • মেলিসা পিটারম্যান - যৌনকর্মী # ২
  • জে. টড অ্যান্ডারসন - মাঠে আক্রান্ত ব্যক্তি
  • মিশেল সুজান লেদু - গাড়িতে আক্রান্ত ব্যক্তি
  • বেইন বোলকে - মিস্টার মোহরা
  • ওয়ারেন কিথ - রাইলি ডাইফেনবাখ
  • জেমস গোলকে - স্টেট ট্রুপার
  • হোসে ফেলিসিয়ানো - স্বয়ং
  • ক্লিফ র‍্যাকার্ড - অফিসার ওলসন
  • গ্যারি হিউস্টন - আইরেট ক্রেতা
  • স্টিভ ইডেলম্যান - মর্নিং শো উপস্থাপক
  • স্যাই উইঙ্গগার্ট - আইরেট ক্রেতার স্ত্রী
  • ব্রুস ক্যামবেল - টিভি পর্দায় সোপ অপেরা অভিনেতা

পাদটীকা

[সম্পাদনা]
  1. ↑ রোডরিক জেইন্স হল চলচ্চিত্র সম্পাদনার জন্য কোয়েন ভ্রাতৃদ্বয়ের ব্যবহৃত যৌথ ছদ্মনাম।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Fargo (1995)"। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. 1 2 3 4 "Fargo"। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
  3. 1 2 "Fargo"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ৩১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  4. 1 2 "Fargo"। ল্যুমিয়ের। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
  5. 1 2 "Fargo (1996)"। বক্স অফিস মোজো। ১৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]