বিষয়বস্তুতে চলুন

ফাতিমা সানা শেখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাতিমা সানা শেখ
फ़ातिमा सना शेख
২০২০ সালে ফাতিমা
জন্ম (1992-01-11) ১১ জানুয়ারি ১৯৯২ (বয়স ৩৩)[]
হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ (বর্তমানে তেলেঙ্গানা)
জাতীয়তাভারতীয়
কর্মজীবন২০০৫-বর্তমান
পিতা-মাতাবিপেন শর্মা (পিতা),
রাজ তাবাসসুম (মাতা)

ফাতিমা সানা শেখ হলেন একজন ভারতীয় অভিনেত্রী[] এবং আলোকচিত্ৰকর। তিনি প্রধানত বলিউডের চলচ্চিত্রে কাজ করে থাকেন এবং এর পাশাপাশি ভারতীয় বিভিন্ন টেলিভিশনে ধারাবাহিকে অভিনয় করে থাকেন। চাচী ৪২০ চলচ্চিত্রে শিশু চরিত্রে ভারতীতে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি বেশ পরিচিত একটি মুখ। তার সাম্প্রতিকতম চলচ্চিত্র দঙ্গল-এ তিনি ভারতীয় কুস্তিগির গীতা ভোগাত এর ভূমিকায় অভিনয় করেন যেখানে মহাবীর সিং ভোগাত এর চরিত্রে আমির খান অভিনয় করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

ফাতিমা ১৯৯৭ এ নির্মিত কামাল হাসানের চলচ্চিত্র চাচী ৪২০ এ অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন।[] তিনি ভারতী জয়প্রকাশ এবং জেনকি পাশানের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি ২০০১ সালের, চলচ্চিত্র ওয়ান টু কা ফোরশাহরুখ খান এবং জুহি চাওলা জুটিদের সাথে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি ভারতীয় নাটকীয় চলচ্চিত্র তাহান-এ জয়া চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি যথাক্রমে কমেডি চলচ্চিত্র বিট্টু বস (২০১২), রোমান্টিক চলচ্চিত্র আকাশ বাণী (২০১৩) এবং অনুপ্রেরণমূলক চলচ্চিত্র দঙ্গল (২০১৬) অভিনয় করেন।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রের শিরোনামভূমিকামন্তব্য
১৯৯৭চাচী ৪২০শিশু চরিত্রে বলিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন
১৯৯৭ইশক
১৯৯৮বাড়ে দিলওয়ালা
২০০১ওয়ান টু কা ফোর
২০০৮তাহানজয়া
২০১২বিট্টু বস
২০১৩আকাশ বাণী[]সুম্বুল ইয়াকুব
২০১৬দঙ্গলগীতা ভোগাত
২০১৮থাগস অব হিন্দুস্থান জাফিরা
২০১৯ভূত পুলিশ
২০২৫ আপ জেয়সা কোয়ি
টেলিভিশন

সম্মাননা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র পু্রস্কার বিভাগ ফলাফল তথ্যসূত্র
২০১৭ দঙ্গল স্ক্রিন অ্যাওয়ার্ডস শ্রেষ্ঠ অভিনেত্রী – নারী (জনপ্রিয়) মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "'Dangal' girl Fatima Sana Shaikh brings in her birthday with a special cake!"। Zoom। ৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৭
  2. "Meet Aamir Khan's Wrestler Daughters"
  3. "Kamal Hasan daughter in Chachi 420"The Indian Express। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৭
  4. "Movie Review: Akaash Vani"। Mumbai: Mid Day। ২৬ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]